বুথ ফেরত সমীক্ষা! ৩ গুরুত্বপূর্ণ রাজ্যের সম্ভাব্য ফল বিজেপির 'চাহিদা' মতোই

৫৪৩টি আসনে সংখ্যাগরিষ্ঠ হতে গেলে ২৭২-এ পৌঁছতে হবে যে কোনও রকমে। যার মধ্যে তিন রাজ্যের ১৪৩ টি আসনের ফল গুরুত্বপূর্ণ।

৫৪৩টি আসনে সংখ্যাগরিষ্ঠ হতে গেলে ২৭২-এ পৌঁছতে হবে যে কোনও রকমে। যার মধ্যে তিন রাজ্যের ১৪৩ টি আসনের ফল গুরুত্বপূর্ণ। এই তিন রাজ্য
হল পশ্চিমবঙ্গ, ওড়িশা ও উত্তর প্রদেশ। ২০১৪ সালে এই তিন রাজ্য থেকে বিজেপির আসন সংখ্যা ছিল ৭৪ টি। আর এবারের বুথ ফের সমীক্ষার গড় করলে দেখা যাচ্ছে এই তিন রাজ্য থেকে বিজেপি কমপক্ষে ৮৪ টি আসন পেতে পারে।

উত্তরপ্রদেশ

উত্তরপ্রদেশ

টাইমস নাও-ভিএমআর-এর সমীক্ষায় দেখানো হয়েছে এনডিএ উত্তরপ্রদেশে ৮০ টির মধ্যে পেতে পারে ৫৮ টি আসন, নিউজ ২৪-টুডেজ চাণক্য তাদের সমীক্ষায় বিজেপিকে দিয়েছে
৬৫ টি আসন, রিপাবলিক টিভি-সি ভোটারের সমীক্ষায় বিজেপি উত্তর প্রদেশে ৩৮ টি আসন পেতে পারে বলে জানানো হয়েছে। আজতক অ্যাক্সিস মাই ইন্ডিয়া বিজেপিকে দিয়েছে ৬২ থেকে ৬৮ টি আসন।

পশ্চিমবঙ্গ

পশ্চিমবঙ্গ

টাইমস নাও-ভিএমআর-এর সমীক্ষায় ৪২ টি আসনের মধ্যে বিজেপি ১১ টি পেতে পারে বলে দেখানো হয়েছে। নিউজ ২৪-টুডেজ চাণক্যের সমীক্ষায় বিজেপি তথা এনডিএ ১৮ টি আসন পেতে পারে বলে জানানো হয়েছে। রিপাবলিক-সি ভোটারের সমীক্ষায় বিজেপি ১১ টি আসন পেতে পারে বলে জানানো হয়েছে। আর আজতক-অ্যাক্সিস মাই ইন্ডিয়ার বুথ ফেরত সমীক্ষায় বিজেপি ১৯ থেকে ২৩ টি আসন পেতে পারে বলে দেখানো হয়েছে।

ওড়িশা

ওড়িশা

টাইমস নাও-ভিএমআস-এর সমীক্ষায় ২১ আসনের মধ্যে এনডিএ ১২ টি আসন পেতে পারে বলে দেখানো হয়েছে। নিউজ ২৪-টুডেজ চাণক্যের বুথ ফেরত সমীক্ষায় বিজেপি ১৪ টি আসন পেতে পারে বলে দেখানো হয়েছে। রিপাবলিক টিভি-সি ভোটারের সমীক্ষায় ওড়িশায় বিজেপি ১০ টি আসন পেতে পারে বলে দেখানো হয়েছে। আজতক-অ্যাক্সিস মাই ইন্ডিয়ার সমীক্ষায় বিজেপি তথা এনডিএ ১৫ থেকে ১৯ টি আসন পেতে পারে বলে দেখানো হয়েছে।

২০১৪-র ফল

২০১৪-র ফল

গত ২০১৪-র নির্বাচনে বিজেপি উত্তর প্রদেশ থেকে ৭১ টি, পশ্চিমবঙ্গ থেকে ২ টি এবং ওড়িশা থেকে ১ টি আসনে জয়লাভ করেছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+