চিন-কংগ্রেস আঁতাত নিয়ে ফের সরব বিজেপি! রাহুল-সনিয়াকে আক্রমণে ঝাঁঝরা করলেন নাড্ডা

ফের কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধী ও সাংসদ রাহুল গান্ধীকে আক্রামণ শানালেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। এদিন সুপ্রিমকোর্টে চিনের সঙ্গে কংগ্রেস সরকারের একটি মামলার শুনানি হয়। সেই মামলা খারিজ হলেও এহেন মউ চুক্তি স্বাক্ষর হওয়ায় অবাক হয় সুপ্রিমকোর্টও। সেই প্রসঙ্গ টেনে এনেই কংগ্রেস ও গন্ধী পরিবারকে আক্রমণ করেন নাড্ডা।

কী বলেন জেপি নাড্ডা?

কী বলেন জেপি নাড্ডা?

টুইটারে জেপি নাড্ডা এই বিষয়ে লেখেন, 'চিন ও কংগ্রেস পার্টির এই মউ স্বাক্ষরে সুপ্রিমকোর্টও অবাক। সনিয়া গান্ধী ও তাঁর ছেলে, যাঁরা এই চুক্তি করেন, তাঁদেরকে এই বিষয়ে দেশবাসীকে বলতে হবে। এটাকি তাহলে রাজীব গান্ধী ফাউন্ডেশনে চিনা অনুদানের বদলে ভারতীয় বাজার খুলে দেওয়ার চুক্তি হয়েছিল? এটাই আমাদের ভারতীয় ব্যবসার ক্ষেত্র বদলে গিয়েছিল?'

 ৩ লক্ষ মার্কিন ডলার দেওয়া হয়েছিল রাজীব গান্ধী ফাউন্ডেশনকে

৩ লক্ষ মার্কিন ডলার দেওয়া হয়েছিল রাজীব গান্ধী ফাউন্ডেশনকে

এর আগেও জেপি নাড্ডা দাবি করেছিলেন, ২০০৫ সালে ৩ লক্ষ মার্কিন ডলার দেওয়া হয়েছিল রাজীব গান্ধী ফাউন্ডেশনকে। তিনি আরও বলেছিলেন, 'চিন ও গান্ধী পরিবারের গোপন সন্ধির প্রমাণ। তাঁদের সম্পর্কের বিষয়ে দেশ জানে না।'

কংগ্রেস-চিন আঁতাত

কংগ্রেস-চিন আঁতাত

প্রসঙ্গত, কংগ্রেস শাসনকালে চিনের সঙ্গে ভারতীয় জাতীয় কংগ্রেসের ২০০৮ সালে একটি মউ হয়েছিল। সেই প্রেক্ষিতেই কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সনিয়া গান্ধী এবং কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা করা হয়। সেই মউ সাক্ষরের মূল বিষয়বস্তু কী ছিল তা প্রকাশ্যে না আনার অভিযোগ জানিয়ে তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়েছিল।

চুক্তি নিয়ে অবার শীর্ষ আদালত

চুক্তি নিয়ে অবার শীর্ষ আদালত

সেই সংক্রান্ত মামলার শুনানির প্রেক্ষিতেই এদিন শুনানি ছিল। সেই শুনানি চলাকালীন প্রধান বিচারপতি বলেন, একটি রাজনৈতিক দল কীভাবে একটি দেশের সঙ্গে কোনও চুক্তি করতে পারে? যদিও এই মামলাটি খারিজ করে দেওয়া হয়। এসএ বোবদে মামলাকারীকে বলেন, হাইকোর্টে এই মামলা করতে বলেন।

মোদীকে বারংবার আক্রমণ রাহুলের

মোদীকে বারংবার আক্রমণ রাহুলের

লাদাখ সমস্যা উপনীত হতেই ক্রমাগত কেন্দ্র ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করে গিয়েছে রাহুল গান্ধী ও সনিয়া গান্ধী। রাহুল প্রায় প্রতিদিনই নিয়ম করে প্রধানমন্ত্রীকে আক্রমণ করেছেন। কখনও প্রধানমন্ত্রীকে সারেন্ডার মোদী বলেছেন, তো কখনও ভারতীয় সেনাকে ইচ্চা করে মৃত্যু পথে ঠেলে দেওয়া হয়েছে বলে অভিযোগ এনেছেন। সম্প্রতি প্রতিরক্ষামন্ত্রকের এক নথিকে উদ্ধৃত করে মোদীকে মিথ্যাবাদী বলেছিলেন।

কংগ্রেসকে পাল্টা আক্রমণ বিজেপির

কংগ্রেসকে পাল্টা আক্রমণ বিজেপির

বারবার কংগ্রেসকে মনে করিয়ে দেওয়া হয়েছে যে তাদর জমানায় আকসাই চিন সহ ভারত কত এলাকা হারিয়েছে চিনের কাছে। গত প্রায় দুই মাস ধরে লাদাখে ভারত-চিন নিয়ন্ত্রণরেখায় গালওয়ান ভ্যালিতে জারি রয়েছে দুই দেশের উত্তেজনা। এই পরিস্থিতিতেই ১৫ জুন রাতের সংঘর্ষে শহিদ হয়েছেন ভারতীয় এক কর্নেল সহ ১৯ জন জওয়ান। চিনের তরফে ৪৩ জন সৈনিক নিহত হয় এই সংঘর্ষে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+