Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Railway Ticket Concession: সিনিয়র সিটিজেনদের জন্যে স্বস্তির খবর! টিকিটে ছাড় নিয়ে বড় আপডেট রেলের

Railway Ticket Concession: করোনার সময়েই সিনিয়র সিটিজনদের টিকিটের উপর সমস্ত ছাড় তুলে নেয় ভারতীয় রেল। এখনও পর্যন্ত সেই ছাড় দেয়নি রেলমন্ত্রক। যদিও একাধিক সংগঠনের তরফে এই ছাড় চালু করার দাবি উঠেছে। এমনকি সংসদেও এই বিষয়ে সোচ্চার হয়েছেন একাধিক বিরোধী দলের সাংসদ।

তবে এই বিষয়ে (Railway Ticket Concession) সম্প্রতি রেলের তরফে গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমনটাই দৈনিক ভাস্কর বলে একটি সংবাদমাধ্যমের প্রকাশিত খবরে দাবি করা হয়েছে।

Railway Ticket Concession:

Railway Ticket Concession: দীর্ঘ আলোচনা করে রেল

ওই সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, একাধিক সংগঠন এবং সমিতি সিনিয়র সিটিজনদের টিকিটের উপর ছাড় (Railway Ticket Concession) চালু করার আবেদন জানায়। আর সেই সমস্ত আবেদন যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখে রেল। আর এরপরেই রেলমন্ত্রকের তরফে টিকিটে ছাড় নিয়ে গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত নিয়েছে।

আর সেই সিদ্ধান্ত অনুযায়ী, রেল এখনই সিনিয়র সিটিজনদের টিকিটের উপর চালু করতে চায় না। যদিও কয়েকটি ক্ষেত্রে এই ছাড় রয়েছে। আর তা ছাড়া নতুন করে টিকিটে কোনও ছাড় মিলবে না। এমনটাই সিদ্ধান্ত রেলমন্ত্রকের। ডিসকাউন্ট পুনর্বহাল না করার পিছনে রেলওয়ের যুক্তি, ভাড়ার উপর ভর্তুকি দিচ্ছে রেল।

Railway Ticket Concession: ১০০ টাকার টিকিট ৫৫ টাকায়

এই বিষয়ে অনেক আগে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব গুরুত্বপূর্ণ মন্তব্য করেছিলেন। তাঁর দাবি ছিল, ১০০ টাকার টিকিট রেল মাত্র ৫৫ টাকায় (Railway Ticket Concession) যাত্রীদের দিচ্ছে। মোটা ভর্তুকি দেওয়া হচ্ছে। এই অবস্থায় টিকিটে ছাড় চালু হলে রেলের উপর বোঝা বাড়বে। কিন্ত্য এরপরেও এই বিষয়টি নিয়ে রেলের তরফে ফের একবার আলোচনা হয়েছে বলেই খবর। এই অবস্থায় নতুন করে ছাড় দিয়ে চাপ বাড়াতে মন্ত্রক রাজি নয় বলেই খবর।

Railway Ticket Concession: এক নজরে নিয়ম

৫৮ বছরের উপরে মহিলা এবং ৬০ বছরের উপরে পুরুষদের টিকিটের উপর ছাড় (Railway Ticket Concession) দিত রেল। ২০২০ সালের মার্চ মাস পর্যন্ত এই ছাড় পাওয়া যেত রেলে। করোনার বাড়বাড়ন্ত হতেই এই ছাড় তুলে নেয় রেল। তবে রেলের দাবি, বৃদ্ধ-বৃদ্ধাদের সুবিধা নিয়ে ভাবছে রেল।

টিকিটে ছাড় না পেলেও অন্যান্য সুবিধা পাবে বলেই দাবি। এমনকি অতিরিক্ত টাকা ছাড়াই লোয়ার বার্থ প্রাইমারি হিসাবে দেওয়া হবে বলেও দাবি রেলের। সিনিয়র সিটিজেনদের জন্যে এটাই স্বস্তির খবর।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+