থারুরের ঘাঁটিতে বিজেপি, তিরুবনন্তপুরমে একক বৃহত্তম দল
কেরালার স্থানীয় স্বশাসন নির্বাচনে বড় রাজনৈতিক পালাবদলের ছবি উঠে এল রাজধানী তিরুবনন্তপুরমে। দীর্ঘদিন কংগ্রেস সাংসদ শশী থারুরের ঘাঁটি হিসেবে পরিচিত তিরুবনন্তপুরম কর্পোরেশনে এবার একক বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করল বিজেপি। শনিবার সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগণনার ফলাফলে এই চমকপ্রদ পরিবর্তনের ইঙ্গিত স্পষ্ট হয়ে ওঠে।
দুপুর আড়াইটের দিকের প্রবণতা অনুযায়ী, ১০১ সদস্যের কর্পোরেশনে বিজেপি ইতিমধ্যেই ৫০টি ওয়ার্ড জিতে নিয়েছে, সংখ্যাগরিষ্ঠতার জন্য মাত্র এক ধাপ দূরে। স্বতন্ত্র প্রার্থীদের সমর্থন পেলে কর্পোরেশনের ক্ষমতা দখল প্রায় নিশ্চিত বলেই মনে করছেন রাজনৈতিক মহল। বিপরীতে, শাসক বামফ্রন্ট (এলডিএফ) বড় ধাক্কা খেয়ে নেমে এসেছে ২৯টি আসনে। কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ পেয়েছে ১৯টি ওয়ার্ড, দু'টি ওয়ার্ডে জয়ী স্বতন্ত্ররা। এক প্রার্থীর মৃত্যুর কারণে একটি ওয়ার্ডে ভোটগ্রহণ বাতিল হয়েছে।

রাজধানীতে বিজেপির এই সাফল্যের মাঝেই রাজ্যের অন্যান্য অংশে চিত্র কিছুটা আলাদা। সামগ্রিকভাবে রাজ্যজুড়ে ইউডিএফ এগিয়ে রয়েছে প্রায় ৭,৮৬৯টি ওয়ার্ডে। এলডিএফের দখলে রয়েছে প্রায় ৬,৫০৫টি ওয়ার্ড, আর বিজেপি নেতৃত্বাধীন এনডিএ এগিয়ে প্রায় ১,৪২৬টি ওয়ার্ডে।
এই ফলাফলের প্রতিক্রিয়ায় তিরুবনন্তপুরমের সাংসদ শশী থারুর নির্বাচনের রায়কে স্বাগত জানিয়েছেন। সামাজিক মাধ্যমে তিনি ইউডিএফের পারফরম্যান্সকে প্রশংসনীয় বলে উল্লেখ করে বলেন, এই ফলাফল কেরালার গণতান্ত্রিক চেতনারই উদযাপন। একই সঙ্গে রাজধানী শহরে বিজেপির অভূতপূর্ব সাফল্যকেও তিনি 'ঐতিহাসিক' বলে আখ্যা দেন। থারুরের কথায়, বহু বছরের বাম শাসনের পরিবর্তনের ডাক থাকলেও ভোটাররা যে বিকল্পকে বেছে নিয়েছেন, সেটাই গণতন্ত্রের আসল সৌন্দর্য।
উল্লেখ্য, রাজ্যজুড়ে ২৪৪টি গণনা কেন্দ্রে কড়া নিরাপত্তার মধ্যেই ভোটগণনা চলছে। এরনাকুলাম জেলার মহারাজার কলেজ সহ একাধিক কেন্দ্রে দলীয় কর্মী ও নেতাদের ভিড় লক্ষ্য করা গেছে, যেখানে শুরু থেকেই বহু ওয়ার্ডে ইউডিএফ এগিয়ে থাকার ইঙ্গিত মিলেছে।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
মমতা বনাম শুভেন্দু লড়াইয়ে যোগ শাহের, ভবানীপুরে বাড়ছে রাজনৈতিক চাপানউতোর -
ভোটের ময়দানে প্রস্তুত বিজেপি! আরও ১৩টি কেন্দ্রে প্রার্থীদের নাম ঘোষণা পদ্ম-শিবিরের, কোথায় কে? জেনে নিন -
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
ভোটের আগে বড় চমক, বিজেপিতে যোগ দিলেন লিয়েন্ডার পেজ -
ভোটের আগে গেরুয়া শিবিরে বড় চমক! তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন লিয়েন্ডার পেজ, জল্পনা তুঙ্গে -
২৯৪ আসনেই প্রার্থী ঘোষণা করল কংগ্রেস, শ্রীরামপুরে লড়ছেন শুভঙ্কর সরকার -
বাংলায় বিজেপি নাকি তৃণমূল, কারা গড়বে সরকার? কী বলছে সাম্প্রতিক জনমত সমীক্ষা -
ভোটের ময়দানে প্রস্তুত বিজেপি! আরও ১৩টি কেন্দ্রে প্রার্থীদের নাম ঘোষণা পদ্ম-শিবিরের, কোথায় কে? জেনে নিন










Click it and Unblock the Notifications