'রাবণ' বধের মতোই অযোধ্যায় রাম মন্দির নির্মাণের সূচনা হলেই করোনা 'নাশ' হবে, দাবি বিজেপি নেতার

'রাবণ' বধের মতোই অযোধ্যায় রাম মন্দির নির্মাণের সূচনা হলেই করোনা 'নাশ' হবে, দাবি বিজেপি নেতার

দুষ্টের দমন করেন রাম। সেরকমই অযোধ্যায় রাম মন্দির নির্মাণ শুরু হলেই করোনা ভাইরাস চলে যাবে। এমনই দাবি করেছেন মধ্যপ্রদেশ বিধানসভার স্পিকার রামেশ্বর শর্মা। তিনি জানিয়েছেন ৫ অগাস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অযোধ্যায় রাম মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন। সেই শুভ কাজের সূচনার সঙ্গে সঙ্গেই দুষ্ট করোনা ভাইরাসের নাশ হবে।

করোনা দমন করবে রাম মন্দির

করোনা দমন করবে রাম মন্দির

করোনা ভাইরাস দমন করবে রামমন্দির। এমনই দাবি মধ্যপ্রদেশ বিধানসভার স্পিকার রামেশ্বর শর্মার। তিনি দাবি করেছেন শ্রীরাম যেমন দুষ্টের দমন করেন। ঠিক সেরকমই অযোধ্যায় রাম মন্দির নির্মাণের শুভ সূচণার সঙ্গে সঙ্গে করোনা ভাইরাস চলে যাবে।

৫ অগাস্ট ভূমি পুজো

৫ অগাস্ট ভূমি পুজো

সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই৫ অগাস্ট অযোধ্যায় রাম মন্দিরের ভূমি পুজোর কথা ঘোষণা করা হয়েছে। সেদিন সেখানে থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, শিবসেনা সুপ্রিমো উদ্ধব ঠাকরে, বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার সহ প্রায় ৩০০ অতিথি। রুপোর ইট দিয়ে হবে ভূমি পুজো। করোনা পরিস্থিতিতেও এলাহি আয়োজন করা হয়েছে।

করোনায় ত্রস্ত বিশ্ব

করোনায় ত্রস্ত বিশ্ব

করোনা ভাইরাসের সংক্রমণের গোটা বিশ্বে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে। ভারতে লকডাইন সহ করোনা বিধি মেনে কাজ হচ্ছে যাথার্থ নিয়মে। কিন্তু করোনার কোপ কিছুতেই কমছে না। এই পরিস্থিতিত থেকে একমাত্র ত্রাণ দিতে পারেন শ্রীরাম এমনই দাবি মধ্যপ্রদেশের বিজেপি নেতার।

করোনা ভ্যাকসিন কবে

করোনা ভ্যাকসিন কবে

করোনা সংক্রমণ দ্রুত হারে বাড়ছে দেশে। ১২ লাখ অতিক্রম করেছে করোনা সংক্রমণ। ১৫ অগাস্ট করোনা টীকা হাতে আসবে বলে দাবি করেছে আইসিএমআর । যদিও তা একরমক অসম্ভব বলেই দাবি করেছে হু। এদিকে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে হাত মিলিয়ে করোনা ভ্যাকসিনের উৎপাদন শুরু করেছে ভারতীয় সংস্থা সেরাম ইনস্টিিটউট। ২০২১ সালের মার্চ মাসের আগে করোনা টীকা ভারতের হাতে আসবে না বলে দাবি করেছে সেই সংস্থা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+