জেডিইউকে ছাপিয়ে গেল বিজেপি, দলে ভারী হলেও নীতীশই হবেন মুখ্যমন্ত্রী, অভয় বার্তা গেরুয়া শিবিরের
জেডিইউকে ছাপিয়ে গেল বিজেপি, দলে ভারী হলেও নীতীশই হবেন মুখ্যমন্ত্রী, অভয় বার্তা গেরুয়া শিবিরের
বিহারে ব্র্যান্ড নীতীশকে ছাপিয়ে গেল মোদী ইমেজ। এনডিএ জোটের মধ্যে থেকেও জেডিইউ-র ভোটকে ছাপিয়ে গিয়েছে বিজেিপ। মোদী ইমেজেই বাজি মাৎ। একক বৃহত্তম দল হয়ে গিয়েছে বিজেপি। ইভিএম যত খুলছে ততই এগিয়ে যাচ্ছে গেরুয়া শিবির। টার্গেট পূরণ করে ফেলেছেন অমিত শাহরা। এরই মধ্যে জল্পনা দেখা দিয়েছে তাহলি কী নীতীশের মুখ্যমন্ত্রী পদ গেল। সেই জল্পনার অবসান ঘটিয়ে বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে এনডিএ জোট সরকার গড়লে নীতীশ হবেন তাঁদের মুখ্যমন্ত্রী।

আব কি বার নীতীশ সরকার
সেই পথেই এগোচ্ছে বিহারের বিধানসভা ভোটের ফলাফল। কিন্তু জেডিইউ-র ভোট ব্যাঙ্কে ছন্দোপতন ঘটিয়েছে বিজেপির বিপুল ভোট প্রাপ্তি। দুপুর গড়াতেই এনডিএ জোটে জেডিইউকে ছাপিয়ে গিয়েছে বিজেপি। একক বৃহত্তম দলের পথে দ্রুত গতিতে এগিয়ে চলছে। তাতেই নীতীশের মুখ্যমন্ত্রী পদ নিয়ে অনিশ্চয়তার জল্পনা তৈরি হয়েছিল। সেই জল্পনা অবশেষে উড়িয়ে দিয়েছে বিজেপি। গেরুয়া শিবিরের পক্ষ থেকে জানানো হয়ছে জেডিইউ-র ভোট কম এলেও বিহারে এনডিএ সরকার গড়লে নীতীশ কুমারই হবেন মুখ্যমন্ত্রী।

চাপ বাড়বে নীতীশের
বিহার বিধানসভা ভোটে হঠাৎ করে নীতীশ ম্যাজিক উধাও হয়ে গিয়েছে। মোদী ম্যাজিকে বিপুল ভোট জুটতে শুরু করেছে বিজেপি শিবিরে। এতে চাপ বেড়েছে জেডিইউ-র যদিও বিজেপি জানিয়ে দিয়েছে নীতীশ হবেন তাঁদের মুখ্যমন্ত্রী। কিন্তু সেই মুখ্যমন্ত্রীর পদটা খুব একটা মসৃন হবে না নীতীশের পক্ষে। কারণ বিজেপির ভোট বেশি থাকায় বারবার নীতীশের সিদ্ধান্তে হস্তক্ষেপের প্রবণতা থাকবে বিজেপির। চাপ মুক্ত হয়ে এবার আর পাটলিপুত্র শাসন করতে পারবেন না নীতীশ।

ব্র্যান্ড নীতীশে ধাক্কা
হাওয়া বদলাচ্ছে বিহারের। জঙ্গল রাজ মন্ত্র কাজ করেছে বিজেপির। প্রায় প্রতিটি প্রচারে এসেই বিহারে জঙ্গল রাজের প্রসঙ্গ টেনে আরজেডি জমানাকে আক্রমণ শানিয়েছিলেন। সেই জঙ্গল রাজ আক্রমণই কাজ করেছে। বিহারের যুব ভোটারদের সিংহভাগ ভোটই বিজেপির ভাগে এসেছে বলে মনে করা হয়েছে। নীতীশ কুমারের ক্যারিশ্মা যে এবার ধোপে টেকেনি তা জেডিইউর ভোটের সংখ্যাই বলে দিয়েছে।

টার্গেট পূরণ বিজেপি
একক বৃহত্তম দল বিজেপি। সেই টার্গেটেই এগিয়েছিলেন অমিত শাহরা। লক্ষ্য পূরণ হয়েছে অনায়াসেই। নীতীশের ক্যারিশ্মায় যে বিজেিপর ভোট ব্যাঙ্ক নির্ভর করে না সেটা বুঝিয়ে দিতে পেরেছেন অমিত শাহরা। বিহারে এক প্রকার শক্তি বৃদ্ধি করেছে বিজেপি।












Click it and Unblock the Notifications