২০০ টাকার নোটে শিবাজির ছবি! বিতর্কের মধ্যেই বিজেপি নেতার টুইট
নোটের উপর ভগবান লক্ষী এবং গণেশের ছবি দেওয়া হোক! এমনটাই দাবি করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। হঠাত করে এমন দাবি ঘিরে শুরু হয়েছে জোর রাজনৈতিক বিতর্ক। কড়া ভাষায় আপ সুপ্রিমোকে আক্রমণ শানিয়েছে বিজেপি। সামনেই গুজ
নোটের উপর ভগবান লক্ষী এবং গণেশের ছবি দেওয়া হোক! এমনটাই দাবি করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। হঠাত করে এমন দাবি ঘিরে শুরু হয়েছে জোর রাজনৈতিক বিতর্ক। কড়া ভাষায় আপ সুপ্রিমোকে আক্রমণ শানিয়েছে বিজেপি। সামনেই গুজরাট নির্বাচন। আর সেই নির্বাচনের আগে হিন্দুত্ব তাস কেজরিওয়াল খেলছেন বলে দাবি বিজেপির।

আর এই বিতর্কের মধ্যেই ২০০ টাকার নোটে ছত্রপতি শিবাজীর ছবি! আর তা ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।
কেজরিওয়ালের দাবি ঘিরে যখন উত্তাল দেশ সেই সময়ে ২০০ টাকার একটি নোটে শিবাজির ছবি দিয়ে পোস্ট! আর তা করলেন মহারাষ্ট্রের বিজেপি নেতা নীতিশ রানে। সোশ্যাল মিডিয়াতে শুধু পোস্ট করাই নয়, ছবির উপরে বিজেপি লেখার বার্তা, "Ye perfect hai ! ।
অর্থাৎ লক্ষ্মী=গণেশের ছবির পর এবার নোটের মধ্যে শিবাজির ছবি লাগানোর দাবি জানালেন ওই বিজেপি নেতা। মহারাষ্ট্রের মানুষের কাছে শিবাজি একটা আবেগ। আর নোটের উপর ছবি বিতর্কের মধ্যেই বিজেপি নেতার দাবি নয়া মাত্রা যোগ করেছে।
বলে রাখা প্রয়োজন, শুধু গান্ধীজি নয় এবার লক্ষ্মী-গণেশের ছবি দেওয়া নোট নিয়ে আসুন। দীপাবলিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আর্জি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের। বুধবার এমনই আর্জি জানিয়েছেন আপ সুপ্রিমো কেজরিওয়াল। তাঁর দাবি এতে দেশে আর্থিক স্থিতিশীলতা বজায় থাকবে। কেজরিওয়ালের এহেন দাবি ঘিরেই শুরু হয়ে যায় জোর রাজনৈতিক বিতর্ক।
এমনকি সামনেই গুজরাতে নির্বাচন রউয়েছে। আর সেই নির্বাচনকে মাথায় রেখেই এহেন মন্তব্য বলে কটাক্ষ। এমনকি হিন্দু ভোট ব্যাঙ্ক বাড়াতেই কেজরিওয়াল এই মন্তব্য করেছেন বলে মনে করা হচ্ছে। আর এরপরেই কড়া ভাষায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে কড়া ভাষায় আক্রমণ শানিয়েছেন বিজেপির নেতারা।
বিজেপি নেতা সম্বিত পাত্র কেজরিওয়ালের দিচারিতা নিয়ে একেবারে প্রশ্ন তুলে দিয়েছেন। কারণ দিল্লি সরকার দীপাবলিতে বাজি ফাটানোর উপর নিষেধাজ্ঞা জারি করেছে। সম্বিত পাত্রের দাবি, কাশ্মীরি পন্ডিতদের নিয়ে তৈরি সিনেমাকে কটাক্ষ করতে ছাড়েননি কেজরিওয়াল। আর এখন নিজেকে ধার্মিক প্রমাণ করার চেষ্টা দিল্লির মুখ্যমন্ত্রী করছেন বলে আক্রমণ বিজেপি নেতার। পাশাপাশি তাঁর আরও মত, কেজরিওয়ালের এই আবেদন আসলে একটা রাজনীতির কৌশল।
সম্বিত পাত্র বলেন, কেজরিওয়াল এখন রাজনীতিতে ইউ টার্ন নেওয়ার চেষ্টা করছেন। কেজরিওয়াল হলেন সেই ব্যক্তি যিনি বলেছিলেন, তিনি কোনও রামমন্দিরে যাবেন না। সেখানে নাকি ভগবান প্রার্থনা শুনবেন না।
-
বীরভূমে মঞ্চে তোপ মমতার, ভোটাধিকার নিয়ে কড়া বার্তা বিজেপিকে -
রাম নবমীতে শান্তির বার্তা ও শুভেচ্ছা মমতার, উৎসব ঘিরে রাজ্যজুড়ে কড়া নজরদারি -
জল্পনার অবসান! বাংলায় ভোট প্রচার শুরু করছেন মোদী, কবে ও কোথায় প্রথম সভা? জানা গেল দিনক্ষণ -
রাতেই শহরে শাহ, মমতা-অভিষেকদের বিঁধে কাল প্রকাশ করবেন চার্জশিট -
রামনবমীর মঞ্চে রাজনৈতিক বার্তা, নন্দীগ্রামে অভিষেককে কটাক্ষ শুভেন্দুর ‘৪ মে এর পর শ্রী রামই ভরসা' -
রাজ্য রাজনীতিতে নতুন ঝড়, শনিবার অমিত শাহের হাতে প্রকাশ পেতে চলেছে বিজেপির তৈরি চার্জশিট -
ভোটের আগেই কমিশন ঘিরে ঝড়, মুখ্য নির্বাচন কমিশনারকে সরাতে তৃণমূলের বড় পদক্ষেপ -
কখনও ঝড় বৃষ্টি, কখনও রোদ, জেনে নিন আজকের আবহাওয়ার আপডেট -
ভোটের আগে উত্তাপ! মধ্যরাতে ভবানীপুরে শুভেন্দু, কী কারণ? উত্তেজনার মাঝে সরাসরি থানা থেকেই সিপি-কে ফোন -
সুপ্রিম কোর্টের চাপেই কী গতি? বকেয়া ডিএ দিতে অর্থ দফতরের পোর্টাল চালু, প্রথম কিস্তি কবে? তাকিয়ে কর্মীরা -
কমিশনের নজিরবিহীন পদক্ষেপ! চিকিৎসকরাও এবার ভোটের ডিউটিতে, চাকরিহারা শিক্ষকদের নিষেধাজ্ঞা, কড়া নির্দেশ EC-র -
মর্মান্তিক দুর্ঘটনা! ফেরিঘাট থেকে সোজা পদ্মায় তলিয়ে গেল যাত্রীবোঝাই বাস, মৃত ১৮, নিখোঁজ বহু











Click it and Unblock the Notifications