লোকসভার অধ্যক্ষের পদ রাখছে বিজেপিই! 'প্রয়োজনে' বিরোধী দলগুলির সঙ্গে কথা
এনডিএ-র বৈঠকে লোকসভার অধ্যক্ষের পদের জন্য টিডিপি সুপ্রিমো চন্দ্রবাবু নাইডু কিংবা জেডিইউ সুপ্রিমো নীতীশ কুমার চেষ্টা করেছিলেন বটে, কিন্তু বিজেপি সেই দাবিতে আমল দেয়নি। শেষ পর্যন্ত খবর ১৮ তম লোকসভায় বিজেপি তাদের দলের সাংসদকেই অধ্যক্ষ করতে চায়।
নাম প্রকাশে অনিচ্ছুক এক বিজেপি নেতা বলেছেন, লোকসভার অধ্যক্ষের পদ নিয়ে ঐক্যমতে পৌঁছনোর জন্য এনডিএ শরিকদের সঙ্গে আলোচনা করার আগে দলে আলোচনা করা হবে। এব্যাপারে টিডিপি কিংবা জেডিইউ-এর দাবি তিনি অস্বীকার করেছেন। যেহেতু ২০১৪ ও ২০১৯-এর মতো বিজেপির সংখ্যাগরিষ্ঠতা নেই, সেই কারণে জল্পনা, টিডিপি এবং জেডিইউ এব্যাপারে তাদের দাবিতে শেষ পর্যন্ত অনড় থাকতে পারে।

- মোদীর প্রথম-দ্বিতীয় মেয়াদে অধ্যক্ষ ছিল বিজেপিরই
প্রসঙ্গত উল্লেখ্য, মোদী সরকারের প্রথম মেয়াদে লোকসভার অধ্যক্ষ ছিলেন মধ্যপ্রদেশের ইন্দোরের তৎকালীন সাংসদ সুমিত্রা মহাজন। দ্বিতীয় মেয়াদে সেই দায়িত্ব পালন করেছেন রাজস্থানের কোটার বিজেপি সাংসদ ওম বিড়লা।
- সর্বসম্মত অধ্যক্ষ নির্বাচনের চেষ্টা
সূত্রের খবর. এনডিএ জোটে এব্যাপারে কোনও পরামর্শ বা দাবি উঠলে বিজেপি নতুন ফর্মুলা পেশ করতে পারে। আগামী ২৪ জুন থেকে ১৮ তম লোকসভার প্রথম অধিবেশন বসতে চলেছে। সেই সময় বিজেপি সর্বসম্মত স্পিকার নির্বাচন করতে বিরোধীদের সঙ্গে যোগাযোগ করবে। অর্থাৎ বিরোধীরা যদি সরকারের প্রস্তাবে রাজি হয়, তাহলে স্পিকার নির্বাচনের প্রয়োজন হবে না। আর যদি বিরোধীরা প্রার্থী দেয়, তাহলে স্পিকার নির্বাচন হতে পারে ২৬ জুন। ওইদিনই নতুন স্পিকার তাঁর দায়িত্ব গ্রহণ করবেন।
- প্রথম অধিবেশন ২৪ জুন
প্রসঙ্গত, বুধবার সংসদ বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু নিজের এক্স হ্যান্ডেলে বলেছেন, ১৮ তম লোকসভায় প্রথম অধিবেশন বসবে ২৪ জুন। ওইদিন থেকে ৩ জুলাইয়ের মধ্যে নির্বাচিত সদস্যদের শপথ, স্পিকার নির্বাচন, রাষ্ট্রপতির ভাষণ থাকবে। এছাড়া আলোচনাও করা হবে। অন্যদিকে রাজ্যসভার ২৬৪ তম অধিবেশন ২৭ জুন শুরু হয়ে চলবে ৩ জুলাই পর্যন্ত।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications