Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

প্রতিক্ষার অবসান, গুজরাতের ১৭তম মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন ভূপেন্দ্র প্যাটেল

প্রতিক্ষার অবসান, গুজরাতের ১৭তম মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন ভূপেন্দ্র প্যাটেল

নির্ঘন্ট ঠিক হয়েছিল রবিবার সন্ধ্যাতেই। অবশেষে সেই নির্ঘণ্ট মেনেই গুজরাটের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে মনোনীত বিজেপি বিধায় ভূপেন্দ্র প্যাটেল সোমবার শপথ নিলেন। রাজ্যের সপ্তদশ মুখ্যমন্ত্রী হিসেবে সোমবার গান্ধীনগরে, রাজভবনে শপথগ্রহণ করবেন ভূপেন্দ্র প্যাটেল। রাজ্যপাল আচার্য দেবব্রত তাঁকে শপথবাক্য পাঠ করান। এদিকে ভূপেন্দ্র প্যাটেলের শপথ গ্রহণ অনুষ্ঠানে বসেছিল চাঁদের হাট।

শপথ গ্রহণ অনুষ্ঠানে বসছিল চাঁদের হাট

শপথ গ্রহণ অনুষ্ঠানে বসছিল চাঁদের হাট

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানি, উপ-মুখ্যমন্ত্রী নীতিন প্যাটেল সহ সমস্ত বিজেপি নেতারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। একইসঙ্গে মধ্যপ্রদেশ, গোয়া, হরিয়ানার মুখ্যমন্ত্রীরাও উপস্থিত ছিলেন। ছিলেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান, গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্তও। এদিকে শপথ গ্রহণের পর ইতিমধ্যেই অমিত শাহ গুজরাটের নতুন মুখ্যমন্ত্রীকে অভিনন্দনও জানিয়েছেন।

 রবিবারই পেশ সরকার গঠনেক প্রস্তাব

রবিবারই পেশ সরকার গঠনেক প্রস্তাব

রবিবার সন্ধ্যায় রাজ্যপাল আচার্য দেবব্রতের সঙ্গে দেখা করে পরবর্তী সরকার গঠনের দাবি পেশ করেন ৫৯ বছরের ভূপেন্দ্র। তারপরেই শুরু হয়ে যায় শপথ গ্রহণের তোড়জোড়। এদিকে রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে আগামী বছর বিধানসভা ভোটের আগে পাতিদারদের বিক্ষোভকে প্রশমিত করতেই মাস্টারস্ট্রোক দিতে চেয়েছে বিজেপি। আর সেই কারণেই পাতিদায় সম্প্রদায়েরই প্রভাবশালী নেতা ভূপেনদ্র প্যাটেলকে বেছে নেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী হিসাবে।

একনজরে পাতিদার ইস্যু

একনজরে পাতিদার ইস্যু

এদিকে ২০১৫ সালে পাতিদারদের জন্য সংরক্ষণের দাবিতে জোরদার বিক্ষোভ শুরু হয় গোটা রাজ্যজুড়ে। যাতে মুখ পড়ে শাসক দলেরও। এমতাবস্থায় ভূপেন্দ্রকে মুখ্যমন্ত্রী করে পাতিদার ভোটকে নিজেদের দিকে টেনে আনার কৌশল নিয়েছে গেরুয়া শিবির, এমনটাই মত ওয়াকিবহাল মহলের। এদিকে রাজনীতি জীবনের শুরুতে আহমেদাবাদ পৌরসভা কর্পোরেশনের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন বিপির এই বর্ষীয়ান নেতা। এমনকী গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী আনন্দীবেন প্যাটেলের ঘনিষ্ঠ হিসেবেও রীতিমতো পরিচিতি রয়েছে তাঁর।

আনন্দীবেন প্যাটেলের আশীর্বাদ নিয়েই শুরু জয়যাত্রা

আনন্দীবেন প্যাটেলের আশীর্বাদ নিয়েই শুরু জয়যাত্রা

এদিকে ঘাটোলোদিয়ার প্রাক্তন বিধায়ক ছিলেন আনন্দীবেন প্যাটেল। তিনি ওই আসন ছাড়ার পর বর্তমানে ওই আসন থেকে জিতেই বিধায়ক হয়েছেন ভূপেন্দ্র। তাই পদাধিকারের বিচারে এই আসনের গুরুত্বও গত কয়েক বছরে অনেকটাই বেড়েছে গুজরাতে। ২০১৭ সালে সেই আসন থেকে প্রথমবার ভোটে লড়েন ভূপেন্দ্র। নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের শশীকান্ত প্যাটেলকে লক্ষাধিক ভোটে হারান।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+