ইংরেজি জানা দরকার কিন্তু পরীক্ষায় পাস করা জরুরি নয়, দাবি বিজেপি মন্ত্রীর
ইংরেজি জানা দরকার কিন্তু পরীক্ষায় পাস করা জরুরি নয়, দাবি বিজেপি মন্ত্রীর
ফের বিতর্কিত মন্তব্য বিজেপি মন্ত্রীর। বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী কুমার চৌবে দাবি করেছেন, ইংরেজি জানা জরুরি কিন্তু ইংরেজি পরীক্ষায় পাস করা জরুরি নয়। ডিগ্রি নির্ভর শিক্ষাই শেষ কথা নয়। জ্ঞান থাকাটাও অত্যন্ত ডরুরি। স্বাস্থ্য মন্ত্রকের প্রতিমন্ত্রী চৌবে দাবি করেছেন ইংরেজি পরীক্ষায় পাস করতেই হবে এটা বাধ্যতা মূলক করা জরুরি নয়।

ইংরেজি মাধ্যমে শিশুদের পড়ানোর প্রবণতার সমালোচনা করেই এই মন্তব্য করেছেন কেন্দ্রীয় মন্ত্রী। তিনি দাবি করেছেন ব্রিিটশরা চলে গিয়েছে কিন্তু এখনও ভারতীয় সমাজে ইংরেজির দাপট রয়ে গিয়েছে। তিনি দাবি করেছেন কেন্দ্রীয় সরকার খুব শ্রীঘ্রই এমন শিক্ষা ব্যবস্থা চালু করবে যেখানে শিশুদের জ্ঞান নির্ভর শিক্ষা দেওয়া হবে।
বিহারের শিক্ষা ব্যবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেছেন, এই রাজ্যে শিক্ষা ব্যবস্থায় কিছু সমস্যা রয়েছে তবে সেটা খুব শীঘ্রই পরিবর্তন করা হবে। কম খরচে সাধ্যের মধ্যে শিক্ষা ব্যবস্থা আনতে চাইছে মোদী সরকার। এদিকে কয়েকদিন আগেই জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে ১০০ শতাংশ ফি বৃদ্ধি করেছে সরকার।












Click it and Unblock the Notifications