তাজমহলকে ঘিরে ফের বিতর্কিত মন্তব্য, আসলে ওটি শিবের মন্দির, দাবি বিজেপি সাংসদ বিনয় কাটিহারের
ফের বিতর্কিত মন্তব্য তাজমহলকে ঘিরে। এবারও অভিযুক্ত বিজেপি। দলের সাংসদ বিনয় কাটিহারের দাবি, তাজমহল হল শিবের মন্দির। মোঘল সম্রাট শাহজাহান তা দখল করে তাজমহল তৈরি করেছিলেন।
ফের বিতর্কিত মন্তব্য তাজমহলকে ঘিরে। এবারও অভিযুক্ত বিজেপি। দলের সাংসদ বিনয় কাটিহারের দাবি, তাজমহল হল শিবের মন্দির। মোঘল সম্রাট শাহজাহান তা দখল করে তাজমহল তৈরি করেছিলেন।

যোগী আদিত্যনাথের তাজমহল সফর সম্পর্কে কোনও মন্তব্য না করলেও, বিজেপির এই সাংসদ বলেন, এটা হল তেজো মহল। শিবের মন্দির ছিল এই তাজমহল। সেখানেই শাহজাহান তাঁর স্ত্রীকে কবর দিয়েছিলেন। একইসঙ্গে তাঁর সংযোজন, হিন্দু রাজা এই তেজোমহল তৈরি করেছিলেন। বিখ্যাত হওয়ার কারণেই সেই মন্দির দখল করেছিলেন শাহজাহান।
তাজমহল নিয়ে ওঠা বিতর্কের মধ্যেই বিতর্কিত সাংসদের তোলা বিতর্ক বিষয়টিকে আরও ঘোরালো করবে বলেই মনে করছে রাজনৈতিক মহল।
দিন কয়েক আগেই বিজেপি এমএলএ সঙ্গীত সোম বলেছিলেন, তাজমহল হল ভারতীয় সংস্কৃতির ওপর আঘাত। বিশ্বাসঘাতকরা এই সৌধ তৈরি করেছিলেন।
তাজমহলকে উত্তরপ্রদেশ সরকারে পর্যটন দফতরের পুস্তিকা থেকে বাদ দেওয়াই অনেকেই অসন্তুষ্ট। কিন্তু কোন ইতিহাসের কথা আমরা বলছি, সেই প্রশ্নও করেন ওই বিজেপি বিধায়ক। তাজমহলের শ্রষ্ঠা নিজের বাবাকেই বন্দি বানিয়েছিলেন। হিন্দুদের তিনি শেষ করে দিতে চেয়েছিলেন বলেও জানিয়েছেন বিজেপির ওই বিধায়ক। এই ধরনের মানুষই দেশের ইতিহাসের অঙ্গ বলেও অভিযোগ করেছেন তিনি। এটা খুবই দুঃখজনক। সেই ইতিহাস তারা পরিবর্তন করবেন বলে জানিয়েছেন ওই বিধায়ক।
পরের দিনই মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানিয়েছিলেন, বিধায়কের মন্তব্যের সঙ্গে একমত তিনি। তাজমহল এবং লালকেল্লা ভারতের ঐতিহ্যের অঙ্গ বলেও মন্তব্য করেছিলেন তিনি। ভারতীয় শ্রমিকদের রক্ত ও ঘামের বিনিময়ে তা গড়ে ওঠায় এইসব স্থাপত্যকে রক্ষা করতে হবে বলেও জানিয়েছিলেন যোগী আদিত্যনাথ।












Click it and Unblock the Notifications