জমি দুর্নীতিতে অভিযুক্ত রাহুল-প্রিয়াঙ্কা, দলিল পেশ করে আক্রমণে স্মৃতি
কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি এদিন একেবারে সরাসরি আক্রমণ করলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ও তাঁর স্বামী রবার্ট ভডরাকে।
কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি এদিন একেবারে সরাসরি আক্রমণ করলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ও তাঁর স্বামী রবার্ট ভডরাকে। বিকানেরে জমি কেলেঙ্কারিতে রাহুল যুক্ত বলে অভিযোগ করেছেন তিনি। এদিন নয়াদিল্লিতে এক সাংবাদিক সম্মেলন করে তিনি বলেন, কংগ্রেস সারা দেশকে দুর্নীতি উপহার দিয়েছে। গত ২৪ ঘণ্টায় যে তথ্য উঠে এসেছে তাতে দেখা যাচ্ছে, গান্ধী-ভডরা পরিবার দুর্নীতিকে পারিবারিক পরম্পরা বানিয়ে ফেলেছেন।
|
স্মৃতির অভিযোগ, এইচএল পহওয়াকে টাকা দেন সিসি থাম্পি। এঁদের সঙ্গে সরাসরি রাহুল গান্ধী ও ভডরা পরিবারের যোগ রয়েছে। ৫৪ কোটি টাকার লেনদেন হয়েছে থাম্পি ও পহওয়ার মধ্যে। একইসঙ্গে অস্ত্র ব্যবসায়ী সঞ্জয় ভাণ্ডারী ও রাহুল গান্ধীর মধ্যে যোগাযোগ স্পষ্ট হয়েছে।
|
বিজেপির অভিযোগ, সঞ্জয় ভান্ডারি অস্ত্র ব্যবসায়ী। তার সঙ্গে রবার্ট ভডরার যোগাযোগ রয়েছে। প্রতিরক্ষা চুক্তিতে তাদের দিকে তদন্তকারীদের নজর রয়েছে।
|
স্মৃতি এরপই আক্রমণ করে বলেন, দেশ এই সিদ্ধান্তে পৌঁছেছে যে প্রতিরক্ষা চুক্তি নিয়ে রাহুলের এত আগ্রহের পিছনে শুধু রাজনীতি নেই তাঁর নিজস্ব আর্থিক স্বার্থ রয়েছে। পরিবারের আর্থিক স্বার্থ রয়েছে। স্মৃতি একইসঙ্গে জমি কেলেঙ্কারিতে প্রিয়াঙ্কা গান্ধীরও জড়িয়ে থাকার অভিযোগ করেন।












Click it and Unblock the Notifications