ঘরোয়া অনুষ্ঠানেই বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন আদানির কনিষ্ঠ পুত্র, নব দম্পত্তির জন্য আর্শীবাদ প্রার্থনা শিল্পপতির
ফেব্রুয়ারি মাস মানেই বসন্তের আগমন, প্রেমের ভরা মরশুম। শুক্রবার সন্ধ্যায় বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিশিষ্ট শিল্পপতি গৌতম আদানির কনিষ্ঠ পুত্র জিৎ আদানি। প্রখ্যাত হিরে ব্যবসায়ী জৈমিন শাহের কন্যা ডিভা শাহের সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন আদানি পুত্র।
তবে বিবাহ অনুষ্ঠান খুব আড়ম্বরপূর্ণ হল না। আহমেদাবাদে মূলত পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ আত্মীয় স্বজনদের সাক্ষী রেখেই বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন জিৎ এবং ডিভা।হাই প্রোফাইল এই বিবাহ ঘিরে গত কয়েকদিন ধরেই হাইপ বৃদ্ধি পাচ্ছিল। সকাল থেকে বিয়ের নানান আচার-অনুষ্ঠান শুরু হয়ে যায় । বিকেলে ভাইরাল হওয়া এক ভিডিওতে হবু দম্পতিকে পাঞ্জাবি গানের সঙ্গে ভাংড়া নাচতে দেখা যায়। আর সন্ধ্যা হতেই হল বিবাহ।

গত বছর ভারত তথা গোটা বিশ্ব সাক্ষী থেকেছিল অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের জমকালো বিবাহ অনুষ্ঠানের। কিন্ত গৌতম আদানির কনিষ্ঠ পুত্রের বিবাহ অনুষ্ঠান হল জৌলুসহীনভাবেই। ঘরোয়াভাবেই অনুষ্ঠান হল আহমেদাবাদে আদানি টাউনশিপে।এই টাউনশিপের নাম শান্তিগ্রাম।
জানা গিয়েছে, বিবাহ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের হাতে বোনা পৈঠানি শাড়ি উপহার দেওয়া হয়েছে। প্রায় ৪০০ কারিগর অনেক দিন ধরেই এই শাড়ি তৈরি করেছেন । মহারাষ্ট্রের নাসিকের জগদীশজি শঙ্করী পৈঠানি থেকে শাড়ি গুলি আনা হয়েছে।
সর্ব ভারতীয় একটি সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, শুক্রবার দুপুর ২ টে থেকে বিয়ের যাবতীয় আচার অনুষ্ঠান শুরু হয়। মূলত জৈন ও গুজরাতি সংস্কৃতি ও পরম্পরা মেনেই বিবাহের যাবতীয় অনুষ্ঠান হয়। বিবাহের পর গৌতম আদানি নব দম্পত্তির ছবি্ও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। জানা গিয়েছে বিয়ে উপলক্ষ্যে গৌতম আদানি ১০ হাজার কোটি টাকা অনুদান দিয়েছেন, এই অর্থ মূলত বিভিন্ন সামাজিক কাজে খরচ করা হবে' বলে ঘোষণা করা হয়।
परमपिता परमेश्वर के आशीर्वाद से जीत और दिवा आज विवाह के पवित्र बंधन में बंध गए।
— Gautam Adani (@gautam_adani) February 7, 2025
यह विवाह आज अहमदाबाद में प्रियजनों के बीच पारंपरिक रीति रिवाजों और शुभ मंगल भाव के साथ संपन्न हुआ।
यह एक छोटा और अत्यंत निजी समारोह था, इसलिए हम चाह कर भी सभी शुभचिंतकों को आमंत्रित नहीं कर सके,… pic.twitter.com/RKxpE5zUvs
আদানিপুত্রের বিয়েতে কোনও সেলিব্রিটি বা ভিভিআইপির দেখা পাওয়া যায়নি। বিবাহ অনুষ্ঠান যে খুব সাধারণভাবে হবে, তা আগেই জানিয়ে দিয়েছিলেন গৌতম আদানি। কিছুদিন আগেই তিনি পরিবারের সদস্যদের নিয়ে প্রয়াগরাজে মহাকুম্ভে পৌঁছন। তখনই কনিষ্ঠ পুত্রের বিবাহের খবর জানিয়েছিলেন আদানি গোষ্ঠীর চেয়ারম্যান।












Click it and Unblock the Notifications