‌বাজেট ২০২০:‌ বেটি বাঁচাও, বেটি পড়াও প্রকল্পের সাফ্যলের কথা উঠে এল বাজেটে

শনিবার ঘড়ির কাঁটায় ঠিক ১১টা। দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ২০২০–২১ সালের বাজেট পেশ করেন। এটা অর্থমন্ত্রীর দ্বিতীয় বাজেট পেশ। এদিন সংসদে সীতারমনের বাজেট শোনার জন্য উপস্থিত ছিলেন তাঁর মেয়ে ও পরিবার।

মহিলাদের কাছে বাজেটের প্রাসঙ্গিকতা

মহিলাদের কাছে বাজেটের প্রাসঙ্গিকতা

সীতারমন বাজেটের শুরুতেই বলেন, ‘‌সরকার প্রশাসনে দৃষ্টান্ত বদল এনেছে।'‌ তিনি বাজেটের বক্তব্য শুরু করার আগে প্রাক্তন অর্থমন্ত্রী অরুণ জেটলিকে শ্রদ্ধা জ্ঞাপন করেন। এ বছরের বাজেটে মহিলাদের স্ব-নির্ভর করতে বদ্ধ পরিকর ছিল কেন্দ্র সরকার। তারই প্রতিফলন দেখা গেল শনিবার। এদিন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন মুদ্রাস্ফীতি, নিষ্পত্তিযোগ্য আয়ের বিষয়ে আলোচনার পাশাপাশি বাজেটে মহিলাদের জন্য উপলব্ধ বিভিন্ন বিধানের কথা উল্লেখ করেছেন। নির্মলা সীতারমন এদিন মহিলাদের কাছে বাজেটের প্রাসঙ্গিকতা প্রসঙ্গে জানান যে ২০১৯-২০২০ সালের বাজেট প্রত্যেক মহিলার জন্য, যাঁরা উঠে দাঁড়াতে চান এবং গণনার মধ্যে আসতে চান। ভারতবর্ষের প্রত্যেকটি নাগরিকের জীবন স্বচ্ছল করতে সরকার সচেষ্ট রয়েছে। সীতারমন জানান, বাজেটকে তিনভাগে ভাগ করা হয়েছে, উচ্চাভিলাষী ভারত, আর্থিক উন্নয়ন ও যত্নবান সমাজ।

বেশি সংখ্যায় মেয়েরা স্কুলে ভর্তি হয়েছে

বেশি সংখ্যায় মেয়েরা স্কুলে ভর্তি হয়েছে

অর্থমন্ত্রী জানান, মহিলাদের স্ব-নির্ভর গোষ্ঠী পুনরুদ্ধার করার লক্ষ্য নিয়ে এই বাজেট তৈরি করা হয়েছে। তিনি জানান, দেশের মেয়েরা ইতিমধ্যেই কেন্দ্র সরকারের বেটি বাঁচাও, বেটি পড়াও প্রকল্পের সুবিধা পাচ্ছে। তিনি জানিয়েছেন, যেহেতু শিক্ষার বিষয়ে সচেতনতা বাড়ছে, তেমনি দেশে মেয়েদের মোট তালিকাভুক্তির সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। প্রাথমিক স্তরে ৯৪.‌৩২ শতাংশ মেয়েদের নাম স্কুলে নথিভুক্ত হয়েছে। অন্যদিকে উচ্চশিক্ষায় ৮১ শতাংশ মেয়েদের নাম নথিভুক্ত হয়েছে বলে জানিয়েছেন সীতারমন। অর্থমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের মহিলা ও শিশুদের জন্য অপুষ্টি অভিযানের সূচনা করেছেন। এই অভিযানের অন্তর্গত ৬ লক্ষেরও বেশি অঙ্গনওয়াড়ি কর্মীরা ১০ কোটি পরিবারের পুষ্টিগুণ নথিবদ্ধ করছে।

মহিলাদের খাতে অর্থ বরাদ্দ

মহিলাদের খাতে অর্থ বরাদ্দ

অর্থমন্ত্রী বাজেট অধিবেশনে জানান, আগামী ছয় মাস টাস্কফোর্স মহিলাদের বিবাহযোগ্য বয়স সম্পর্কিত সীমাবদ্ধতার জন্য সুপারিশ উপস্থাপন করবে। বাজেটে ২০২১ সালে পুষ্টি সংক্রান্ত কার্যক্রমের জন্য ৩৫,৬০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। সীতারমন আরও জানান, কেন্দ্রীয় বাজেট ২০২০-২১ সালে মহিলা সম্পর্কিত প্রকল্পের জন্য ২৮,৬০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+