ভারতের দূতাবাস নিয়ে মন্তব্য, ফের বিতর্কে এই বিজেপি নেতা
ইজরায়েলে ভারতের দূতাবাসও সরানো হোক জেরুজালেমে। এমনটাই দাবি করলেন বিজেপি নেতা সুব্রামনিয়ান স্বামী। তেল আবিব থেকে আমেরিকার দূতাবাস জেরুজালেমে সরানোর ঘোষণার পরেই এই দাবি করেন স্বামী।
ইজরায়েলে ভারতের দূতাবাসও সরানো হোক জেরুজালেমে। এমনটাই দাবি করলেন বিজেপি নেতা সুব্রামনিয়ান স্বামী। তেল আবিব থেকে আমেরিকার দূতাবাস জেরুজালেমে সরানোর ঘোষণার পরেই এই দাবি করেন স্বামী।

টুইটার পোস্টে বিজেপির সাংসদ স্বামী বলেছেন, জেরুজালেমকে ইজরায়েলের অংশ হিসেবে আন্রর্জাতিক স্বীকৃতি রয়েছে। সেই কারণেই ভারতেরও উচিত দূতাবাস সরিয়ে নেওয়া।
Israel has international recognition of a part of Jerusalem as its territory, hence India should shift its Embassy to this part of the city
— Subramanian Swamy (@Swamy39) December 6, 2017
দূতাবাস সরানোর কথা ঘোষণার সঙ্গে জেরুজালেমকে ইজরায়েলের রাজধানী হিসেবেও ঘোষণা করেছেন আমেরিকার প্রেসিডেন্ট। ভারত এবং আমেরিকা, দুদেশের দূতাবাস রয়েছে তেল আবিবে।
এদিকে জেরুজালেমকে ইজরায়েলের রাজধানী স্বীকৃতি নিয়ে ট্রাম্পের ঘোষণা পর থেকে একাধিক জিহাদি সংগঠন আমেরিকায় রক্তগঙ্গা বইয়ে দেওয়ার হুমকি দিয়েছে। ভারতের গোয়েন্দা বিভাগও বিষয়টি নিয়ে সতর্ক রয়েছে।
জেরুজালেমকে তীর্থস্থান হিসেবেই গণ্য করা হয়। সেখানে ইহুদি, খ্রিস্টান এবং মুসলিমদের পরিত্র স্থানগুলি রয়েছে। ইজরায়েল এবং প্যালেস্টাইনের হিসেবে ধরলে জেরুজালেম একটি বিতর্কিত জায়গা।
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস












Click it and Unblock the Notifications