NEET controversy: প্রশ্নফাঁসে মূল অভিযুক্তের সঙ্গে যোগ তেজস্বী যাদবের আপ্ত সহায়কের! বিস্ফোরক অভিযোগ
NEET controversy: ডাক্তারি প্রবেশিকায় NEET এর প্রশ্নপত্র ফাঁস (NEET-UG row) নিয়ে উত্তাল রাজ্য-রাজনীতি। আর এর মধ্যেই সামনে আসছে লালু পুত্র তেজস্বী যাদবের নাম। বিতর্কের মধ্যেই আজ বৃহস্পতিবার বিহারের উপ মুখ্যমন্ত্রী বিজয় সিনহা চাঞ্চল্যকর অভিযোগ করেছেন।
তাঁর দাবি, প্রশ্নফাঁসে মূল (NEET controversy) অভিযুক্ত সিকন্দরের সঙ্গে তেজস্বী যাদবের পিএ প্রীতম যাদবের যোগ রয়েছে। আর এই প্রীতমই সিকন্দরের জন্য পাটনায় গেস্ট হাউস বুকিং করেছিল। আর এই অভিযোগ ঘিরে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। যদিও ইতিমধ্যে এই ঘটনায় বিহারের পিডাবলুডি'র তিনজন কর্মীকে সাসপেন্ড করা হয়েছে বলে জানা গিয়েছে।

এদিন সাংবাদিক বৈঠকে বিজয় সিনহা বলেন, বিষয়টি (NEET controversy) নিয়ে উচ্চপদসস্থ আধিকারিকদের সঙ্গে আমার বৈঠক হয়েছে। অভিযোগের পাশাপাশি প্রমাণও সামনে আনেন বিহারের উপ ম্যুখ্যমন্ত্রী। তাঁর দাবি, গত ১লা মে তেজস্বী যাদবের ডেপুটি সেক্রেটারি প্রীতম যাদব তার মোবাইল থেকে রাত ৯ টায় NHAI অফিসের এক আধিকারিককে ফোন করে ঘর= বুকিং করতে বলেন। এরপর চার মে প্রীতম চারবার ওই ব্যক্তিকে ফোন করেছিল। সমস্ত তথ্য সাংবাদিকদের সামনে তুলে ধরেন বিজয় সিনহা।
আর এরপরেই এই ইস্যুতে তেজস্বী যাদবকে আক্রমণ শানান। বলেন, অবিলম্বে প্রাক্তন মন্ত্রীর উচিৎ এই বিষয়ে ব্যাখ্যা দেওয়া। এমনকি প্রীতমের সঙ্গে সম্পর্ক নিয়েও কড়া ভাষায় লালু-পুত্রকে আক্রমণ শানান বিজেপি নেতা। এমনকি মূল অভিযুক্ত সিকান্দারের সঙ্গে কী সম্পর্ক তা নিয়েও তাঁর ব্যাখ্যা দেওয়া উচিত বলেও তোপ।
#WATCH | Patna: On NEET issue, Bihar Deputy CM Vijay Sinha says, "On May 1, Tejashwi Yadav's personal secretary Pritam Kumar called guesthouse worker Pradip Kumar to book a room for Sikander Kumar Yadavendu... On May 4, Pritam Kumar called Pradip Kumar again for booking the… pic.twitter.com/nG7UAFJTs7
— ANI (@ANI) June 20, 2024
বিহারের মুখ্যমন্ত্রীর দাবি, সিকান্দারের সঙ্গে তেজস্বীর সম্পর্ক খুব গভীর। এমনকি তাঁর ঘরেও যাতায়াত আছে। ফলে অবশ্যই এই বিষয়ে তাঁর জবাব দেওয়া উচিৎ বলে তোপ বিজয় সিনহার। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত তেজস্বী যাদবের কোনও বক্তব্য সামনে আসেনি। তবে অভিযোগ ঘিরে রীতিমত অস্বস্তিতে বিরোধী শিবির।
বলে রাখা প্রয়োজন, এদিন প্রশ্নপত্র ফাঁস (NEET controversy) নিয়ে বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি এইসভিএন ভাট্টির বেঞ্চে মামলার শুনানি হয়। দীর্ঘ শুনানি শেষে NTA এবং কেন্দ্রের জবাব তলব করে আদালত। শুধু তাই নয়, দেশের বিভিন্ন হাইকোর্টে এই সংক্রান্ত মামলার শুনানি চলছে। সেগুলির শুনানির উপর স্থগিতাদেশ দেওয়া হয়েছে। তবে কাউন্সেলিং বন্ধ করা নিয়ে এদিন কোনও হস্তক্ষেপ করেনি বিচারপতি বিক্রম নাথের ডিভিশন বেঞ্চ।
-
ভূমিকম্পে কেঁপে উঠল প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র! রিখটার স্কেলে কম্পনমাত্রা ৭.৬, জারি সুনামির সতর্কতা -
বিদায় হরিশ রানা! শেষ হল ১৩ বছরের যন্ত্রণাময় অধ্যায়, স্মৃতিতে রয়ে গেল অনেককিছু -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
ইরান-আমেরিকা সংঘাতে নতুন মোড়! যুদ্ধ কী থামার পথে? 'বড় উপহার' নিয়ে নতুন দাবি ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
ফের কালবৈশাখীর ছোঁয়া! ঝড় বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ গোটা বাংলা












Click it and Unblock the Notifications