'বেঙ্গালুরু রানার্স ইউনিটি রান' অনুষ্ঠিত হবে ১ মার্চ
বেঙ্গালুরু, ১৯ ফেব্রুয়ারি : চলতি বছরের ১ মার্চ অনুষ্ঠিত হতে চলেছে 'বেঙ্গালুরু রানার্স ইউনিটি রান' (বিআরইউআর)। বিআরইউআর শুধু দৌড়নোর প্রতিযোগীতা বা অনুষ্ঠান নয়। এই অনুষ্ঠানের হাত ধরে প্রত্যেক রানার-এর পরিবার একই জায়গায় মিলিত হতে পারবেন।
বেশ কিছু মজাদার প্রতিযোগীতার পাশাপাশি এবছর কনকপুরা রোডের কাছে এলিম রিসোর্টে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিআরইউআর ২০১৫-এর 'হসপিটালিটি পার্টনার' এই রিসোর্ট সংস্থা।

বেঙ্গালুরুর বড় বড় রানার দলগুলি এই অনুষ্ঠান আয়োজনে এগিয়ে এসেছে। যখন রানাররা দৌড়বেন তখন তাদের পরিবারের লোকজন রিসর্টের জঙ্গলপ্রায় এলাকা দিয়ে হাঁটতে বা জগিং করতে পারবেন।
বিআরইউআর ২০১৫-র অন্যান্য অনুষ্ঠান:
- রানারদের ছবি তোলার সুযোগ থাকছে পরিবার পরিজনদের। শুধু তাই নয় এই ছবি তোলা নিয়েই হবে প্রতিযোগীতা।
- রানারদের মধ্যে থেকে অনেক সঙ্গী শিল্পীদের এবং সঙ্গীতবাদক থাকতে পারেন। তাদের নিয়ে একটি রানার ব্যান্ড হবে।
- এই রিসোর্টে সুইমিং পুল, রেন ডান্স, এবং ছোটদের খেলার জন্য জায়গা রয়েছে।
যাঁরা ইচ্ছুক তাঁদের নিজেদের নাম ও পরিবারের সদস্যদের নাম নথিভুক্ত করাতে হবে। এর জন্য ন্যুনতম একটা অর্থমূল্যও দিতে হবে। সব খরচ মিটে যাওয়ার পর অতিরিক্ত টাকা কোনও একটি বিশেষ কারণে দান করে দেওয়া হবে।
কীভাবে নাম নথিভুক্ত করবেন
- নথিভুক্ত করার জন্য Click2Race ওয়েবসাইটে ক্লিক করুন
- ফেসবুক পেজ এও নাম নথিভুক্ত করাতে পারেন : Jayanagar Jaguars
রেজিস্ট্রেশন ফি: রানার এবং অন্যান্য সদস্যদের জন্য (১২ বছর বা তার বেশি বয়সের শিশুরা অন্তর্ভুক্ত) ৩০০ টাকা জমা দিতে হবে।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications