পদ্মাবতী বিতর্কে তরোয়াল দিয়ে মমতার নাক কাটার হুমকি এই বিজেপি নেতার
বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাক কাটার হুমকি দিলেন বিজেপি নেতা সূরজ পাল আমু।
শালীনতার সমস্ত সীমা ছাড়িয়ে গেলেন বিজেপি নেতা সূরজ পাল আমু। পদ্মাবতী বিতর্কে এর আগেই পরিতাক সঞ্জয়লীলা বনশালী ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের মাথার দাম ধার্য করেছিলেন তিনি। মাথা কেটে খুনের হুমকি দিয়েছিলেন। এবার আরও একধাপ এগিয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাক কাটার হুমকি দিলেন তিনি।

মুখ্যমন্ত্রী মমতা জানিয়েছেন, অন্য রাজ্য পদ্মাবতী সিনেমাটি রিলিজ করতে না চাইলেও বাংলায় স্বচ্ছ্বন্দের সিনেমাটি রিলিজ করতে দেবেন তিনি। সঞ্জয়লীলা বনশালী ও তার টিমকে সাদরে অভ্যর্থনা জানিয়ে পুরো সাহায্য করতেও রাজ্য সরকার প্রস্তুত বলে শুক্রবার এক অনুষ্ঠানে মন্তব্য করেন মমতা।
এই ঘটনাতেই ক্ষেপে গিয়ে সূরজ পাল আমু রাক্ষসী সূর্পনখার সঙ্গে মমতার তুলনা টেনেছেন। তলোয়ার দিয়ে মমতার নাক কাটার হুমকি দিয়েছেন। তিনি বলেছেন, মমতা বনশালীদের বাংলায় আমন্ত্রণ জানিয়েছেন। এটা রামের দেশ। লক্ষ্মণ সূর্পনখার সঙ্গে যা করেছেন তা আর আমি উল্লেখ করলাম না। অর্থাত তিনি বলতে চেয়েছেন, তেমনটাই করা হবে মমতার সঙ্গেও।
শুধু তাই নয়, উল্টে মঞ্চের সামনে থাকা দর্শকদের উসকানি দেন তিনি। রাজপুতরা তলোয়ার উপরে তুলে এগিয়ে এসে মমতাকে শিক্ষা দেবেন, এমনটাই হুমকি দিয়েছেন সূরজ পাল আমু।
কয়েকদিন আগেই দীপিকা পাড়ুকোনকে আক্রমণ করে তাঁর মাথার দাম ১০ কোটি টাকা ধার্য করেন এই বিজেপি নেতা। পদ্মাবতী যে সিনেমা হলে মুক্তি পাবে সেখানে রাজপুতরা গিয়ে আগুন লাগিয়ে দেবে বলেও হুমকি দেন তিনি।
হরিয়ানার বিজেপি নেতা সূরজ পাল আমু অখিল ভারতীয় ক্ষত্রিয় মহাসভারও সদস্য। তাঁকে পদ্মাবতী বিতর্কে শোকজ নোটিশ ধরানো হয়েছে বলে দাবি হরিয়ানার বিজেপির দায়িত্বে থাকা অনিল জৈনর। তবে মমতাকে হুমকির পরে কী হবে তা সময়ই বলবে।
শুক্রবারই মমতা টুইট করে জানিয়েছেন, পদ্মাবতী বিতর্কে সারা দেশে সুপার এমার্জেন্সি চলছে। বিজেপি ও কেন্দ্র সরকারকে সরাসরি নিশানা করেন তিনি। তারপর পদ্মাবতীর সমর্থনে মুখ খোলেন তিনি। তারপরই ধেয়ে এসেছে এই অশ্লীল হুমকি।












Click it and Unblock the Notifications