সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারে ভুলবেন না, সচেতনতা-সতর্কতাই একমাত্র উপায় প্রতিরোধের
সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারে ভুলবেন না, সচেতনতা-সতর্কতাই একমাত্র উপায় প্রতিরোধের
সোশ্যাল মিডিয়ায় নানা অপপ্রচার হচ্ছে। তা থেকে সাবধান হোন। এবার শুধু সরকার নয়, সোশ্যাল মিডিয়াতেই তা প্রচার করতে শুরু করল। সাবধান বাণী দিয়ে সাধারণ মানুষকে আশ্বস্ত করা হল। করোনা ভাইরাস সংক্রমণ আটকানোর উপায় ফের একবার বলে দেওয়া হল পিআইবির সোশ্যাল মিডিয়ার পেজে।

অভিযোগ, সোশ্যাল মিডিয়ায় এক শ্রেণি প্রচার চালাচ্ছে, করোনা ভাইরাস নিরাময় নিয়ে। করোনা ভাইরাসের মেডিসিন নিয়েও ভ্রান্ত দাবি করা হচ্ছে। কিন্তু ওইসব গুজবে কান দেওয়ার আহ্বান পিআইবি সূত্রে। স্পষ্ট করেই জানানো হয়েছে, কোনটা ফেক আর কোনটা সঠিক। সচেতন হয়ে ওঠার বার্তা দেওয়া হয়েছে প্রত্যেককে।
এই পোস্টেই বার্তা দেওয়া হয়েছে, মনে রাখবেন- হাত ধোয়া, সামাজিক দূরত্ব বজায় রাখা এবং শ্বাস-প্রশ্বাসের স্বাস্থ্যবিধি মেনে চলাই হল করোন ভাইরাস সংক্রমণ প্রতিরোধের একমাত্র উপায়। কোনও ওষুধ বা প্রশমনের উপায় এখনও অমিল। এই সংক্রান্ত পোস্ট সবই ভুয়ো।
অন্যান্যে দেশের মতো বারতেও করোনার প্রভাব পড়েছে। এই প্রভাব দিন দিন বাড়ছে। বিগত তিনদিনে মারাত্মক আকার নিয়েছে এই করোনা প্রাদুর্ভাব। তিনদিনেই এক লাফে ডাবলে পৌঁছে গিয়েছে আক্রান্তের সংখ্যা। আমাদের সচেতনতাই একমাত্র প্রশমিত করতে পারে এই মহামারী।












Click it and Unblock the Notifications