জল্পনার অবসান! মুখ্যমন্ত্রীত্বের দৌড়ে সর্বানন্দকে পিছনে ফেলে পদ্মশিবিরের পছন্দ হিমন্ত বিশ্বশর্মাই
জল্পনার অবসান! মুখ্যমন্ত্রীত্বের দৌড়ে সর্বানন্দকে পিছনে ফেলে পদ্মশিবিরের পছন্দ হিমন্ত বিশ্ব শর্মাই
সদ্য সমাপ্ত নির্বাচনে পদ্ম শিবিরের বড়সড় জয়ের পরেই অসমের পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়ে জোর জল্পনা শুরু হয়ে গিয়েছিল রাজনৈতিক মহলে। ওঠে আসছিল একাধিক নাম। অসমের মুখ্যমন্ত্রী কে হবেন, তা নিয়ে গতকাল থেকেই বিজেপির অন্দরে একের পর এক বৈঠক চলেছিল। বিদায়ী মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল ও হেমন্ত বিশ্ব শর্মাকে আলোচনার জন্য দিল্লিতেও ডেকেছিলেন অমিত শাহরা। তারপরেই নেওয়া হয় চূড়ান্ত সিদ্ধান্ত।

অসমের দুই শীর্ষনেতার সঙ্গেই কথা বলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাও। সেখানেই সর্বানন্দকে পিছনে ফেলে মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে অনেকটাই এগিয়ে যান হিমন্ত বিশ্ব শর্মা। অবশেষে সব জল্পনা সত্যি করে অসমের মুখ্যমন্ত্রী হতে চলেছেন হিমন্ত বিশ্ব শর্মাই। এমনকী বিধানসভায় পরিষদীয় দলনেতাও নির্বাচিত হয়েছেন হিমন্ত। রবিবার দুপুরেও বিজেপি-র পরিষদীয় দল বৈঠকে বসে বলে জানা যায়। সেখানেও ফের চূড়ান্ত হয় হিমন্তের নাম। আগামীকালই তিনি শপথ নেবেন বলেও জানা যাচ্ছে।
এদিকে ২০১৬-র বিধানসভা নির্বাচনে সর্বানন্দ সোনোয়ালকে মুখ করে লড়াই করেছিল বিজেপি। আর তাতেই উত্তর-পূর্বের কোনও রাজ্যে প্রথমবার গঠিত হয়েছিল বিজেপি সরকার। ২০১৬ সাল থেকে অসমের মুখ্যমন্ত্রীর চেয়ার সামলেছেন সর্বানন্দ। এদিকে সদ্য সমাপ্ত অসম বিধানসভা নির্বাচনে ১২৬ আসনের মধ্যে বিজেপি পায় ৬০টি আসন। অন্যদিকে, জোট শরিক অসম গণ পরিষদ ৯ ও ইউনাইটেড পিপলস পার্টি লিবারাল ছয় আসন জিতেছে। এদিকে বিজেপির বড় জয়ের পিছনে হিমন্তের ব্যক্তিগত ক্যারিশমা অনেকটাই রয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এমনকী সিএএ, এনআরসি বিতর্কের মাঝেও অসমে গেরুয়া শিবিরের সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে হিমন্ত ছাড়া অসম্ভব বলেই মনে করছেন খোদ পদ্ম শিবিরের একাধিক নেতা।
-
ভোটের আগে ফর্ম ৬ বিতর্কে উত্তপ্ত রাজ্য,অভিযোগ পাল্টা অভিযোগে দুই শিবির -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
বিশ্বখ্যাত আইটি সংস্থায় একলপ্তে ৩০ হাজার কর্মী ছাঁটাই, ভারতে কাজ গেল ১২ হাজার জনের -
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার -
কালবৈশাখীর দাপট অব্যাহত! বৃষ্টির সঙ্গে ধীরে ধীরে বাড়ছে গরম, কেমন থাকবে আজকের আবহাওয়া? জানুন -
মমতা বনাম শুভেন্দু লড়াইয়ে যোগ শাহের, ভবানীপুরে বাড়ছে রাজনৈতিক চাপানউতোর -
কেন্দ্রের তরফে আমলাদের রদবদল, প্রায় তিন ডজন শীর্ষ আধিকারিকের নতুন দায়িত্ব ঘোষণা -
বিশ্বকাপের যোগ্যতা অর্জনে ফের ব্যর্থ ইতালি, এই প্রথম কোনও চ্যাম্পিয়ন দল ফুটবলের সেরা আসরে নেই টানা তিনবার -
বাণিজ্যিক গ্যাসে ফের মূল্যবৃদ্ধি, শহর ভেদে বাড়ল সিলিন্ডারের দাম












Click it and Unblock the Notifications