ত্রিপুরা ভাগের দাবিতে এবার দিল্লিতে আন্দোলনের পথে আইপিএফটি
আলাদা রাজ্যের দাবিতে ফের সরব ত্রিপুরায় বিজেপির সঙ্গী আইপিএফটি। এবার তারা দিল্লিতে বিক্ষোভ দেখাবে বলে জানিয়েছে।
আলাদা রাজ্যের দাবিতে ফের সরব ত্রিপুরায় বিজেপির সঙ্গী আইপিএফটি। এবার তারা দিল্লিতে বিক্ষোভ দেখাবে বলে জানিয়েছে। দলের অন্যতম নেতা মঙ্গল দেববর্মা জানিয়েছেন, দিল্লির যন্তরমন্তরে ২ ডিসেম্বর এই বিক্ষোভ হবে। এর জন্য নভেম্বরের ২৮ তারিখ একদল আইপিএফটি সমর্থক আগরতলা থেকে দিল্লির উদ্দেশে যাত্রা করবেন। তাঁর দাবি কমপক্ষে ৫০০ জন এই বিক্ষোভে অংশ নেবেন।

আইপিএফটির দাবি, কেন্দ্রীয় সরকার সংসদে আলাদা তাইপ্রাল্যান্ডের জন্য বিল আনুক। ত্রিপুরা ট্রাইবাল এরিয়াজ ডিস্ট্রিক্ট কাউন্সিলকে এর মধ্যে রাখার দাবি তোলা হয়েছে। তিনি বলেন, কেন্দ্রীয় সরকার আলাদা লাদাখ তৈরি করেছে, তাই কেন তাইপ্রাল্যান্ড নয়।
জম্মু ও কাশ্মীর থেকে লাদাখকে আলাদা করার সময় আইপিএফটি নেতারা কেন্দ্রীয় সরকারের কাছে আলাদা তাইপ্রাল্যান্ড নিয়ে বিল আনার দাবি করেছিলেন।
এটা উল্লেখ করা যেতে পারে আইপিএফটির মূল স্লোগানই হল তাইপ্রাল্যান্ড। এই দাবিতেই ২০১৭ সালে রাজ্যে দশ দিন ধরে জাতীয় সড়ক এবং রেলপথে অবরোধ করেছিল।
এর আগে কেন্দ্রীয় সরকারের তরফে ত্রিপুরার অর্থনৈতিক, ভাষাগত, শিক্ষা এবং সংস্কৃতি নিয়ে উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছিল। প্রায় একবছর আগে এই কমিটি গঠন করা হলেও, এনিয়ে এখনও কোনও রিপোার্ট জমা পড়েনি।
-
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা











Click it and Unblock the Notifications