বিধানসভা ভোটের আগে ঝাড়খণ্ডে ক্রমশ কোণঠাসা হচ্ছে বিজেপি শিবির
সামনেই ঝাড়খণ্ডে বিধানসভা ভোট। ইতিমধ্যে বিজেপির শরিকদের সঙ্গে বিরোধ শুরু হয়ে গিয়েছে।
সামনেই ঝাড়খণ্ডে বিধানসভা ভোট। ইতিমধ্যে বিজেপির শরিকদের সঙ্গে বিরোধ শুরু হয়ে গিয়েছে। ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ঝাড়খন্ড মুক্তি মোর্চা নেতা হেমন্ত সোরেন দাবি করেছেন বিজেপির একাধিক নেতা বিধায়ক তাঁর সঙ্গে যোগাযোগ করছে। এমনকী ঝাড়খণ্ডের বিজেপি সাংসদরাও তাঁর সঙ্গে যোগাযোগ শুরু করেছেন।

অধোয্যা রায়ের প্রভাব পড়বে ভোটে
অযোধ্যার ঐতিহাসিক রায় বেরনোর পর ঝাড়খণ্ডে প্রথম নির্বাচনী যুদ্ধে সামিল হতে চলেছে বিজেপি। জনমানসে এই রায়ের কী প্রভাব পড়েছে আংশিক হলেও সেটা উঠে আসবে এই নির্বাচনে। সম্প্রতি এক টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা নেতা হেমন্ত সোরেন বলেছেন, অযোধ্যা রায়ের প্রভাব পড়বে ভোটে। ঝাড়খণ্ডে বিজেিপ মুখ থুবরে পড়বে বলে দাবি করেছেন তিনি।

জাতীয় স্তরের রাজনীতি রাজ্য নির্বাচনে ফল দেবে না
হেমন্ত সোরেন দাবি করেছেন মেরুকরণ আর জাতীয়বাদের রাজনীতি করে বিজেপি জাতীয়স্তরে জয়লাভ করলেও রাজ্যস্তরে এই রাজনীতি চলবে না। এখানে রাজ্যের ইস্যুগুলিই প্রাধান্য পাবে। যেমন ভাবে হরিয়ানায় হয়েছে। কংগ্রেসের ভোট ব্যাঙ্ক বাড়া বুঝিয়ে দিয়েছে রাজ্যস্তরে বিজেপি অনেকটাই দুর্বল। ঝাড়খণ্ডের ক্ষেত্রেও তাই হতে চলেছে বলে দাবি করেছেন তিনি।

বিজেপি শাসনে ক্ষতিগ্রস্ত ঝাড়খণ্ড
বিজেরির শাসনকালে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ঝাড়খণ্ড। শিক্ষা, স্বাস্থ্য কর্মসংস্থান সহ একাধিক ইস্যুতে বিজেপি শাসন একেবারে তলানিতে এসে ঠেকেছে। সেকারণেই জনসমর্থন এবার আর বিজেপির দিকে থাকবে না বলে দাবি করেছেন তিনি। সেটা আঁচ করতে পেরেই বিজেপি নেতা, বিধায়ক, সাংসদরা দল বদলের চিন্তাভাবনা শুরু করেছে। অন্যদিকে বিজেপির শরিকরাও একে একে ভাঙতে শুরু করেছে।












Click it and Unblock the Notifications