করোনার ছোবলে ফের মৃত্যু বিজেপি বিধায়কের, ১ মাসেই মৃত্যুর কোলে ঢোলে পড়লেন যোগীর ৫ সতীর্থ

করোনার সংক্রমণের জেরে মৃত্যু উত্তরপ্রদেশের বিজেপি বিধায়কের

মারণ করোনার করাল গ্রাসে যেন ক্রমেই তলিয়ে যাচ্ছে গোটা দেশ। এদিকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে একের পর এক রাজনাতিক মৃ্ত্যুর খবরে আরও ভারাক্রান্ত হচ্ছে সমাজ। সর্বাধিক ক্ষতিগ্রস্ত উত্তরপ্রদেশ। ফের এক সতীর্থকে হারালেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। করোনার ছোবলে মারা গেলেন উত্তরপ্রদেশ সরকারের প্রতিমন্ত্রী তথা চরথাওয়াল বিধানসভা আসনের বিধায়ক বিজয় কাশ্যপ।

করোনার ছোবলে ফের মৃত্যু বিজেপি বিধায়কের, ১ মাসেই মৃত্যুর কোলে ঢোলে পড়লেন যোগীর ৫ সতীর্থ

সূত্রের খবর, কয়েকদিন আগেই তাঁর করোনা সংক্রমণের কথা জানা যায়। তারপর থেকেই গুরগাঁওয়ের মেদন্তা হাসপাতালে বছর বাহান্নর এই রাজনীতিবিদ ভর্তি ছিলেন বলে জানা যায়। এদিকে এর আগে উত্তরপ্রদেশে আরও ৪ বিধায়কের মৃত্যু হয়েছে করোনা সংক্রমণের জেরে। বিজয় কাশ্যপ তালিকায় পঞ্চম। এদিকে তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে উত্তরপ্রদেশের রাজনৈতিক মহলে।

এর আগে মে মাসের ৭ তারিকে করোনা সংক্রমণের জেরে লখনৌয়ের এক বেসরকারি হাসপাতালে মারা যান উত্তরপ্রদেশের বিজেপি বিধায়ক ডাল বাহাদুর কোরি। রাজনাথ সিংয়ের আমলে তিনিও রাজ্যের প্রতিমন্ত্রীর দায়িত্ব সামলেছেন। তার আগে বরেলির নবাবগঞ্জ আসনের বিজেপি বিধায়ক কেশার সিং গাঙ্গোয়ারের মৃত্যু হয়। করোনা সংক্রমণের জেরেই মারা যান তিনি। মৃত্যুর সময় ভর্তি ছিলেন নয়ডার একটি হাসপাতালে।

এদিকে তার আগেও এপ্রিলের ২৩ তারিখে লখনৌ পশ্চিমের বিজেপি বিধায়ক সুরেশ কুমার শ্রীবাস্তবের মৃত্যু হয় করোনা সংক্রমণের কারণেই। এমনকী তাঁর থেকে সংক্রমণ ছড়িয়ে মারা যান তার ড্রাইভারও। মারা যান তাঁর শ্রী মালতিও। তার আগে এপ্রিলের ২২ তারিখে রমেশ চন্দ্র দিবাকর নামে আরও এক বিজেপি বিধায়ক মারা যান বলে জানা যায়। মৃত্যুর কারণ অবশ্যই করোনার ছোবল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+