জিন্না থাকলে এড়ানো যেত দেশ ভাগ! বিজেপি প্রার্থীর কথায় চাঞ্চল্য

পণ্ডিত জওহরলাল নেহরু যদি প্রধানমন্ত্রী হওয়ার জেদ ধরে না থেকে মহম্মদ আলি জিন্নাকে প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ করে দিতেন, তাহলে দেশ ভাগ এড়ানো যেত।

পণ্ডিত জওহরলাল নেহরু যদি প্রধানমন্ত্রী হওয়ার জেদ ধরে না থেকে মূুসলিম লিগ নেতা মহম্মদ আলি জিন্নাকে প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ করে দিতেন, তাহলে দেশ ভাগ এড়ানো যেত। মধ্যপ্রদেশের ঝাবুয়ায় এমনই বিতর্কিত মন্তব্য করলেন বিজেপি প্রার্থী গুমন সিং দামোর। এর আগে জিন্নাকে নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন শত্রুঘ্ন সিনহা।

দেশভাগের দায় কংগ্রেসের

প্রচারে গিয়ে বিজেপি প্রার্থী বলেন, মহম্মদ আলি জিন্না ছিলেন আইনজীবী এবং শিক্ষিত লোক। যদি তাঁকেই স্বাধীনতার সময়ে প্রধানমন্ত্রী পদে বসানো হত, যদি নেহরুকে প্রধানমন্ত্রী পদে বসানো না হত, তাহলে দেশ ভাগ এড়ানো যেত। দেশভাগের পুরো দায় তিনি কংগ্রেসের ওপরেই দিয়েছেন।

বিজেপির জোর জাতীয় সুরক্ষায়

বিজেপির জোর জাতীয় সুরক্ষায়

বিজেপি প্রার্থী গুমন সিং দামোর এমন একটা সময় এই কথা বললেন, যখন বিজেপি জাতীয় সুরক্ষার ওপর জোর দিচ্ছেন এবং পাকিস্তান বিরোধী লাইন নিচ্ছে।

শত্রুঘ্ন সিনহার বিতর্কিত মন্তব্য

শত্রুঘ্ন সিনহার বিতর্কিত মন্তব্য

এর আগে পাটনা সাহিবের কংগ্রেস প্রার্থী শত্রুঘ্ন সিনহা বলেছিলেন জিন্না কংগ্রেস পরিবারের অংশ ছিলেন। ব্রিটিশদের থেকে স্বাধীনতা লাভে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিলেন। পরে অবশ্য তিনি নিজের মন্তব্যের সাফাই দিয়েছিলেন। তিনি বলেছিলেন মৌলনা আজাদের কথা বলতে গিয়ে তিনি জিন্নার কথা মুখ ফসকে বলে ফেলেছিলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+