আজ বিহারে ফের মুখ্যমন্ত্রী পদে শপথ নীতীশের, উপমুখ্যমন্ত্রী পদে শপথ তেজস্বীর
আজ বিহারে ফের মুখ্যমন্ত্রী পদে শপথ নীতীশের, উপমুখ্যমন্ত্রী পদে শপথ তেজস্বীর
বিহারে আজ ফের মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন নীতীশ কুমার। তাঁর সঙ্গে বিহারের উপমুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন তেজস্বী যাদব। গতকালই বিজেপির সঙ্গে সব সম্পর্ক চুকিয়ে মহাজোটের হাত ধরেছেন নীতীশ। বিহারে এনডিএ-জেডিইউ জোট সরকারের পতন ঘটিয়ে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন নীতীশ কুমার। এবং মহাজোটের সমর্থন নিয়ে নতুন করে সরকার গড়তে চলেছেন তিনি।

ফের মুখ্যমন্ত্রী পদে শপথ নীতীশের
আজ ফের বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন নীতীশ কুমার। এই নিয়ে অষ্টমবার বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন তিনি। এবার তাঁর সঙ্গে উপমুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ যাদবের ছেলে তেজস্বী যাদব। গতকালই এনডিএ জোট থেকে বেরিয়ে এসেছেন নীতীশ কুমার। রাজ্যপালের কাছে গিয়ে এসডিএ জোট সরকারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন। সেই সঙ্গে মহাজোটের সমর্থন নিয়ে নতুন করে সরকার গঠনের প্রস্তাবও দিয়ে আসেন তিনি।

বিজেপির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ
বিজেপির বিরুদ্ধে প্রকাশ্যেই ক্ষোভ উগরে দিয়েছেন নীতীশ কুমার। িতনি অভিযোগ করেছেন বিজেপি কোনও দিনই সম্মান দেয়নি তাঁদের। উল্টে সব সময় ক্ষতি করার চেষ্টা করেছে। যদিও বিহারে বিধানসভা ভোটে জেডিইউ-র আসন সংখ্যা বেশি ছিল না। বিজেপির জোরেই সরকার গড়েছিলেন নীতীশ কুমার। ২ বছর গড়াতে না গড়াতেই সেই সম্পর্কে চিড় ধরতে শুরু করে। নীতী আয়োগের বৈঠকে যোগ না দিয়ে বিজেিপকে সেই বার্তাই দিয়েছিলেন নীতীশ। তারপরেই ফের সোনিয়া গান্ধীকে ফোন করে বিজেপির সঙ্গে বিচ্ছেদের জল্পনা পোক্ত করেন। শেষে মঙ্গলবার মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে পাকাপাকি ভাবে বিজেপির সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন নীতীশ।

১৬৪ জনের তালিকা রাজ্যপালকে
বিজেপির সঙ্গ ছাড়ার সঙ্গে সঙ্গে ১৬৪ জনের তালিকা দিয়েছিলেন নীতীশ কুমার। মহাজোটের দলের নেতাদের নাম ছিল তাতে। আরজেডি, কংগ্রেস, বাম সব নেতাদের নিয়েই মহাজোটকে সঙ্গে নিয়ে সরকার গড়তে চলেছেন নীতীশ কুমার। নীতীশের এই নতুন মহাজোটের সরকারে রয়েছে সাতটি দল। দুপুর ২টোর সময় বিহারের পাটনায় রাজভবনে শপথ নেবেন নীতীশ কুমার। একই সঙ্গে উপমুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন তেজস্বী যাদব। তবে মন্ত্রিসভা নিয়ে িসদ্ধান্ত এবং শপথ পরে হবে বলে জানিয়েছেন তাঁরা।

বিজেপির বড় ধাক্কা
নীতীশের এই পদক্ষেপে এক প্রকার জোর ধাক্কা খেয়েছে বিজেপি। সূত্রের খবর মহারাষ্ট্রমডেলে বিহার দখলের চেষ্টা চালাচ্ছিল বিজেপি। শেষ পর্যন্ত আর সেই পরিকল্পনা কাজে িদল না। কারণ জেডিইউ নেতাদের ভাঙতে শুরু করেছিল বিজেপি। তার আগেই বিজেপির সঙ্গে জোট সরকার ভেঙে দিয়ে এক প্রকার মোক্ষম জবাব দিয়েছেন নীতীশ কুমার। সর্বত্র যে বিজেপির খেলা ফলবে না তার বার্তা দিয়েছেন তিনি।
-
নতুন নির্দেশিকায় কড়া কেন্দ্র, নিয়ম না মানলে খোয়া যেতে পারে এলপিজি কানেকশনও! -
শেষ মুহূর্তে ক্যানসেল? আর মিলবে না টাকা! টিকিট বাতিলে বড় বদল ভারতীয় রেলওয়ের, জানুন নতুন নিয়ম -
তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, অভয়ার মায়ের নাম ঘিরে বড় চমক পানিহাটিতে -
ভোটার তালিকায় গণ্ডগোল ঘিরে উদ্বেগ, দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি সামাল কমিশনের -
রাজস্থানের পর মালিকানা হাতবদল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরও, আইপিএলে তৈরি হল নয়া রেকর্ড -
হরমুজ খুলে দাও, পরমাণু কর্মসূচিতে লাগাম, ১৫ দফা শান্তি প্রস্তাবে ট্রাম্প, রাজি হবে কি তেহরান? -
ফের অসুস্থ সোনিয়া গান্ধী, দিল্লির হাসপাতালে ভর্তি, চিকিৎসকদের নজরে শারীরিক অবস্থা -
এলপিজি রিফিল বুকিংয়ের সময়সীমা পরিবর্তনের খবর কি সত্যি? আসল তথ্য জানাল কেন্দ্র -
হুমায়ুন-ওয়েইসির জোটের চোখ ১৮২টি আসনে, সংখ্যালঘু ভোট সুসংহত করাই মূল লক্ষ্য -
ভোটার তালিকায় ‘অদৃশ্য' নাম! কমিশনকে তোপ দাগলেন মমতা, উত্তরবঙ্গের মঞ্চে চড়ল রাজনৈতিক পারদ -
সব কেড়ে নিলেও মানুষ আমার পাশে, ময়নাগুড়ি থেকে বিজেপি ও কমিশনকে একসুরে নিশানা মমতার -
ভোটের আগে বড়সড় সাফল্য, বিহার থেকে বাংলায় অস্ত্র পাচার রুখল পুলিশ












Click it and Unblock the Notifications