Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

এই প্রথমবার অসমে পালিত হবে ‘বিহার দিবস’, বিজেপিকে চরম হুঁশিয়ারি উলফা(আই)-এর

অসমের তিনসুকিয়া শহরে আগামী ২২ মার্চ বিহার দিবস পালনের সিদ্ধান্ত ঘিরে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছে। নিষিদ্ধ উলফা (আই) এই উদ্যোগের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছে এবং একে "আদিবাসীদের সংস্কৃতি ও গর্বের উপর আক্রমণ" বলে অভিহিত করেছে তারা।

যা জানা যাচ্ছে, প্রতি বছর ২২ মার্চ বিহার দিবস পালিত হয়। তিনসুকিয়ার কিছু বিজেপি নেতা এবছর পূর্ব অসমেের এই শহরে বিহার দিবস উদযাপনের উদ্যোগ নিয়েছেন। কিন্তু উলফা (আই) এক বিবৃতিতে কড়া প্রতিক্রিয়া জানিয়ে বলে, "বহিরাগতদের দ্বারা বিহার দিবস উদযাপন আমরা সহ্য করব না"। উলফার পাশাপাশি অল অসমে স্টুডেন্টস ইউনিয়ন (AASU), অসমে জাতীয় পরিষদ (AJP) এবং রায়জোর দলও এই সিদ্ধান্তের বিরোধিতা করেছে।

himant biswa sharma

কিন্তু কেন এই বিরোধিতা? অসমে জাতীয় পরিষদের নেতা লুরনিজ্যোতি গগৈ অভিযোগ করেন, "বিজেপি ক্ষমতায় আসার পর থেকে তারা উত্তরপ্রদেশ ও বিহারের ভাষা ও সংস্কৃতি অসমেের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। এটি বিজেপি-আরএসএসের 'এক জাতি, এক ভাষা, এক ধর্ম' এজেন্ডার অংশ"।

শিবসাগরের বিধায়ক ও রায়জোর দলের নেতা অখিল গগৈ এই প্রসঙ্গে বলেন, "অসমেে বিহার দিবস পালনের কোনও যৌক্তিকতা নেই। বিহারে কি কখনও অসমে দিবস পালিত হয়? এটি হিন্দিভাষী ভোটারদের আকৃষ্ট করার জন্য একটি রাজনৈতিক চাল"।

অবশ্য এই বিষয়ে অসমেের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই বিরোধিতার তীব্র নিন্দা করেছেন। তাঁর কথায়, "যদি অসমে থেকে বার্তা যায় যে আমরা বিহারীদের বা অন্য রাজ্যের মানুষদের বিরুদ্ধে, তাহলে অসমেের যুবকরা দেশের বাইরে চাকরি পাবে কীভাবে? ২ ডিসেম্বর সারা দেশে 'অসম দিবস' পালিত হয়। তাহলে আমরা কেন বিহার দিবস পালন করতে পারব না?"

স্বাভাবিক ভাবেই বোঝা যাচ্ছে, এই ইস্যুতে নতুন করে সরগরম অসমে রাজ্য। অনেকে মনে করছেন, বিজেপি সরকার হিন্দিভাষী ভোটারদের আকৃষ্ট করার জন্য বিহার দিবসের মত উৎসবকে সামনে আনছে। অন্যদিকে, আঞ্চলিক দলগুলো এই উদ্যোগকে অসমীয়াদের সংস্কৃতির বিরুদ্ধে এক ধরনের ষড়যন্ত্র বলে মনে করছে।

Take a Poll

তবে একটা বিষয় ঠিক, এবছরই বিহারে রয়েছে বিধানসভা নির্বাচন। আর এবারে বিহারের ভোট, কেন্দ্রের কাছেই বিশাল একটা প্রেস্টিজ ফাইট। কেননা এনডিএ সরকারের অন্যতম মুখই হলেন জেডিইউ নেতা নীতিশ কুমার। তাই এই সব বিষয়ের জন্যেই 'বিহার দিবস' হাতিয়ার কিনা, তাও ভাবাচ্ছে অনেককে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+