৫ রাজ্যে 'হারের প্রভাব'! কোঅপারেটিভ সংস্থার নির্বাচনকে ঘিরে বিজেপি শাসিত রাজ্যে তুমুল সংঘর্ষ

ত্রিপুরায় বিজেপির সঙ্গে সংঘর্ষ কংগ্রেসের। কোঅপরেটিভ সংস্থার নির্বাচনকে ঘিরে এই সংঘর্ষ বলে জানা গিয়েছে। মনোনয়ন পত্র তোলার সময় এই সংঘর্ষ হয়। উত্তর ত্রিপুরার বাঘবাসার পরেও এই সংঘর্ষ চলে।

ত্রিপুরায় বিজেপির সঙ্গে সংঘর্ষ কংগ্রেসের। কোঅপরেটিভ সংস্থার নির্বাচনকে ঘিরে এই সংঘর্ষ বলে জানা গিয়েছে। মনোনয়ন পত্র তোলার সময় এই সংঘর্ষ হয়। উত্তর ত্রিপুরার বাঘবাসার পরেও এই সংঘর্ষ চলে।

 ৫ রাজ্যে হারের প্রভাব! কোঅপারেটিভ সংস্থার নির্বাচনকে ঘিরে বিজেপি শাসিত রাজ্যে তুমুল সংঘর্ষ

৯ জানুয়ারি রাজ্যের ৯০ টির বেশি ক্রেডিট কোঅপরেটিভ সোসাইটির নির্বাচন। নভেম্বরে ত্রিপুরা বিধানসভায় সংশোধনী আইন পাশ হওয়ার জেরে কোঅপরেটিভ সোসাইটিগুলির নির্বাচন জরুরি হয়ে পড়েছে।
ধর্মনগরের এসডিপিও জ্যোতিষ্মাণ দাস চৌধুরী বলেছেন, মনোনয়ন পত্রে সংশোধন করার সময় দুদলের সংঘর্ষ হয়। এসডিপিও জানিয়েছেন, তাদের জানানো হয়েছে, সময় শেষ হয়ে যাওয়ার পরে কংগ্রেস প্রার্থীরা তাদের মনোনয়ন পেশ করেন। এর পরেই দুপক্ষের কথা কাটাকাটি থেকে সংঘর্ষ। বেশ কয়েকজন অল্পবিস্তর আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে বলে জানিয়েছেন তিনি।

কোঅপারেটিভ সোসাইটির ডেপুটি রেজিস্ট্রার নিখিলরঞ্জন চক্রবর্তী জানিয়েছেন, নির্বাচনের জন্য প্রত্যেক ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটিতে প্রশাসক নিয়োগ করা হয়েছে। যার মধ্যে রয়েছে লার্জ এরিয়া মাল্টি পার্পাস কোঅপারেটিভ সোসাইটি এবং প্রাইমারি এগরিকালচারাল কোঅপারেটিভ সোসাইটি। ত্রিপুরা কোঅপরাটেভি সোসাইটি অ্যাক্টের ৭৪ নম্বর ধারায় প্রশাসক নিয়োগ করা হয়েছে।

ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি তাপস দে জানিয়েছেন, ৫ রাজ্যে বিজেপি ক্ষমতা হারানোর পর থেকে বিজেপি হতাশ হয়ে পড়েছে। যার থেকেই এই ঘটনা। তাঁরদাবি ত্রিপুরায় বিজেপি বিরোধী শক্তি রয়েছে কংগ্রেসের সঙ্গে। সেই জন্য বিজেপির এই হামলা। তবে বিজেপির এই প্রচেষ্টা সফল হবে না বলে মন্তব্য করেছেন তিনি।

অন্যদিকে বিজেপির মুখপত্র অশোক সিনহা হামলায় বিজেপির ভূমিকার কথা অস্বীকার করেছেন। বিষয়টিকে তিনি স্থানীয় সংঘর্ষ বলে বর্ণনা করেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+