বিজেপি সদস্যরা মাত্র একটা করে ভোট আনলেই ১০০ আসন পাক্কা, জয়ের অঙ্ক সহজ একুশে
বিজেপি সদস্যরা একটা করে ভোট আনলেই ১০০ আসন পাক্কা, জয়ের অঙ্ক সহজ একুশে
বাংলার পাশাপাশি ২০২১-এর উত্তর-পূর্ব ভারতের আরও একটি রাজ্যের দিকে নজর রয়েছে বিজেপির। উত্তর-পূর্বের অসমে বিজেপিরই শাসন রয়েছে। এবার সেই রাজ্যে বিজেপি সিংহভাগ আসনে জয়ের টার্গেট করে সামনে এগোচ্ছে। বিজেপি মনে করছে তাঁদের জোটসঙ্গীদের নিয়ে এবার ১২৬ আসনের অসম বিধানসভায় ১০০ আসনে জিততে সমর্থ হবে।

৮৪ লক্ষ ভোট আর ১০০ আসন
বিজেপির দাবি, এবার তারা ৮৪ লক্ষ ভোট পাবে। এবং তা হলেই তারা ১০০ আসন জয়ের কৃতিত্ব অর্জন করতে পারবে। বিজেপির রাজ্য সভাপতি রঞ্জিত কুমার দাস বলেন, বিজেপির ৪২ লক্ষ সদস্য রয়েছে। প্রতি সদস্য যদি আর একটা করে ভোট আনতে পারে তবে অসমে বিজেপি হাসতে হাসতে জিতবে।

১০টি কেন্দ্রে ৬৪ লক্ষ ভোট ২০১৯-এ
রাজ্য সভাপতি বলেন, ২০১৯-এর লোকসভা ভোটে তাঁরা ২ কোটি ভোটারের মধ্যে ৭৫ শতাংশ ভোট দান করেছিল। অর্থাৎ ভোট পড়েছিল ১.৫ কোটি। ৮৪ লক্ষ ভোট পেতে গেলে তাঁদের ৫৬ শতাংশ ভোট পেতে হত। ১০টি কেন্দ্রে আমরা ৬৪ লক্ষ ভোট পেয়েছিলাম।

৮৪ লক্ষ ভোট প্রাপ্তিই পাখির চোখ
২০১৬ সালের বিধানসভা নির্বাচনে ৮৪ শতাংশ ভোট পড়েছিল। তিন বছর আগে এই ভোট হয়েছিল। তখন ভোটার ছিল ২০ লক্ষ কম। আর ২০২১-এর যে লড়াই হবে, সেখানে মোট ভোটার ২.৩ কোটি প্রায়। তার মধ্যে ৮৪ লক্ষ ভোট প্রাপ্তিই পাখির চোখ করেছে বিজেপি।

বিজেপি রাজ্য সভাপতির জয়ের বার্তা
বিজেপি রাজ্য সভাপতি বলেন, অসনে তাঁদের সরকার দারুন কাজ করেছে। সেই উন্নয়নের রূপরেখাতেই বিজেপি এবার ড্যাংডেঙিয়ে জিতবে। মহিলা, বিধবা, কৃষক, প্রতিবন্ধী, বয়স্ক ব্যক্তি, ছোট শিল্পের উন্নয়নে ব্যাপক কাজ করেছে। উন্নয়নই তাঁদের এবার লক্ষ্যে পৌঁছে দেবে।












Click it and Unblock the Notifications