চাণক্য শাহকে পাশে নিয়েই আজই মুখ্যমন্ত্রী পদে শপথ ভূপেন্দ্র প্যাটেলের, থাকবেন বোম্মাই,চৌহ্বান, খট্টররাও
চাণক্য শাহকে পাশে নিয়েই আজই মুখ্যমন্ত্রী পদে শপথ ভূপেন্দ্র প্যাটেলের, থাকবেন বোম্মাই,চৌহ্বান, খট্টররাও
গুজরাতের মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন ভূপেন্দ্র প্যাটেল। সোমবার দুপুর সাড়ে ১২টা নাগাদ হবে শপথ গ্রহন অনুষ্ঠান। সেই শপথ গ্রহন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ এবং একাধিক বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী। যেমন থাকার কথা কর্নাটকের নব নির্বাচিত মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাইয়ের। থাকবেন গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ন্ত, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহ্বান, হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর।

নতুন মুখ্যমন্ত্রী পদে শপথ
আজ রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন ভূপেন্দ্র প্যাটেল। দুপুর সাড়ে ২.২০টা নাগাদ শপথ নেবেন তিনি। গুজরাটেরা রাজ্যপাল আচার্য দেবব্রত টুইট করে জানিয়েছেন সেকথা। গত শনিবারই গুজরাতের মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেন বিজয় রূপানি। হঠাৎ করে রূপানির পদত্যাগে জোর জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। এগিয়ে আসছে গুজরাতের বিধানসভা নির্বাচন তার আগে হঠাৎ করে রূপানির পদত্যাগে শোরগোল পড়ে গিয়েছিল দেশে। তারপরেই ভূপেন্দ্র যাদবকে প্রার্থী করা নিয়ে আরও জল্পনা শুরু হয়ে যায়।

শপথ গ্রহনে থাকবেন কারা
দুপুর আড়াইটে নাগাদ হবে গুজরাতের নতুন মুখ্যমন্ত্রীর শপথ গ্রহন অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে থাকবেন দেশের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। থাকবে বিজেপি শাসিত একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রীরা। কর্নাটকের নতুন মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্বাই, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহ্বান, গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ন্ত, হরিয়ানার মুখ্যমন্ত্রী যোগী মনোহর লাল খট্টর। এলাহি আয়োজন করে গুজরাতের নতুন মুখ্যমন্ত্রীর শপথ ঘিরে জল্পনার পারদ চড়ছে। এদিকে আবার হার্দিক প্যাটেল দাবি করেছেন তাঁদের চাপে পড়েই রূপানিকে সরাতে বাধ্য হয়েছে বিজেপি।

কে এই ভূপেন্দ্র প্যাটেল
৫৯ বছরের ভূপেন্দ্র যাবকে কেন হঠাৎ গুজরাতের মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নিল বিজেপি। এই নিয়ে শুরু হয়েছে জল্পনা। আগে কখনও প্রথম সারির নেতাদের মধ্যে দেখা যায়নি ভূপেন্দ্র কে। গুজরাতের ঘাটলোধিয়ার বিধায়ক ভূপেন্দ্র। কংগ্রেসের শশীকান্ড প্যাটেলকে ১ লক্ষেরও বেশি ভোটে হারিয়ে জয়ী হয়েছিলেন তিনি। প্যাটেল সম্প্রদায়ের ভোট মাথায় রেখেই ভূপেন্দ্রকে বেছে নেওয়া হয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল। কারন ২০১৭-র বিধানসভা ভোেটর আগে প্যাটেলরা আগ্রাসী হয়ে উঠেছিলেন সংরক্ষণের দাবিতে। ২০২২-এ সেটা ফের মাথাচারা দিতে পারে আশঙ্কা করেই আগে থেকেই তৎপর হয়ে উঠেছেন অমিত শাহরা।

মুখ্যমন্ত্রী বদল
বিজেপি শাসিত একাধিক রাজ্যে লাগাতার মুখ্যমন্ত্রী বদল হয়ে চলেছে। তালিকায় নতুন নাম গুজরাত। কর্নাটকে কয়েকদিন আগেই বিএস ইয়েদুরাপ্পাকে সরিয়ে বাসবরাজ বোম্মাইকে মুখ্যমন্ত্রী পদে বসিয়েছে বিজেপি। ইয়েদুরাপ্পার বিরুদ্ধে বিদ্রোহী হয়ে উঠেছিলেন তাঁরই দলের নেতারা। তারপরেই ইয়েদুরাপ্পাকে সরিয়ে বোম্মাইকে মুখ্যমন্ত্রী পদে বসানো হয়। ওদিকে আবার অসমেও মুখ্যমন্ত্রী বদল করা হয়েছে। বিজেপির আস্থাভাজন হিমন্ত বিশ্বশর্মাকে বসানো হয়েছে সোনেওয়ালের জায়গায়।












Click it and Unblock the Notifications