বেঙ্গালুরুতে বাড়ির দুর্গাপুজো মিস করছেন! ভোগ থেকে অঞ্জলিতে আমন্ত্রণ জানাচ্ছে বানারঘাটার পুজো
ঠাকুর আনতে যাওয়ার তোড়জোড়, বাড়িতে ঠাকুর আসার আনন্দ যেকোনও সাবেকি দুর্গাপুজোর অঙ্গ। সকাল সকাল স্নান সেরেই দুর্গা দালানে না পৌঁছলে ঠিক বাড়ির পুজো মনে হয় না!
ঠাকুর আনতে যাওয়ার তোড়জোড়, বাড়িতে ঠাকুর আসার আনন্দ, যেকোনও সাবেকি দুর্গাপুজোর অঙ্গ। সকাল সকাল স্নান সেরেই দুর্গা দালানে না পৌঁছলে ঠিক বাড়ির পুজো মনে হয় না! ঢাক , কাঁসর , মন্ত্রোচ্চারণে ততক্ষণে বাড়ির দুর্গাপুজোর আসর জমজমাট। বাংলার বহু পরিবারেই এমন দৃশ্য দেখা যায়। তবে সুদূর বেঙ্গালুরুতে এমন ছবি পাওয়া কঠিন হলেও দুর্লভ নয়!
বেঙ্গালুরুর বানেরঘাটার দুর্গাপুজো কোনও সাবেকি বাঙালি বাড়ির পুজোর থেকে কম নয়! এই পুজোয় অংশগ্রহণ করে কোখনওই মনে হবে না আপনি আমন্ত্রিত। সকলকে একসঙ্গে নিয়ে চলাই এই পুজোর মূল উদ্দেশ্য। এমনটাই জানিয়েছেন পুজোর অন্যতম উদ্যোক্তা প্রিয়া মুখোপাধ্যায়।

পুজোর ঠিকানা
এবছরে বানেরঘাটার পুজো ফিরছে শ্রী শ্রীনিবাস কল্যাণ মন্তপাতে। ঠিকানা- #১০৪ /১৩ , বিলেকাহাল্লি, দেবনাচিক্কারাহালিল মেন রোড, বেঙ্গালুরু ৭৬। উল্লেখ্য, গত বছর এই পুজো আনেকল তালুকে আয়োজিত হলেও, এবার বেঙ্গালুরুর পুরনো জায়গাতেই ফিরেছে বানেরঘাটার পুজো।

বিশেষ আকর্ষণ
চিরাচরিত পরম্পরা মেনে এখানে প্রতিবছর আয়োজন করা হয় দুর্গাপুজো। এবছর এখানে উমাকে সাজাতে ১৮ ফুটের বিশেষ জবার মালা আনানো হচ্ছে কলকাতা থেকে। এছাড়াও পুজোর জন্য লাদাখ থেকে আসছে বিশেষ চামড়। এখানের মাতৃমূর্তি সাজবে বিশেষ পদ্মফুলের মালাতেও। সব মিলিয়ে ক্রমেই সাজো সাজো রবে জমে উঠছে বানেরঘাটার পুজো।

পুজোর ভোগ থেকে বরণে আমন্ত্রিত সকলে
বানেরঘাটা পুজোর উদ্যোক্তা প্রিয়া মুখোপাধ্যায় জানিয়েছেন, প্রতি বছরের মতো এই বছরেও ভোগের আয়োজন করা হবে পুোদর দিনগুলোতে। আর সেই ভোগের আয়োজনে সকলকেই আমন্ত্রণ জানানো হচ্ছে পুজো উদ্যোক্তাদের তরফে। ভোগের স্বাদ নিতে গেলে কোনও রকমের টিকিট বা কুপন বুকিং-এর প্রয়োজন পড়ে না।

সাংস্কৃতিক অনুষ্ঠান
প্যান্ডেলে গিটার বাজিয়ে গান, কিংবা জমজমাট ঢাকের সঙ্গে ধুনুচি নাচ, সব কিছুতেই আন্তরিকতার ছোঁয়া পাওয়া যায় বানেরঘাটার পুজোয়। পুজোর অন্যতম সদস্য দেবলীনা বন্দ্যোপাধ্যায় জানাচ্ছেন, সকলকে সঙ্গে নিয়ে অনুষ্ঠান আয়োজন করতেই তাঁরা পছন্দ করেন।

সংস্কৃতিক অনুষ্ঠানের তালিকা
এবছরের ষষ্ঠীর দিন থাকছে ছোটদের সাংস্কৃতিক অনুষ্ঠান। সপ্তমীতে অঙ্কন প্রতিযোগিতা, সপ্তমী রাতে করিশ্মা আইয়ার পরিবেশন করবেন ওড়িশি নাচ। অষ্টমী রাতে থাকছে ধুনুচি নাচ, উলুধ্বনি , শাঁখ বাজানোর প্রতিযোগিতা। তালিকা এখানেই শেষ নয়। নবমীর সকালে থাকছে, মিউজিক্যাল চেয়ার, প্রদীপ জ্বালানোর প্রতিযোগিতা। এছাড়াও থাকছে নাচের জমজমাট আসর, 'বঙ্গ পাথর' ব্যান্ডের গান ।
-
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন












Click it and Unblock the Notifications