Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বদলে যাচ্ছে গ্যাস বুকিং সিস্টেম থেকে রেলের টাইম টেবিল! নভেম্বরের শুরুতেই আরও কি কি বদল ঘটছে

প্রায় শেষ হতে চলল অক্টোবর (October 2021) মাস। নতুন সপ্তাহ অর্থাৎ সোমবার থেকেই নতুন একটা মাস। আর মাসের শুরুতেই একগুচ্ছ বদল ঘটতে চলেছে। আর যার প্রভাব পড়তে চলেছে সাধারণ মানুষের উপর।

প্রায় শেষ হতে চলল অক্টোবর (October 2021) মাস। নতুন সপ্তাহ অর্থাৎ সোমবার থেকেই নতুন একটা মাস। আর মাসের শুরুতেই একগুচ্ছ বদল ঘটতে চলেছে। আর যার প্রভাব পড়তে চলেছে সাধারণ মানুষের উপর।

প্রথম তারিখ অর্থাৎ ১ লা নভেম্বরের (1st November 2020) শুরুতেই গোটা দেশে ব্যাঙ্ককিং, রান্নার গ্যাসের বুকিং নিয়ম, রেলওয়ে সহ একাধিক ক্ষেত্রে বদল ঘটতে চলেছে।

আর এই সমস্ত ক্ষেত্রে একধাক্কায় (Changes from 1 nov) পরিবর্তন সোজাসুজি এর প্রভাব সাধারণ মানুষের পকেটে পড়তে চলেছে।

সোমবার থেকেই বদলে যাবে

সোমবার থেকেই বদলে যাবে

আগামী ১লা নভেম্বর অর্থাৎ সোমবার থেকেই ব্যাঙ্কে টাকা অমা দেওয়া এবং টাকা তোলার ক্ষেত্রে চার্জ কাটা হবে। অর্থাৎ এবার ব্যাঙ্কে টাকা জমা দিতে গেলেই টাকা কাটবে। শুধু তাই নয়, গ্যাস সিলিন্ডার বুকিংয়ের নিয়ম বদলে যাচ্ছে। শুধু তাই নয়, রেলওয়ের টাইম টেবিলের ক্ষেত্রেও বড় বদল ঘটতে চলেছে। আরও কি কি ক্ষেত্রে বদল ঘটতে চলেছে? এই প্রতিবেদনে সেই সমস্ত বিষয়ে বিস্তারিত ভাবে আলোচনা করা হল।

বদলে যাচ্ছে ট্রেনের টাইম টেবিল

বদলে যাচ্ছে ট্রেনের টাইম টেবিল

আগামী ১ লা নভেম্বর থেকে একগুচ্ছ বদল হতে চলেছে। যার মধ্যে অন্যতম ভারতীয় রেলে (Indian Railway) সময়সূচীতে বদল। গোট দেশেই ট্রেনের টাইম টেবিলে বড়সড় পরিবর্তন হতে চলেছে। যদিও গত ১লা অক্টোবর থেকে ট্রেনের টাইম টেবিলে বড়সড় পরিবর্তন হওয়ার কথা ছিল। কিন্তু কোনও অজ্ঞাত কারনে তা হয়ে ওঠেনি। তবে ৩১ অক্টোবর তারিখের আগে এবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ভারতীয় রেলের তরফে। বলে রাখা প্রয়োজন,১৩ হাজার যাত্রী ট্রেনের সময় এবং সাত হাজার মালগাড়ির সময়ে বদল হতে চলেছে। শুধু তাই নয়, গোটা দেশে চলে এমন ৩০ হাজার রাজধানি ট্রেনের সময়ও বদল হতে চলেছে। শুধু তাই নয়, রেলে একগুচ্ছ সিদ্ধান্ত নেওয়া হবে।

দাম বাড়বে গ্যাসের

দাম বাড়বে গ্যাসের

আকাশ ছোঁয়া মূল্যবৃদ্ধিতে মধ্যবিত্তের পকেটে টান। নিত্য প্রয়োজনীয় সমস্ত জিনিসের দাম বাড়তে শুরু করেছে। আর এই অবস্থায় মধ্যবিত্তের জালা আরও একবার বাড়তে চলেছে। আগামী মাসের শুরুতেই অর্থাৎ সোমবার ফের একবার দাম বাড়তে চলেছে রান্নার গ্যাসের। ফলে মাস পড়লেই আরও এক বিপদ অপেক্ষা করছে সাধারণ মানুষের জন্যে।

হাজার টাকা ছাড়াতে পারে দাম

হাজার টাকা ছাড়াতে পারে দাম

রান্নার গ্যাসের সিলিন্ডারের প্রকৃত যা দাম, তার তুলনায় কম দামে বিক্রি হওয়ায় সিলিন্ডার প্রতি লোকসান ক্রমশ বাড়ছে। আর সেই কারনে ফের একবার বাড়তে চলেছে এই দাম। তবে ঠিক কত টাকা রান্নার গ্যাসের দাম বাড়তে চলেছে তা এখনও জানা যায়নি। তবে এই মুহূর্তে Indian Oil, Bharat Petroleum-এর মতো সংস্থাগুলি সরকারের দিকেই তাকিয়ে। কারণ দাম বৃদ্ধি নিয়ে সরকারের অনুমোদন পেলেই দাম বাড়বে রান্নার গ্যাসের। তবে একধাক্কায় গ্যাসের দাম ভালোই বাড়বে বলে আশঙ্কা। এমনকি হাযার টাকা ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা

গ্যাস সিলিন্ডার বুকিংয়ের নিয়ম

গ্যাস সিলিন্ডার বুকিংয়ের নিয়ম

আগামী সোমবার থেকে রান্নার গ্যাস সিলিন্ডার (LPG Cylinder) ডেলিভারীর গোটা প্রক্রিয়া বদলে যাবে। গ্যাস বুকিংয়ের পর গ্রাহকের রেজিস্টার মোবাইলে একটা ওটিপি পাঠান হবে। যখন বাড়িতে গ্যাস সিলিন্ডার দিতে আসবে তখন সংশ্লিষ্ট গ্যাস ডেলিভারী বয়কে ওই ওটিপি বলতে হবে। সিস্টেমের সঙ্গে যখনই ওই প্রাপ্ত ওটিপি মিলে যাবে তখনই গ্যাস পাওয়া যাবে। এখন থেকে আর সরাসরি সিলিন্ডার আর কেউ কিনতে পারবে না। মনে রা হচ্ছে এই সিদ্ধান্ত কার্যকর হলে সিলিন্ডার নিয়ে জালিয়াতি অনেকটাই কমে যাবে

বন্ধ হয়ে যাবে হোয়াটস অ্যাপ

বন্ধ হয়ে যাবে হোয়াটস অ্যাপ

পুরোনো অপারেটিং সিস্টেমের ফোনে হোয়াটসঅ্যাপ বন্ধ হবে ১ নভেম্বর থেকে। যেসব ক্ষেত্রে ফোনের সফটওয়্যার আপডেট করার সুযোগ আছে, সেগুলো বাদে পুরোনো ফোনগুলোতে অ্যাপটি ক্রমে অচল হয়ে পড়বে। অ্যাপটি ব্যবহার করতে চাইলে নতুন ফোন কেনা ছাড়া তখন উপায় থাকবে না।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+