Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

কৃষক আন্দোলনে 'রাজনৈতিক রঙ', প্রভাবিত পশ্চিমবঙ্গ সহ গোটা দেশ

মঙ্গলবার সকাল এগারোটা থেকে বিকেল তিনটে পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভারত বনধ পালন করা হবে৷ এমনটাই জানানো হয়েছিল কৃষকদের তরফে। তবে তার অনেক আগেই রাজনৈতির দলগুলি রাস্তায় নামে এই বনধের সমর্থনে। বরং বলা ভালো রাজনৈতিক ফায়দা তুলতেই এই অতিসক্রিয়তা।

রাজনৈতিক নেতাদের মঞ্চের উপরে উঠতে দেওয়া হবে না!

রাজনৈতিক নেতাদের মঞ্চের উপরে উঠতে দেওয়া হবে না!

বিক্ষোভের সময় কোনও রাজনৈতিক নেতাদের মঞ্চের উপরে উঠতে দেওয়া হবে না বলে জানিয়েছে কৃষক সংগঠনগুলি। অ্যাম্বুলেন্স ও জরুরি পরিষেবাকে বনধের আওতার বাইরে রাখা হয়েছে। এদিকে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য বনধ চলাকালীন সারাদিন ধরে মুম্বইয়ে পুলিশি টহল চলবে। উল্লেখ্য, আজ ১৩ দিন ধরে দিল্লি-হরিয়ানা সীমান্তে বিক্ষোভ দেখাচ্ছে তারা।

বনধে শান্তি বজায় রাখতে কেন্দ্রের পরামর্শ

বনধে শান্তি বজায় রাখতে কেন্দ্রের পরামর্শ

বনধে শান্তি বজায় রাখতে কেন্দ্রের তরফে রাজ্যগুলিকে পরামর্শ দেওয়া হয়েছে। বনধকে ঘিরে উত্তরপ্রদেশে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। বনধ চলাকালীন যাতে সাধারণ মানুষের অসুবিধা না হয় তার জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। এর মাঝে কেন্দ্রের সঙ্গে বেশ কয়েকবার বৈঠকে বসলেও কোনও সমাধান সূত্র মেলেনি। এরপর আজ তারা আইন প্রত্যাহারের দাবিতে দেশজুড়ে বনধের ডাক দিয়েছে।

বনধে সামিল হয়েছে বামফ্রন্ট এবং কংগ্রেসসহ বিরোধীরা

বনধে সামিল হয়েছে বামফ্রন্ট এবং কংগ্রেসসহ বিরোধীরা

এদিকে পশ্চিমবঙ্গেও বনধের প্রভাব পড়েছে। নতুন কেন্দ্রীয় কৃষি আইনের বিরোধিতায় কৃষক সংগঠনগুলির ডাকা ভারত বনধে আজ সামিল হয়েছে এ রাজ্যের বামফ্রন্ট এবং কংগ্রেসসহ বিরোধীরা৷ ধর্মঘটের সমর্থনে রাস্তায় নামছে এসইউসিআই৷ সকাল ন'টা নাগাদ শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত বিক্ষোভ মিছিল করে তারা। বনধের সমর্থনে পার্ক সার্কাসের কোয়েস্ট মল থেকে গড়িয়াহাট পর্যন্ত প্রতিবাদ মিছিল করবে প্রদেশ কংগ্রেস।

বিভিন্ন জায়গায় দফায় দফায় অবস্থান

বিভিন্ন জায়গায় দফায় দফায় অবস্থান

কংগ্রেস এবং বামদলগুলি শহরের বিভিন্ন জায়গায় দফায় দফায় অবস্থান-বিক্ষোভ করবে। মিছিল হবে শ্যামবাজার থেকে যাদবপুর পর্যন্ত। তবে একটানা মিছিল নয়। শ্যামবাজার থেকে খান্না পর্যন্ত যাবে একটি মিছিল। পরে মানিকতলা থেকে শিয়ালদা পর্যন্ত আসবে আরেকটি মিছিল। মৌলালি থেকে ধর্মতলা পর্যন্ত যাবে আরেকটি মিছিল। সকালবেলা যাদবপুর ৮বি বাসস্ট্যান্ড থেকে লডসের মোড় পর্যন্ত মিছিল শুরু করে বাম এবং কংগ্রেসের ছাত্র, যুব এবং মহিলা সংগঠন।

যাদবপুরে রেল অবরোধ

যাদবপুরে রেল অবরোধ

কৃষকদের আন্দোলনের সমর্থনে যাদবপুরে বামেদের পিকেটিং হয় সকাল সকাল। রেলপথ অবরোধ করা হয়। ধর্মতলায় ডিওয়াইএফআইয়ের মিছিল হয়। যশোর রোডে প্রধানমন্ত্রী মোদীর কুশপুতুল দাহ করা হয় ডিওয়াইএফআই-এর বিক্ষোভকারীদের তরফে। সিউড়িতে সরকারি বাসের পরিষেবা স্বাভাবিক। কিন্তু বেসরকারি বাস চলছে না।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+