'ষড়যন্ত্র করছে বিজেপি', মুখপত্র সামনায় বিদ্রোহী বিধায়কদের সতর্ক করে হুঁশিয়ারি শিবসেনার
'ষড়যন্ত্র করছে বিজেপি', মুখপত্র সামনায় বিদ্রোহী বিধায়কদের সতর্ক করে হুঁশিয়ারি শিবসেনার
বিজেপির ষড়যন্ত্রেই এতকিছু ঘটছে। শিবসেনার মুখপত্র সামনায় সরাসরি মহারাষ্ট্রের রাজনৈতিক সংকটের জন্য বিজেপিকে কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে। সেই সঙ্গে বিজেপির বিদ্রোহী বিধায়কদের সতর্ক করা হয়েছে। এর ফল যে ভাল হবে না তা স্পষ্ট করে দেওয়া হয়েছে দলীয় মুখপত্রে। একনাথ শিন্ডে সহ ৩৬ জন বিধায়ক এখনও অসমের গুয়াহাটিতে ক্যাম্প করে রয়েছে। এদিকে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফার পর কোন পথে আগাড়ি সরকারকে বাঁচানো যায় তা নিয়ে দফায় দফায় মাতশ্রীতে বৈঠক করে চলেছেন উদ্ধব ঠাকরে।

বিজেপির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ
মহারাষ্ট্রে আগাড়ি সরকারকে ফেলার ষড়যন্ত্র করেছে বিজেপি। শিবসেনার মুখপত্রা সামনায় স্পষ্ট এই অভিযোগ করা হয়েছে। সামনায় অভিযোগ করা হয়েছে প্রথম থেকেই শিবসেনার বিদ্রোহী বিধায়করা বিজেপি শাসিত রাজ্য গুলিতে ক্যাম্প করে ছিলেন। প্রথম গুজরাতের সুরাটে। সেখান থেকে অসমের গুয়াহাটিতে গিয়েছেন তাঁরা। গুয়াহাটিতে বিমানবন্দরে শিবসেনার বিধায়কদের স্বাগত জানিয়েছেন বিজেপি বিধায়করা। কাজেই বিজেপিই যে পুরো ষড়যন্ত্রের নেপথ্যে রয়েছে তা প্রমাণ হয়ে গিয়েছে।

বিদ্রোহীদের হুঁশিয়ারি
শিবসেনার মুখপত্রে এদিন বিদ্রোহী বিধায়কদেরও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। তাঁদের সতর্ক করে সামনায় লেখা হয়েছে। যদি শিব সৈনিকরা চায় তাহলে সব বিদ্রোহীরা প্রাক্তন বিধায়কে পরিণত হবেন। অর্থাৎ তাঁদের বিরুদ্ধে দল ত্যাগ বিরোধী আইন কার্যকর তরে তাঁদের বিধায়ক পদ থেকে বহিষ্কারের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। আর একবার বহিষ্কার করা হলে আর তাঁরা ভোটাভুটিতে অংশ নিতে পারবেন না। তাতে চাপ বাড়বে বিজেপিরই। এমনকী ভোটেও প্রার্থী হতে পারবেন না। কােজই বিধায়ক পদ থেকে বহিষ্কার করা হলে তাঁেদরই চাপ বাড়বে।

বিজেপি পাত্তা দেবে না
শিবসেনার মুখপত্রে বিজেপিকে সুবিধাবাদী দল বলে কটাক্ষ করা হয়েছে। সামনায় দাবি করা হয়েছে আজ বিজেপির প্রয়োজন রয়েছে বলে তাঁদের খাতির যত্ন করছে। প্রয়োজন মিটে গেলে বিজেপি তাঁদের ছুড়ে ফেলে দেবে। এই রকমই বরাবর বিজেপি করে এসেছে। এটাই তাদের স্বভাব বলে লেখা হয়েছে সামনায়। শিবসেনার টিকিটে জেতার পরে তাঁরা কীভাবে এইরকম বিশ্বাস ঘাতকের মত কাজ করতে পারে। একনাথ শিন্ডে সব সব বিদ্রোহী বিধায়কদের সবার আগে মুম্বই ফিরে আসা উচিত বলে সামনায় লেখা হয়েছে। আস্থা ভোটের সময় তাঁদের মুম্বইয়ে ফিরে এসে আম জনতার মুখোমুখি হওয়া উচিত।

শিন্ডের দাবি
প্রসঙ্গত উল্লেখ্য বিদ্রোহী হয়ে ওঠার পর একনাথ শিন্ডে উদ্ধব ঠাকরের কাছে বার্তা পাঠিয়েছিলেন। তাতে নিজেকে শিব সৈনিক দাবি করে শিন্ডে জানিয়েছিলেন তিনি শিব সৈনিক বালা সাহেবের হিন্দুত্বের আদর্শে বিশ্বাসী। কাজেই এনসিপি ও কংগ্রেসের মত সম্পূর্ণ আদর্শ বিরোধী দুই রাজনৈতিক দলের সঙ্গে জোট বেধে সরকার গঠন করায় আপত্তি রয়েছে তাঁর। তিনি কোনও ভাবেই এই জোট সরকারকে মেনে নিতে পারছেন না। বিজেপি সঙ্গে জোট গড়ে সরকার গড়ার দাবি জানিয়েছেন শিন্ডে।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications