মাস শেষ হওয়ার আগেই বেঙ্গালুরুতে মৃত্যু ছাড়ালো হাজার, অক্সিজেনের অভাবে অসহায় কর্নাটক
মাস শেষ হওয়ার আগেই বেঙ্গালুরুতে মৃত্যু ছাড়ালো হাজার
দেশের অন্যান্য রাজ্যের মতো বেঙ্গালুরুর পরিস্থিতিও ধীরে ধীরে খারাপের দিকে এগোচ্ছে। শনিবারই এই শহরে রেকর্ড ১৪৯ জনের মৃত্যু হয়েছে এবং শুক্রবারই একদিনে ১২৪ জনের মৃত্যুর পর এখনও পর্যন্ত এপ্রিল মাসে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১,০৯৩, জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ।

গত বছর মহামারি শুরু হওয়ার পর থেকে এই প্রথমবার একমাসে হাজার জনের বেশি মানুষের মৃত্যু হল। ২০২০ সালের সেপ্টেম্বর মাসে ৯৭১ জনে মৃত্যু হয়েছিল, যা একমাসে সর্বোচ্চ ছিল। জানা যাচ্ছে, ১৫ এপ্রিল থেকে ২৪ এপ্রিলের মধ্যে বেঙ্গালুরুতে করোনায় মৃত্যু হয় ৭৬০ জনের, যা এ বছরের প্রথম তিনমাস জানুয়ারি থেকে মার্চে মৃত্যু হয় ৩০১ জনের। এপ্রিলের প্রথম ১৫ দিনে মৃত্যুর সংখ্যা ৩৩৩। শহরের হাসপাতালে বেডের সংখ্যা বৃদ্ধি করার জন্য রাজ্য সরকার শনিবার সব বেসরকারি হাসপাতালকে নির্দেশ দিয়েছে যে তাদের ৭৫ শতাংশ বেড কোভিড রোগীদের জন্য রাখতে হবে।
অন্যদিকে কর্নাটকে দৈনিক সংক্রমণে রেকর্ড গড়ল। এ রাজ্যে একদিনে সেখানে প্রায় ৩০ হাজার মানুষ নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ১৭ হাজারের বেশি মানুষই রাজধানী বেঙ্গালুরুর বাসিন্দা। এর আগে এত মানুষ সংক্রমণ হওয়ার রেকর্ড নেই সেখানে। অন্যান্য রাজ্যের মতো কর্নাটকেও অক্সিজেনের ঘাটতি নিয়ে সমস্যা শুরু হয়েছে। কেন্দ্র সরকারের কাছে এই সমস্যার কথা তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা। আপাতত ১৫০০ মেট্রিক টন অক্সিজেন এবং ভাইরাল প্রতিরোধী রেমডেসিভির-এর ২ লক্ষ ভায়াল প্রয়োজন বলে কেন্দ্রকে জানান তিনি। আপাতত নৈশ কার্ফু চলছে সেখানে। সপ্তাহান্তেও কার্ফু চালু করা হয়েছে। নিত্যপ্রয়োজনীয় পণ্য ছাড়া বাকি সমস্ত দোকান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications