শিক্ষা, কর্মসংস্থান, স্কিল ডেভেলপমেন্টের জন্য বড় ঘোষণা কেন্দ্রীয় সরকারের, কত টাকা বরাদ্দ হল?
'জনমোহিনী' বাজেট পেশ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের ? দেশের কর্মসংস্থান, শিক্ষা, স্কিল ডেভেলপমেন্টে বিশেষ নজর দেওয়া হচ্ছে৷ মঙ্গলবার বাজেট পেশের সময় এই কথা জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।
দেশের কর্মসংস্থান, শিক্ষা এবং স্কিল ডেভেলপমেন্টে ২০২৪ - ২৫ সালে বিশেষ অর্থ বরাদ্দ করা হয়েছে৷ মোট কেন্দ্রীয় বাজেট থেকে ১.৪৮ লক্ষ কোটি টাকা এই তিন খাতে দেওয়া হচ্ছে। অর্থমন্ত্রী নির্মলা সীতারমন লোকসভায় বাজেট উপস্থাপনের সময় ঘোষণা করেন, বাজেট মধ্যবিত্ত, এমএসএমই, কর্মসংস্থানের সুযোগ এবং দক্ষতা উন্নয়নকে অগ্রাধিকার দেবে।

তিনি আরও জানিয়েছেন, সরকার 'প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা' পাঁচ বছরের জন্য বাড়িয়েছে। যার ফলে দেশের ৮০ কোটি মানুষ উপকৃত হচ্ছেন। অন্তর্বর্তী বাজেটে আগে উল্লেখ করা হয়েছিল, দরিদ্র, নারী, যুবক ও কৃষকদের দিকে নজর দিতে হবে। এবার সেই কথা আরও জোরালোভাবে বলা হয়েছে।
কেন্দ্রীয় অর্থমন্ত্রী আরও জানিয়েছেন, জনগণ লোকসভা নির্বাচনে তাদের পক্ষে রায় দিয়েছেন। মোদী সরকারকে আরও একটি অনন্য সুযোগ দিয়েছে। ভারতকে শক্তিশালী, উন্নয়ন এবং সর্বাত্মক সমৃদ্ধির পথে নিয়ে যাওয়ার জন্য কাজ করা হবে। মানুষ এই সুযোগ করে দিয়েছেন।
২০২৩ সালে শিক্ষামন্ত্রকের জন্য সর্বোচ্চ বরাদ্দ ঘোষণা করা হয়েছিল। কেন্দ্রীয় বাজেটে সেই ঘোষণা হয়েছিল। কেন্দ্রীয় সরকার শিক্ষা ক্ষেত্রের জন্য ১,১২,৮৯৮.৯৭ কোটি টাকা বরাদ্দ করেছিল। ২০২৩ - ২৪ অর্থবর্ষের বাজেটে দেশের জিডিপির প্রায় ২.৯ শতাংশ শিক্ষা এবং উচ্চশিক্ষা খাতে বরাদ্দ করা হয়েছিল।
২০২৪ - ২৫ সালের অন্তর্বর্তী বাজেটে শিক্ষামন্ত্রকের সামগ্রিক বাজেট বরাদ্দ ৬.৮ শতাংশ বাড়ানো হয়। ১,২০,৬২৭.৮৭ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। ২০২৩ - ২৪ অর্থ বছরে ১,১২,৮৯৯.৪৭ কোটি টাকা হয়েছিল।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications