লকডাউনের জেরে ভিনরাজ্যে আটকে পড়া ছাত্রদের সমস্যা মোদীর ঘাড়েই চাপাচ্ছেন নীতীশ

লকডাউনের জেরে ভিনরাজ্যে আটকে পড়া ছাত্রদের সমস্যা মোদীর ঘাড়েই চাপাচ্ছেন নীতীশ

দেশের লকডাউন পরিস্থিতি নিয়ে আলোচনা করতে এই সপ্তাহের প্রথম দিনই মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক করেছিলেন। আর সেই বৈঠকেই ফের একবার বিহারের মুখ্যমন্ত্রী সরব হয়েছিলেন বিভিন্ন রাজ্যে লকডাউন বিধি না মানা নিয়ে। তিনি বলেছিলেন, অনেক রাজ্যই তাদের রাজ্যে থাকা ছাত্র ও কর্মীদের রাজ্যে ফিরে আসার অনুমতি দিচ্ছে।

রাজস্থানের কোটায় আটকে ছাত্ররা

রাজস্থানের কোটায় আটকে ছাত্ররা

প্রসঙ্গত, রাজস্থানের কোটায় পড়তে গিয়ে লকডাউনের জেরে আটকে পড়েছেন বিভিন্ন রাজ্যের কয়েক হাজার পড়ুয়া। এসব ছাত্রদের রাজ্যে ফিরিয়ে আনার জন্য ৩০০টি বাস পাঠানোর পরিকল্পনা করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এছাড়া পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীও এই বিষয়ে পদক্ষেপ নেওয়ার কথা বলছেন। তবে বিহারকে বাঁচাতে নীতীশ এই পথে হাঁটতে নারাজ।

লকডাউন না মানা নিয়ে সরব নীতীশ

লকডাউন না মানা নিয়ে সরব নীতীশ

বিজেপি নেতৃত্বাধীন এনডিএ-র অন্যতম শরিক দল জেডি(ইউ)-র নেতা তথা বিহারের জোট সরকারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এই পরিকল্পনার তীব্র বিরোধিতা করেছেন। লকডাউনের প্রাথমিক নিময় লঙ্ঘন করে চরম অবিচার করা হচ্ছে বলেও তিনি অভিযোগ করেছেন। জানা গিয়েছে, দিন তিনেক আগে কোটা থেকে প্রায় ৩০০ পড়ুয়া ট্যাক্সি করে পটনায় ফেরার পর কেন্দ্রকে চিঠি দেয় নীতীশ কুমার প্রশাসন।

স্বরাষ্ট্রমন্ত্রকে চিঠি লিখে বিহার সরকার

স্বরাষ্ট্রমন্ত্রকে চিঠি লিখে বিহার সরকার

স্বরাষ্ট্রমন্ত্রকে চিঠি লিখে বিহার সরকার যোগীর পরিকল্পনার বিরোধিতা করে। এমন পদক্ষেপ আটকানোর দাবি তোলা হয়। এই বিষয়ে প্রধানমন্ত্রীর সামনেও সরব হন নীতীশ কুমার। এখন বিষয়টি পুরোপুরি কেন্দ্রের অধীনে যে তারাসেখানে আটকে পড়া ছাত্রদের রাজ্যে ফিরতে দেবে কি দেবে না।

বিহারের প্রায় প্রায় ১২ হাজার ছাত্র আটকে কোটায়

বিহারের প্রায় প্রায় ১২ হাজার ছাত্র আটকে কোটায়

এদিকে বিহারের প্রায় প্রায় ১২ হাজার ছাত্র এখনও আটকে রয়েছে কোটায়। গত সপ্তাহের বৃহস্পতিবার তাঁরা নীতীশ কুমারের উদ্দেশে আহ্বান জানিয়েছিল, আমাদের বাড়িতে ফেরানোর ব্যবস্থা করুন। তবে না হওয়ায় সামাজিক দূরত্ব বজায় রেখে আন্দোলনেও নামে সেই ছাত্ররা। এই পরিস্থিতিতে নিজের উপর থেকে চাপ কমাতে এই সমস্যা কেন্দ্র তথা প্রধানমন্ত্রী মোদীর ঘাড়েই চাপাতে চাইছেন নীতীশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+