ভগবান রাম মনুবাদী, হনুমান দলিত! যোগীর পর বিজেপি সাংসদের ব্যাখ্যায় নয়া বিতর্ক
হনুমানকে দলিত বলে দাবি করেছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোদী আদিত্যনাথ। এবার তাঁর সুরে সুর মিলিয়ে রামকে মনুবাদী বলে ব্যাখ্যা করলেন বিজেপির সাংসদ সাবিত্রীবাঈ ফুলে।
হনুমানকে দলিত বলে দাবি করেছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোদী আদিত্যনাথ। এবার তাঁর সুরে সুর মিলিয়ে রামকে মনুবাদী বলে ব্যাখ্যা করলেন বিজেপির সাংসদ সাবিত্রীবাঈ ফুলে। ফের হনুমান দলিত বিতর্ককে উসকে দিলেন তিনি। রামকে মনুবাদী ও হনুমানকে দলিত বলে বর্ণনা করে তিনি যোগী আদিত্যনাথকে সমর্থন দিয়ে বিতর্ক বাড়ালেন।

বিজেপি সাংসদের ব্যাখ্যা
ভারতীয় জনতা পার্টির সাংসদ সাবিত্রীবাঈ ফুলে বিতর্কিত বিবৃতির জন্য বিখ্যাত। তিনি বারবার বিতর্কিত মন্তব্য করে দলের অস্বস্তি বাড়িয়েছেন। ফের একবার তিনি বিতর্কিত মন্তব্য করে বসলেন। যোগী আদিত্যনাথের পাশে দাঁড়িয়ে তিনি বলেন, হনুমান যদি দলিত না হবেন, তবে কেন তাঁকে মানুষের মতো সৃষ্টি করা হয়নি। কেন তিনি বানরের মতো সৃষ্টি হয়েছিলেন? তাঁর আরও প্রশ্ন, কেন তাকে একটি লেজ দেওয়া হয়েছিল

যোগীকে সমর্থন সাংসদের
সাবিত্রীদেবী ফুলে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বক্তব্যকে সমর্থন করে আরও বলেন, যোগী আদিত্যনাথের এই কথায় দলিতদের জন্য তাঁর ভালবাসায় ব্যক্ত হয়েছে। তিনি দলিতদের সম্মান প্রদর্শন করেছেন। দলিতদের ছোট করেননি। তিনি দলিতদের ভালোবাসেন বলেই মনুবাদী রাম যেমন হনুমানকে আলিঙ্গন করেছিলেন, দলিতদের সম্মান দিয়েছিলেন, সেই ব্যাখ্যা দিয়েছিলেন।

কী বলেছিলেন যোগী আদিত্যনাথ
যোগী আদিত্যনাথ বলেছিলেন, রাম যেমন হনুমানকে বুকে জড়িয়ে নিয়েছিলেন, এ যুগে সেই কাজ করছে একমাত্র বিজেপি। বিজেপিও দলিতদের সম্মান প্রদর্শন করেছে, তাঁদের দুঃখের সাথী হয়েছে। তাঁদের মর্যাদা দেওয়ার কাজ করে যাচ্ছে। যা আর কোনও দল কোনওদিন দেওয়ার পরিকল্পনা করেনি।

দলিত হনুমানই আসল পুরোহিত
এদিন সাবিত্রীবাঈ ফুলে আরও এগিয়ে বলেন, দলিতদের পুরোহিত হিসেবে রাখা উচিত। তার কারণ হনুমান যেভাবে রামের পুজো করেছিলেন, তারপর সেই আসন নিতে পারেন দলিতরা। হনুমান যদি দলিত সম্প্রদায়ের ধরা হয়, হনুমান যদি রামের পুজো করতে পারেন, কেন দলিতরা তবে দেবতার পুজো করতে পারবে না।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন












Click it and Unblock the Notifications