বিজেপির সঙ্গে হাত মেলাল কংগ্রেস, ডিম ছুড়ে নিশানা শাসক দলেন নেতাকে
বিজেপির সঙ্গে হাত মেলাল কংগ্রেস, ডিম ছুড়ে নিশানা শাসক দলেন নেতাকে
হঠাৎ রাজনীতি অন্য খাইতে বইতে শুরু করেছে ওড়িশায়। জাতীয় রাজনীতিতে যখন কংগ্রেসের সঙ্গে বিজেপির প্রায় মুখ দেখা দেখি নেই সেখানে সেই প্রবল বিরোধী কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়েছে বিজেপি। ওড়িশায় ঘটেছে এই অঘটন। কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে একের পর এক বিজেডি নেতাকে আক্রমণ করে চলেছে বিজেপি।

গত বুধবার পুরীতে ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের কনভয়ে ডিম ছুড়েছিল বিজেপি সমর্থকরা। বৃহস্পতিবার ঠিক একই কায়দায় ভুবনেশ্বরে বিজেডি সাংসদ অপরাজিতা সারঙ্গীর গাড়িতে ডিম ছোড়ে কংগ্রেস। তার আগে পেট্রো ডিজেলের মূল্য বদ্ধির প্রতিবাদে কেন্দ্রাপাড়ায় কেন্দ্রীয় মন্ত্রী বিশ্বেশ্বর টুডুর কনভয়ে ডিম ছুড়েছিল ওড়িশার শাসক দল বিজেডির ছাত্রসংগঠনের সমর্থকরা।
ওড়িশার একাধিক জায়গায় বিজেপি এবং কংগ্রেস সমর্থকদের একই ভাবে বিরোধিতা করতে দেখা গিয়েছে। পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি এবং কর্মসংস্থান নিয়ে একাধিক জায়গায় বিক্ষোভ দেখিয়েছেন বিজেপি এবং কংগ্রেস সমর্থকরা। বিজেডির মন্ত্রীদের কনভয়ে ডিম ছুড়ে, পাথর ছুড়ে প্রতিবাদ দেখানো হচ্ছে। একদিকে যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রকাশ্যে কংগ্রেসকে পারিবারিক দল বলে নিশানা করছে আরেকদিকে ওড়িশার এই ছবি চমকে দিয়েছে রাজনৈতিক মহলকে।
যদিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুসম্পর্ক রয়েছে বলে শোনা যায়। একাধিকবার ওড়িশায় প্রাকৃতিক বিপর্যয়ের সময় প্রধানমন্ত্রী নিয়ে মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ককে নিয়ে আকাশ পর্থে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন। আম্ফান এবং ইয়াসের সময় ওড়িশায় বৈঠক করে ওড়িশাকে আর্থিক সাহায্য প্রদান করেছেন মোদী। বাংলাকে কম টাকা দিয়েছেন। বিজেপির সঙ্গে নবীন পটনায়কের সুসম্পর্ক রয়েছে বলেই মনে করে রাজনৈতিক মহল। তারপরেও কেন এই ধরনের ঘটনা ঘটছে তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন অনেকেই। হঠাৎ করে সর্বভারতীয় রাজনীতির সমীকরণ এখানে কেন বদলে গেল তা নিয়ে প্রশ্ন তুেলছেন তিনি।












Click it and Unblock the Notifications