মধ্যপ্রদেশ, রাজস্থান ও ছত্তিশগড়ে ক্ষমতাচ্যুত হবে বিজেপি, বলছে সমীক্ষা

পাঁচ রাজ্যে বিধানসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশের কিছুক্ষণ পরই রাজস্থান. মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ের ভোটের ফলাফল কেমন হবে তা নিয়ে জনমত সমীক্ষা প্রকাশ করে এবিপি সংবাদ গোষ্ঠী।

পাঁচ রাজ্যে বিধানসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশের কিছুক্ষণ পরই রাজস্থান. মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ের ভোটের ফলাফল কেমন হবে তা নিয়ে জনমত সমীক্ষা প্রকাশ করে এবিপি সংবাদ গোষ্ঠী। তিনটি রাজ্যই বিজেপি শাসিত। এবং সমীক্ষায় দেখা যাচ্ছে, তিন রাজ্যেই ক্ষমতা হারাতে চলেছে বিজেপি। এবং সেই ক্ষমতা যেতে চলেছে কংগ্রেসের হাতে। ঠিক কী বলছে সমীক্ষা, আসুন জেনে নেওয়া যাক।

রাজস্থানের সমীক্ষা

রাজস্থানের সমীক্ষা

এবিপির জনমত সমীক্ষা অনুযায়ী ২০০ আসনের রাজস্থানে বিজেপি ২০১৩ সালে পাওয়া ১৬৩টি আসন থেকে নেমে ৫৬তে এসে দাঁড়াবে। কংগ্রেস ২১টি আসন থেকে বেড়ে পৌঁছবে ১৪২টি আসনে। অন্যান্যরা ২টি আসন পাবে। কংগ্রেস পেতে পারে ৪৯.৯ শতাংশ ভোট শেয়ার। বিজেপি পেতে পারে ৩৪.৩ শতাংশ ভোট শেয়ার।

ছত্তিশগড়ের সমীক্ষা

ছত্তিশগড়ের সমীক্ষা

৯০ বিধানসভার ছত্তিশগড়েও বিজেপি ক্ষমতা হারাতে চলেছে। ২০১৩ সালে বিজেপি এখানে ৪৯টি আসন পেয়েছিল। তা এবার কমে ৪০-এ নেমে যাবে বলে সমীক্ষা বলছে। কংগ্রেস ৩৯টি আসন থেকে বেড়ে ৪৭-এ পৌঁছে যাবে। অন্যরা পেতে পারে ৩টি আসন। বিজেপি এবার ৩৮.৬ শতাংশ ও কংগ্রেস ৩৮.৯ শতাংশ ভোট শেয়ার পেতে পারে।

তিন রাজ্যের মূল ইস্যু

তিন রাজ্যের মূল ইস্যু

রাজস্থানের মূল ইস্যু হল জলের সাপ্লাই ও কর্মসংস্থান। মধ্যপ্রদেশে মূল ইস্যু জলের যোগান ও কর্মসংস্থান এবং ছত্তিশগড়ের মূল ইস্যু হল রাস্তা ও কর্মসংস্থান। ফলে তিন রাজ্যেই কর্মসংস্থান ও বেকারত্বের মতো ইস্যুগুলিই ভোটের সময় সবচেয়ে বেশি প্রভাব ফেলতে চলেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+