Narendra Modi: অব কি বার মোদী সরকার' নয়, ২০২৪-র লোকসভা ভোটে নতুন স্লোগান BJP-র
২০২৪-র প্রথম থেকেই লোকসভা ভোটের তোরজোর শুরু করে দেবে সব রাজনৈতিক দলই। শাসক দলের অন্দরে সেই প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। ২০২৪ পড়ার আগেই লোকসভা ভোটের স্লোগান সামনে আনল বিজেপি।
এবার আর 'অব কি বার মোদী সরকার' নয় 'ফির আয়েগা মোদী' স্লেগানকে সামনে রেখেই ভোটের ময়দানে নামবে বিজেপি। সেই স্লোগানের আনুষ্ঠানিক সূচনা করে দিল গেরুয়া শিবির। পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের পর এক কথায় কংগ্রেস মুক্ত উত্তর ভারত করে ফেলেছে বিজেপি। তাঁর কোনও দ্বিধা তারা রাখতে চাইছেন না প্রচারে।

তৃতীয়বারের জন্য যে ফের মোদীই প্রধানমন্ত্রী হবেন জনগণের কাছে সেই বার্তা পৌঁছে দিতেই নতুন এই স্লোগান সামনে এনেছে তারা। অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধনের আগে এই স্লোগান প্রকাশ করার নেপথ্যে সুকৌশলী রাজনৈতিক সমীকরণ রয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল।
সমনেই অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধন। আগামী ২২ জানুয়ারি সেই ঐতিহাসিক ঘটনা ঘটতে চলেছে অযোধ্যায়। ২০২৪-র লোকসভা ভোেটর আগে বিজেপির যে মেগা ইভেন্ট এটাই সেটা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। আনুষ্ঠানিক ভাবে হয়তো বিজেপি তার রাজনীতিকরণ করবে না। তবে কৌশলে সেই পথেই ২০২৪-র লোকসভা ভোটের প্রচারের ভিত্তি প্রস্তর রাখবে গেরুয়া শিবির।
তর আগেই ফির আয়েগা মোদী সরকার স্লোগান তৈরি করে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করার মধ্যেই রয়েছে বিজেপির সুগঠিত পরিকল্পনা। হিন্দিতে সেই নতুন স্লোগানের ভিডিও প্রকাশ করেেছ বিজেপি। তাতে বলা হয়েছে, 'রামজির ইচ্ছেতেই মোদী ফের আসবেন সরকারে। মোদী কোনও ব্যক্তি নন তিনি ভারতের প্রতিনিধি। তিনিই ১৪০ কোটি ভারতবাসীর আশা-ভরসা। তাই আবার মোদীই আসবেন। ফের মোদীই আসবেন।'
ভিডিওতে প্রধানমন্ত্রী মোদীর একাধিক ঐতিহাসিক কাজের উল্লেখ করা হয়েছে। যার প্রথমেই রয়েছে অযোধ্যার রাম মন্দির তৈরি করা। তারপরেই রয়েছে জম্মু কাশ্মীর থেকে ৩৭০ ধারা বাতিল করা এবং পাকিস্তানে সার্জিকাল স্ট্রাইক থেকে শুরু করে গোটা দেশে মোদী জমানায় সড়ক পরিবহণে উন্নয়ন।
দেশবাসীর উন্নয়নে এবং প্রতিটি প্রতিশ্রুতি রক্ষায় মোদী সরকার যেভাবে কাজ করেছে তারজন্যই তিনি আবার ক্ষমতায় আসবেন বলে দাবি করা হয়েছে ভিডিওতে। এদিকে জানা গিয়েছে জানুয়ারি মাসেই নাকি লোকসভা ভোটের প্রার্থী ঘোষণা করবে বিজেপি। রাম মন্দিরের উদ্বোধনের আগেই এরপ্রকার লোকসভা ভোটের প্রচারের ঢাকে কাঠি পড়ে গেল।












Click it and Unblock the Notifications