দক্ষিণে পদ্ম ফোটাতে মরিয়া গেরুয়া শিবির, ১৭ আসনে প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির

তামিলনাড়ুতে ১৭ আসনে প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির

রাজ্যে রাজ্যে তুঙ্গে উঠছে রাজনৈতিক তরজা। চলতি মাসের শেষেই বাংলা, অসম, তামিলনাড়ু সহ পাঁচ রাজ্যে শুরু হয়ে যাচ্ছে বিধানসভা নির্বাচন। শেষ মূহূর্তের নির্বাচনী প্রচারে খামতি রাখতে চাইছে না শাসক-বিরোধী কোনোপক্ষই। ইতিমধ্যেই বাংলা, অসম, কেরল সহ একাধিক রাজ্যের প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। এমতাবস্থায় রবিবার তামিলনাড়ুতেও বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ্যে এল।

দক্ষিণে পদ্ম ফোটাতে মরিয়া গেরুয়া শিবির, ১৭ আসনে প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির

প্রসঙ্গত উল্লেখ্য, আসন্ন বিধানসভা নির্বাচনে তামিলনাড়ুতে শাসক দল এআইএডিএমকের সঙ্গে জোট আছে গেরুয়া শিবির। আর সেই জোট সমীকরণ মেনেই আসন্ন নির্বাচনে তামিলনাড়ুর মোট ২৩৪টি আসনের মধ্যে ২০টিতে লড়তে চলেছে বিজেপি। তার মধ্যে এদিন আপাতত ১৭ টি আসনের প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে বলে জানা যাচ্ছে। যদিও সেই তালিকাতেও রয়েছে একাধিক বড়সড় চমক। এদিন এই প্রার্থী তালিকা প্রকাশ করেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক অরুণ সিং।

সদ্য প্রকাশিত তালিকায় অনুযায়ী আসন্ন নির্বাচনে কোয়েম্বাটুর দক্ষিণ থেকে লড়াই করবেন বিজেপির মহিলা মোর্চার সর্বভারতীয় সভাপতি বনতী শ্রীনিবাসন। এদিকে এই আসন থেকেই আবার শাসক বিরোধী হিসাবে দাঁড়াচ্ছেন দক্ষিণী তারকা কমল হাসান। আসন্ন বিধানসভা নির্বাচনে ২৩৪টি আসনের মধ্যে কমলের দল মাক্কাল নিধি মাইয়ম (এমএনএম) ১৫৪টিতে লড়বে বলে জানা যাচ্ছে। অন্যদিকে আসন্ন নির্বাচনী বিজেপির টিকিটে চেন্নাইয়ের থাউসেন্ড লাইট থেকে লড়বেন খুশবু সুন্দর। রাজ্য সভাপতি এল মুরুগান ধরপুরাম থেকে লড়বেন বলে জানা যাচ্ছে। আর এক বরিষ্ঠ নেতা এইচ রাজা করাইকুদ থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে খবর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+