রবীন্দ্রনাথের জাতীয় সঙ্গীত বদলে ফেলা উচিত, শাহের শান্তিনিকেতন যাত্রার আগেই টুইট সুব্রহ্মণ্যম স্বামীর
রবীন্দ্রনাথের জাতীয় সঙ্গীত বদলে ফেলা উচিত, শাহের শান্তিনিকেতন যাত্রার আগেই টুইট সুব্রহ্মণ্যম স্বামীর
বহিরগত তকমা সমূলে উপড়ে ফেলতে এবার রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন সফরে যাচ্ছেন অমিত শাহ। সেখানে ভার্চুয়াল উপস্থিতি থাকবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও। এরই মধ্যে আবার জাতীয় সঙ্গীত বদলে ফেলার দাবি জানিয়েছেন বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী। টুইটে বিজেপি সাংসদ লিখেছেন, জাতীয় সঙ্গীত হিসেবে রবীন্দ্রনাথ ঠাকুরের জন গন মন বদলে ফেলা হবে ২৩ জানুয়ারির আগে।

সুব্রহ্মণ্যম স্বামীর টুইট
মোদী, অমিত শাহের অস্বস্তি বাড়ালেন সুব্রহ্মণ্যম স্বামী। তিনি টুইটে রবীন্দ্রনাথের লেখা জাতীয় সঙ্গীত বদলে ফেলার দাবি জানিয়েছেন। টুইটে বিজেপি সাংসদ লিখেছেন আগামী বছর ২৩ জানুয়ারির আগে যেন বদলে ফেলা হবে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা জাতীয় সঙ্গীত। ১ ডিসেম্বর এই জাতীয় সঙ্গীত বদলের দাবি জািনয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। সেখানে তিনি লিখেছিলেন সিন্ধু প্রদেশ আর ভারতে নেই। তাই সিন্ধু শব্দটা বদলে ফেলতে হবে।

জাতীয় সঙ্গীত বদলে ফেলার দাবি
সু্ব্রহ্মণ্যম স্বামী দাবি করেছেন, স্বাধীনতা পূর্ববর্তী সময়ে লেখা 'জন গণ মন'। তার পরিবর্তে বিজেপি সাংসদ দাবি করেছেন ১৯৪৩ সালে নেতাজির আজাদ হিন্দ ফৌজের গাওয়া 'শুভ সুখ চ্যান' গানটি জাতীয় সঙ্গীত হিেসবে গ্রহণ করার অনুরোধ জানিয়েছেন তিনি। এই গানটিও রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গানের আদলেই তৈরি হয়েছে। তাই পরের বছর নেতাজির জন্মজয়ন্তী আসার আগেই সেটা বদলে ফেলার অনুরোধ জানিয়েছেন সুব্রহ্মণ্যম স্বামী।

শান্তিনিকেতন সফরে
অমিত শাহ আগামী ১৯ ও ২০ ডিসেম্বর ফের রাজ্য সফরে আসছেন। এবার রাজ্য সফরে এসেই বিজেপি চাণক্য শান্তিনিকেতন যাবেন। সেখান ভার্চুয়াল উপস্থিতি থাকবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও। এর আগেও বিজেপি নেতারা যতবার রাজ্যে এসেছেন ততবার রবীন্দ্রনাথের বাংলা, শ্যামাপ্রসাদ মুখোপাদ্যায়ের বাংলা, ঋষি বঙ্কিমের বাংলা বলে মমতা সরকারের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছে। বাংলার অপমান করছেন মমতা বারবার অভিযোগ করেছেন তাঁরা।

বহিরাগত তত্বের রাজনীতি
বাংলায় ভোট করাতে আসছে বহিরাগতরাষ অমিত শাহ, নাড্ডাদের নিয়ে বারবার বহিরাগত তকমায় বিঁধেছে তৃণমূল কংগ্রেস। নাড্ডার উপর ডায়মন্ড হারবারে হামলার পরেও বিজেপি নেতারা অভিযোগ করেছিলেন বাংলার সম্মান হারাচ্ছেন তৃণমূল কংগ্রেস। সেই বহিরাগত তকমা নিরসনেই এবার রবীন্দ্রনাথের শান্তিনিকেতনের সঙ্গে যোগাযোগ তৈরি করার চেষ্টা করেছেন বিজেপি নেতারা। সেকারণেই অমিত শাহের শান্তিনিকেতন সফর বলে মনে করছে রাজনৈতিক মহল।
-
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
সীমান্তের ওপার থেকে এবার কলকাতায় হামলার হুঁশিয়ারি পাকিস্তানি মন্ত্রী খোয়াজা আসিফের -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী












Click it and Unblock the Notifications