ভারতে বড় কিছু ঘটতে চলেছে! হিন্ডেনবার্গের সতর্কবার্তায় প্রশ্ন, এবার তাহলে কে?
দুহাজার তেইশের জানুয়ারিতে আদানিকে নিয়ে হিন্ডেনবার্গের রিপোর্ট শুধু ভারতে নয়, সারা বিশ্বে তোলপাড় ফেলে দিয়েছিল। এবার সেই হিন্ডেনবার্গ ভারতকে নিয়ে আরেকটি বড় রিপোর্ট প্রকাশের ইঙ্গিত দিয়েছে। শনিবার মার্কিন এই সংস্থা এক্স হ্যান্ডেলে করা পোস্টে বলেছে, শীঘ্রই ভারতে বড় কিছু ঘটতে চলেছে।
প্রসঙ্গত, গত বছরের ২৪ জানুয়ারি হিন্ডেনবার্গ রিসার্চ আদানি এন্টারপ্রাইজের পরিকল্পিত শেয়ার বিক্রি আগে তাদেরকে নিয়ে তীব্র সমালোচনামূলক একটি প্রতিবেদন প্রকাশ করে। গ্রুপের শেয়ারের মূল্য ৮৬ বিলিয়ন ডলার কমে যায়। যার প্রভাব পড়ে শেয়ার বাজারে।

সেই সময়ে হিন্ডেনবার্গের প্রকাশিত রিপোর্টে আলোড়ন পড়ে গিয়েছিল। তারা আদানি গোষ্ঠীর বিরুদ্ধে অনেক গুরুতর অভিযোগ করেছিল। হিন্ডেনবার্গের রিপোর্ট প্রকাশের পরে গৌতম আদানি বিলিয়নেয়ার হিসেবে বিশ্বের দুই নম্বর থেকে ৩৬ নম্বরে নেমে যান। সেই সময় আদানিগোষ্ঠীর মূল্যায়নও দ্রুতগতিতে হ্রাস পায়।
এই বছরের জুনে দেশের পুঁজি নিয়ন্ত্রণ সেবি আদানি গোষ্ঠীর বিরুদ্ধে ভারতীয় নিয়ম লঙ্ঘনের অভিযোগে নোটিশ জারি করে। হিন্ডেনবার্গ রিসার্ট প্রথমবারের মতো তাদের রিপোর্টে কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ককে স্পষ্টভাবে চিহ্নিত করে। যে কারণে কোটাক ব্যাঙ্কের শেয়ার দাম জুনের শুরুর দিকে সর্বনিম্ন স্তরে চলে গিয়েছিল।
প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে, কিংডন ক্যাপিটাল কোটাক মাহিন্দ্রা ইনভেস্টমেন্ট লিমিটেড-এ উল্লেখযোগ্য বিনিযোগ করেছে। দেখা যাচ্ছে কিংডন ক্যাপিটাল সাম্প্রতিক বাজারের অস্থিরতার সুযোগ নিয়েছে। এই প্রতিবেদন প্রকাশের আগে ওই সংস্থা আদানি এন্টারপ্রাইজ লিমিটেডে একটি সংক্ষিপ্ত অবস্থান প্রতিষ্ঠানর কারণে ৪৩ মিলিয়ন ডলার বরাদ্দ করে কৌশলগত পদক্ষেপ নিয়েছে। পরবর্তী কালে কিংডন ক্যাপিটাল সফলভাবে ওই অবস্থানগুলি বন্ধ করে ২২.২৫ মিলিয়ন লাভ করেছে।
Something big soon India
— Hindenburg Research (@HindenburgRes) August 10, 2024
তবে কী ঘটনা ঘটতে চলেছে, তার কোনও ইঙ্গিত হিন্ডেনবার্গ দেয়নি। তবে বিশেষজ্ঞমহল মনে করছে, হিন্ডেনবার্গ রিসার্চ এবারও কোনও একটি ভারতীয় কোম্পানি সম্পর্কে তাদের সংগ্রহ করা তথ্য প্রকাশ করতে চলেছে।
-
ইরান-আমেরিকা সংঘাতে নতুন মোড়! যুদ্ধ কী থামার পথে? 'বড় উপহার' নিয়ে নতুন দাবি ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
ফের কালবৈশাখীর ছোঁয়া! ঝড় বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ গোটা বাংলা -
রামনবমীর শোভাযাত্রায় হাইকোর্টের সবুজ সংকেত, তবে মানতে হবে কড়া শর্ত -
নতুন নির্দেশিকায় কড়া কেন্দ্র, নিয়ম না মানলে খোয়া যেতে পারে এলপিজি কানেকশনও! -
শেষ মুহূর্তে ক্যানসেল? আর মিলবে না টাকা! টিকিট বাতিলে বড় বদল ভারতীয় রেলওয়ের, জানুন নতুন নিয়ম -
তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, অভয়ার মায়ের নাম ঘিরে বড় চমক পানিহাটিতে -
ভোটার তালিকায় গণ্ডগোল ঘিরে উদ্বেগ, দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি সামাল কমিশনের -
রাজস্থানের পর মালিকানা হাতবদল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরও, আইপিএলে তৈরি হল নয়া রেকর্ড -
হরমুজ খুলে দাও, পরমাণু কর্মসূচিতে লাগাম, ১৫ দফা শান্তি প্রস্তাবে ট্রাম্প, রাজি হবে কি তেহরান? -
ফের অসুস্থ সোনিয়া গান্ধী, দিল্লির হাসপাতালে ভর্তি, চিকিৎসকদের নজরে শারীরিক অবস্থা -
এলপিজি রিফিল বুকিংয়ের সময়সীমা পরিবর্তনের খবর কি সত্যি? আসল তথ্য জানাল কেন্দ্র -
হুমায়ুন-ওয়েইসির জোটের চোখ ১৮২টি আসনে, সংখ্যালঘু ভোট সুসংহত করাই মূল লক্ষ্য












Click it and Unblock the Notifications