বেঙ্গালুরুতে শহরের মধ্যে রাস্তা আটকে দীর্ঘদেহী কুমীরের দাপট!
বেঙ্গালুরু, ১৯ জুন : উত্তর বেঙ্গালুরুর সুলতানপালইয়া মেইন রোডে গতকাল রাস্তায় বেরিয়েই আবাক নিত্যযাত্রীরা। ব্যস্ত সময়ে বিশালদেহী কুমীর রাস্তা আটকে বসে রয়েছে। নড়ার নামগন্ধ নেই। কোথা থেকে এল কুমীরটি?
ব্যাপারটা বোঝা গেল কিছুক্ষণের মধ্যেই। কুমীরটিকে নিয়ে এসেছেন তার মালিক বাদল নাঞ্জুন্দাস্বামী। আর কুমীরটি জ্যান্ত নয়, নকল। রাস্তা খারাপ, আর তাই প্রতিবাদের জন্য এমন অভিনব রাস্তা বেছে নিয়েছেন বাদল।

বস্তুত, বেঙ্গালুরুর রাস্তা ট্রাফিক জ্যামের জন্য তো বিখ্যাতই, একইসঙ্গে বর্ষাকালে রাস্তাঘাটের অবস্থা আরও খারাপ হয়ে যায়। সরকারি তরফে উদ্যোগ নেওয়া হলেও তা উপযুক্ত না হওয়ায় প্রতিবাদ জানাতে এমন পন্থা বেছে নিয়েছেন বলে জানিয়েছেন বাদল নাঞ্জুন্দাস্বামী।
পেশায় শিল্পী বাদলের তৈরি কুমীরটি ১২ ফুট লম্বা ও ২০ কেজি ওজন। বিবিএমপি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের জন্য বাদল এটি নিয়ে রাস্তায় রঙ করে জল জমা একটি গর্তের মধ্যে কুমীরটি রেখে বৃহস্পতিবার প্রতিবাদ দেখিয়েছেন।
যদিও এটাই প্রথম নয়, এর আগে একটি খোলা ম্যানহোলের মুখে যমরাজের ছবি এঁকে তা তৎক্ষণাৎ বন্ধ করতে বাধ্য করেছিলেন। এবারও তাঁর আশা, তাঁর টোটকায় কাজ হবে।
More From
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications