বিহার বিধানসভা নির্বাচন ফল : মহাজোটে বাজিমাত নীতিশের, এনডিএ-র স্বপ্ন বাক্সবন্দিই রয়ে গেল!
পাটনা, ৮ নভেম্বর : পাঁচ দফার ভোট শেষে আজ বিহার বিধানসভা নির্বাচনের ফলঘোষণা। এনডিএ দাপট নাকি মহাজোটের ম্যাজিক বিহারের চূড়ান্ত ফল কী হবে তা নিয়ে কৌতুহলের ইতি ছিল না। আজ, রবিবার সকাল ৮ টা থেকে বিহার বিধানসভার ২৪৩টি আসনের ভোটগণনা শুরু হয়। সকাল ১১ টার মধ্যেই ছবিটা প্রায় পরিস্কার হতে শুরু করে। মোদী হাওয়া এবার আর ধোপে টিকল না। কোনওমতে ৫০-এ গণ্ডি পেরল এনডিএ। বাজিমাত মহাজোটেক। ১৭০-এর চেয়ে বেশি আসনে এগিয়া বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেতে চলেছে লালু-নীতিশের মহাগাঁটবন্ধন। তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হচ্ছেন নীতিশ কুমারই। [(ছবি) বিহারের বিধানসভা নির্বাচনের ফল : রাজনৈতিক মহলে কে কী বলছেন]
আজকের ভোটগণনা নিয়ে কড়া নিরাপত্তা জারি করা হয়েছে। ৩৮ জেলায় ৩৯টি ভোটগণনাকেন্দ্রে ভোট গণনা হবে। মোতায়েন করা হয়েছে ১০০ কোম্পানি নিরাপত্তা বাহিনী। সব গণনাকেন্দ্রে ক্লোজ সার্কিট ক্যামেরা লাগানো হয়েছে। ইভিএমের সংখ্যা ৬২,৭৮০টি। ১৮-৩০ রাউন্ড গণনা হওয়ার সম্ভাবনা রয়েছে। [বিহার বিধানসভা নির্বাচন ২০১৫ : অসংখ্য ধন্যবাদ নির্বাচন কমিশনকে!]
ইতিমধ্যেই বুথ ফেরত সমীক্ষায় দেখা গিয়েছে, বেশিরভাগ ক্ষেত্রেই বিজেপি জোট ও মহাজোটের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হলেও ৪টিতে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে নীতিশের জোট। একটি মাত্র বুথ ফেরত সমীক্ষা রয়েছে এনডিএ-র পক্ষে। আর একটি সমীক্ষায় বলা হয়েছে, কোনও দলই সংখ্যাগরিষ্ঠতা পাবে না, ফলে সরকার গড়তে নির্ভর করতে হবে অন্যান্যদের উপর।[বুথ ফেরত সমীক্ষায় বিভক্ত বিহার, ৪টিতে সংখ্যাগরিষ্ঠতা লালু-নীতিশের, ১টিতে এনডিএ-র বাজিমাত]

বিহার বিধানসভা নির্বাচনের ভোটগণনার লাইভ আপডেট দেখুন নিচে:
বিকেল ৪টে ৫০ মিনিট : বিজেপি কোনও দল নয়, বরং একটা মুখোশ। নরেন্দ্র মোদী নামেই প্রধানমন্ত্রী আসলে উনি সংঘের প্রচারক। বিজেপির নজর পশ্চিমবঙ্গে রাজধানী কলকাতার উপর ছিল। বিহার তাদের সেই স্বপ্নে ধাক্কা দিল : লালু প্রসাদ যাদব
বিকেল ৪টে ২৬ মিনিট : জাতীয় স্তরে বিহারের রায় গুরুত্বপূর্ণ। বিহারের মানুষ বুঝিয়ে দিল তারা বিকল্প চায়। উন্নয়নের স্বার্থে বিরোধীদের সঙ্গেও কথা বলব। অকজোট হয়ে উন্নয়নের কাজ করব।
বিকেল ৪টে ২৪ মিনিট :
Congratulate ppl of Bihar, this is their victory,this is victory of Bihar's 'Swabhimaan': Nitish Kumar #BiharResults pic.twitter.com/obj2Y54NPS
— ANI (@ANI_news) November 8, 2015 বিকেল ৪টে ১৮ মিনিট : মহাজোট এগিয়ে ১৭৯টি আসনে, এনডিএ এগিয়ে মাত্র ৫৮টি আসনে, ৬টি আসনে এগিয়ে আন্যান্যরা।
বিকেল ৩ টে ৪২ মিনিট : বিহারের মুখ্যমন্ত্রী থাকবে নীতিশকুমারই, জানিয়ে দিলেন লালুপ্রসাদ যাদব।
Nitish ji will continue as the CM, we both will together take Bihar on path of development: Lalu Yadav #BiharResults pic.twitter.com/iQ33EN7SQf
— ANI (@ANI_news) November 8, 2015 বিকেল ৩টে ৪০ মিনিট : মোদীর সরকার ফ্যাসিস্ত সরকার ওদের উৎখাত করব : লালুপ্রসাদ যাদব
দুপুর ৩ টে ২৮ মিনিট : যৌথভাবে সাংবাদিক সম্মেলম লালুপ্রসাদ ও নীতিশ কুমারের।
দুপুর ৩টে :
Patna: Nitish Kumar thank supporters gathered outside his residence #BiharResults pic.twitter.com/J530stcczc
— ANI (@ANI_news) November 8, 2015 দুপুর ১২ টা ৩৩ মিনিট : নীতিশ-লালুকে অভিনন্দন ইয়েচুরির। এই ফল দীপাবলীর উপহার বললেন সীতারাম ইয়েচুরি।
দুপুর ১২ টা ৭ মিনিট : বিজেপি হেরেছে, ভারত রক্ষা পেল, বললেন ডেরেক ওব্রায়েন।
দুপুর ১২ টা ৩ মিনিট : ১৫৭টি আসনে এগিয়ে মহাজোট, ৭৫টি আসনে এগিয়ে এনডিএ, অন্যান্যরা এগিয়ে ১১ টি আসনে।
দুপুর ১২টা ২ মিনিট : জয়ের জন্য মহাজোটকে অভিনন্দন জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
Congratulations @NitishKumar ji, Lalu ji & your full team. And all my Bihar brothers & sisters. Victory of tolerance, defeat of intolerance
— Mamata Banerjee (@MamataOfficial) November 8, 2015 দুপুর ১২ টা ১ মিনিট : নীতিশ কুমারকে ফোন করে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
সকাল ১১টা ১৮ মিনিট : যখন কংগ্রেস হারে তখন তার দায় বর্তায় সোনিয়াজির উপর, একইভাবে বিজেপির এটা স্বীকার করা উচিত বিহারের ফল মোদীজির দায় : সঞ্জয় রাউত (শিবসেনা)
সকাল ১১ টা ১৫ মিনিট : সংবাদসংস্থা এএনআই-এর খবর অনুয়ায়ী দল বিশেষে ১০ রাউন্ডের শেষে গণনার হিসাব : আরজেডি ৭৪, জেডিইউ ৬৯, বিজেপি ৬৩, কংগ্রেস ১৫, এলজেপি ৫, আরএলএসপি ৪, এইচএএম ৩, সিপিআই ২, অন্যান্য ৬।
সকাল ১১ টা ১৫ মিনিট :
This is a big win for Nitish Kumar, he has emerged as a political hero- Sanjay Raut, Shiv Sena pic.twitter.com/UFD257AFSo
— ANI (@ANI_news) November 8, 2015 সকাল ১১ টা ১৪ মিনিট :
Celebration outside CM Nitish Kumar's residence in Patna after trends show Mahagatbandhan leading #BiharResults pic.twitter.com/L0q41yCi2Y
— ANI (@ANI_news) November 8, 2015 সকাল ১১ টা ১২ মিনিট :
JDU leader KC Tyagi celebrates after trends show Mahagatbandhan leading #BiharResults pic.twitter.com/PTFz3h3tjH
— ANI (@ANI_news) November 8, 2015 সকাল ১১ টা ৯ মিনিট : এই জয় বিহারের স্বাভিমানের জয়। এই জয় খারাপকে হারিয়ে ভালর জয়। আমরা বিহারের মানুষকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি নীতিশ কুমারের উন্নয়মমূলক কাজকে স্বীকৃতি দেওয়ার জন্য। জানালেন সংযুক্ত জনতা দলের প্রবীন নেতা ছোটু সিং।
সকাল ১১ টা ১০ মিনিট :
इस एतिहासिक जीत के लिए बहुत बहुत बधाई हो नीतीश जी
— Arvind Kejriwal (@ArvindKejriwal) November 8, 2015 সকাল ১১ টা :
We will respect whatever is the mandate of the people,it is a close finish-Ram Madhav,BJP #BiharResults pic.twitter.com/f0bhODtUr4
— ANI (@ANI_news) November 8, 2015 সকাল ১০ টা ৪৭ মিনিট : পাটনা সাহিব কেন্দ্র থেকে বিজেপির নন্দকিশোর যাদব ২০০০ ভোটে পিছিয়ে।
সকাল ১০ টা ৩৯ মিনিট : সংবাদসংস্থা এএনআই-এর খবর অনুয়ায়ী দল বিশেষে গণনার হিসাব : আরজেডি ৬৮, জেডিইউ ৬৭, বিজেপি ৬৫, কংগ্রেস ১৪, এলজেপি ৯, আরএলএসপি ৬, এইচএএম ৩, জেএপি ১, সিপিআই ১।
সকাল ১০ টা ৩৪ মিনিট : গণনার প্রাথমিক ভাগে এনডিএ এগিয়ে থাকলেও ক্রমেই রাশ ধরছে মহাজোট। মহাজোট এগিয়ে ১২৩টি আসনে। এনডিএ এগিয়ে ৯৮টি আসনে। অর্থাৎ সংখ্যাগরিষ্ঠতার পথেই মহাজোট।
সকাল ১০ টা ২৯ মিনিট :
NDA hi jitegi, hamari sarkar banegi-Giriraj Singh,BJP on trends showing Mahagatbandhan leading #BiharResults pic.twitter.com/BBNRa5QHL6
— ANI (@ANI_news) November 8, 2015 সকাল ১০ টা ২১ মিনিট :
This is nothing, we will cross 140 seats-Misa Bharti,RJD #BiharResults pic.twitter.com/vqJed4Qmc0
— ANI (@ANI_news) November 8, 2015 সকাল ১০ টা ১৭ মিনিট :
Celebration in Patna after trends now show Mahagathbandhan leading #BiharResults pic.twitter.com/QFzMTRmma1
— ANI (@ANI_news) November 8, 2015 সকাল ১০ টা ৫ মিনিট :
Celebration outside RJD Office in Patna after trends show Mahagathbandhan leading #BiharResults pic.twitter.com/0ie9RfIzoK
— ANI (@ANI_news) November 8, 2015 সকাল ১০ টা : মহাজোট এগিয়ে ১০২টি আসনে, এনডিএ এগিয়ে ৮৮টি আসনে
সকাল ৯ টা ৪৫ মিনিট : টাইমস অফ ইন্ডিয়া মহাজোটকে দেখাচ্ছে ১২৬ আসনে এগিয়ে। এনডিএ এগিয়ে রয়েছে ১০২টি আসনে। এএআই মতে নীতিশের মহাজোট এগিয়ে ১১৯টি আসনে।
সকাল ৯ টা ৪৩ মিনিট : বিভিন্ন চ্যানেল ও সংবাদ সম্পর্কিত ওয়েবসাইটে একেক রকমের ভোটের গণনার ফল দেখাচ্ছে। একই সময়ে কোথাও এগিয়ে রাখা হচ্ছে বিজেপিকে, কোথাও এগিয়ে রাখা হচ্ছে মহাজোটকে।
সকাল ৯ টা ২১ মিনিট : বিহারের মানুষ পরিবর্তন চায়। আমরা নিশ্চিতভাবে উল্লেখযোগ্য সংখ্যাগরিষ্ঠতা নিয়েই জিতব : রবিশঙ্কর প্রসাদ, বিজেপি।
সকাল ৯ টা ১৯ মিনিট :
Initial trends were postal ballots, now the gap is reducing.Wait and watch-Prem Chand Gupta,RJD #BiharResults pic.twitter.com/oLxUuhSy8m
— ANI (@ANI_news) November 8, 2015 সকাল ৯ টা ১৮ মিনিট :
Celebrations outside BJP Office in Patna after early trends show NDA leading #BiharResults pic.twitter.com/vgvGafenAS
— ANI (@ANI_news) November 8, 2015 সকাল ৯ টা ১৫ মিনিট : বিহারে এনডিএ ও মহাজোটের হাড্ডাহাড্ডি লড়াই। ৮০টি আসনে এগিয়ে এনডিএ এবং ৬৫টি আসনে এগিয়ে মহাজোট।
সকাল ৯ টা ২ মিনিট : ৬৫ আসনে এগিয়ে বিজেপি জোট এবং ৫১টি আসনে এগিয়ে মহাজোট, অন্যান্য ৫।
সকাল ৮ টা ৫৭ মিনিট : রাঘোপুরে আরজেডির তেজস্বী কুমার এগিয়ে। সাসারামে এগিয়ে আরজেডির অশোক কুমার।
সকাল ৮ টা ৪৯ মিনিট :
#BiharResults : Latest EC data; BJP leading in 11 seats, JDU in 5, RJD in 9, HAM in 2, RLSP in 2, Congress in 1
— ANI (@ANI_news) November 8, 2015 সকাল ৮ টা ৪৭ মিনিট : মখদমপুরের পাশাপাশি ইমামগঞ্জেও এগিয়ে রয়েছেন জিতনরাম মঞ্ঝি।
সকাল ৮টা ৪৬ মিনিট : নালন্দা কেন্দ্রে জেডিইউ-র শ্রাবণ কুমার এগিয়ে রয়েছেন। তারাপুর থেকে এগিয়ে রয়েছেন এইচএএম-এর শকুনী চৌধুরী।
সকাল ৮ টা ৪৫ মিনিট: বেগুসরাইয়ের আসন থেকে কংগ্রেসের বিমল কুমার এগিয়ে রয়েছেন।
৮টা ৪২ মিনিট : ২৬টি আসনে এগিয়ে মহাজোট এবং ৪৪টি আসনে এগিয়ে বিজেপি জোট।
সকাল ৮ টা ৩৩ মিনিট : বিহারে মহাজোটের আসল নায়ক নীতিশ কুমার নন, বরং লালু প্রসাদ যাদব : বিজেপি
সকাল ৮ টা ৩২ মিনিট :
We are very satisfied with the outcome of Bihar elections,we had lot of challenges-Nasim Zaidi,CEC pic.twitter.com/TByPyGwfaR
— ANI (@ANI_news) November 8, 2015 সকাল ৮ টা ২৭ মিনিট : ৩৮ টি আসনে এগিয়ে বিজেপি জোট এবং ২১টি আসনে এগিয়ে মহাজোট।
সকাল ৮ টা ২৫ মিনিট : এখনও পর্যন্ত বিজেপি জোট এগিয়ে ৬টি আসনে এবং মহাজোট ৪টি আসনে এগিয়ে রয়েছে।
সকাল ৮ টা ২৩ মিনিট : ভাগলপুর ও তারাপুরে এগিয়ে রয়েছে বিজেপি।
সকাল ৮ টা ২০ মিনিট : মখদমপুর থেকে এগিয়ে রয়েছেন হিন্দুস্তানি আওয়াম মোর্চার-এর জিতনরাম মঞ্ঝি। বিজেপির জোটসঙ্গী মঞ্ঝির এইচএএম।
সকাল ৮ টা ১৫ মিনিট : "কোন দল জিতবে বা জেতা উচিত এই নিয়ে আমার সেভাবে কোনও ইচ্ছা নেই। তবে এটুকু বলতে পারি, যদি এমন কোনও পরিস্থিতি আসে যেখানে আমাকে মুখ্যমন্ত্রী হতে বলা হয়, তাহলে আমি সে প্রস্তাব সানন্দে গ্রহণ করব এবং দায়িত্ব থেকে পিছিয়ে আসব না।" বললেন জিতমরাম মঞ্ঝি।
সকাল ৮ টা ৪ মিনিট :
Big day, fight between two 'D's today- Development & second D-desperation for existence: Sambit Patra, BJP pic.twitter.com/XuedTMgvnf
— ANI (@ANI_news) November 8, 2015 সকাল ৮ টা : শুরু হল বিহারের বিধানসভা নির্বাচনের ভোটগণনা। ভোটগণনার দায়িত্বে রয়েছেন ১৪,৫৮০ জন কর্মী।
সকাল ৭ টা ৪২ মিনিট :
BJP workers perform 'Yagya' in Kanpur before counting begins for #BiharElections pic.twitter.com/gFSIACYnx1
— ANI (@ANI_news) November 8, 2015 সকাল ৭ টা ২৭ মিনিট : "আমরাই জিতছি" ভোটগণনা শুরুর আগেই জানিয়েছে দিলেন আরজেডি-র লালু প্রসাদ যাদব।
সকাল ৭ টা ১৫ মিনিট : ভোটগণনার কেন্দ্রকে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে।
-
ভূমিকম্পে কেঁপে উঠল প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র! রিখটার স্কেলে কম্পনমাত্রা ৭.৬, জারি সুনামির সতর্কতা -
বিদায় হরিশ রানা! শেষ হল ১৩ বছরের যন্ত্রণাময় অধ্যায়, স্মৃতিতে রয়ে গেল অনেককিছু -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
ইরান-আমেরিকা সংঘাতে নতুন মোড়! যুদ্ধ কী থামার পথে? 'বড় উপহার' নিয়ে নতুন দাবি ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
ফের কালবৈশাখীর ছোঁয়া! ঝড় বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ গোটা বাংলা












Click it and Unblock the Notifications