‘দেরিতে হলেও সুবিচার মিলেছে’, হায়দরাবাদ এনকাউন্টার প্রসঙ্গে মন্তব্য জয়া বচ্চনের

‘দেরিতে হলেও সুবিচার মিলেছে’, হায়দরাবাদ এনকাউন্টার প্রসঙ্গে মন্তব্য জয়া বচ্চনের

শুক্রবার ভোররাতে অভিযুক্তদের নিয়ে হায়দরাবাদ গণধর্ষণ কাণ্ডের পুনর্নির্মাণ করছিল পুলিশ। পুলিশ সূত্রে খবর, সেই সময় অকুস্থল থেকে পালানোর চেষ্টা করে ওই চার অভিযুক্ত। তখনই পুলিশের সঙ্গে সংঘর্ষে মৃত্যু হয় চার জনেরই।

‘দেরিতে হলেও সুবিচার মিলেছে’, হায়দরাবাদ এনকাউন্টার প্রসঙ্গে মন্তব্য জয়া বচ্চনের

এদিকে কিছুদিন আগেই ওই চার অভিযুক্তকে পিটিয়ে মারার কথা বলতে দেখা যায় সমাজবাদী পার্টির সাংসদ জয়া বচ্চনকে। তার এই বক্তব্যের পরই উত্তাল হয় সংসদ। এবার পুলিশি এনকাউন্টারে ওই চার অভিযুক্তের মৃত্যুর পরও আবার এই বিষয়ে মন্তব্য করতে দেখা যায় এই অভিনেতা সাংসদকে।

এদিন এই প্রসঙ্গে সমাজবাদী পার্টির সাংসদ জয়া বচ্চন বলেন এই ঘটনায় যবনিকা পড়তে অনেক দেরী হয়েছে। অনেক সময় নেওয়া হয়ে গেছে। যদিও দেরীতে হলেও সুবিচার মিলেছে বলে মত প্রকাশ করেন তিনি। তাকে বলতে শোনা যায়, “দের আয়ে দুরুস্ত আয়ে”।

হায়দরাবাদের পশু চিকিত্সক প্রিয়াঙ্কা রেড্ডির গণধর্ষণ ও নারকীয় খুনের পর উত্তাল হয়ে ওঠে গোটা দেশ। নির্ভয়া, কামদুনিরই পর আবারও নতুন করে প্রশ্ন ওঠে দেশে নারীদের নিরাপত্তা। এই ধরনের নক্কারজনক ঘটনায় দোষীদের কঠোরতম সাজা দিতে দেশের আইন ব্যবস্থা আরও জোরদার করার ডাক ওঠে বিভিন্ন মহল থেকে।

পুলিশ জানিয়েছে গত ২৭শে নভেম্বর হায়দরাবাদের শামশাবাদ এলাকায় পেশায় পশুচিকিত্সক ওই তরুনীকে নির্মমভাবে ধর্ষণ করে হত্যা করা হয়। তারপর তার দেহ পুড়িয়ে দেওয়া হয়। এদিকে ওই চার আসামিকে গ্রেপ্তারির পর উচ্চনিরাপত্তা বলয়ে তাদের প্রথমে হায়দরাবাদের চেরেলপালি কেন্দ্রীয় কারাগারে রাখা হয়। এমতাবস্থায় পুলিশের এনকাউন্টারে ওই চার অভিযুক্তের মৃত্যু পরই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চাপনৌতর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+