বেঙ্গালুরুর এটিএমে সেই হামলাকারী এখনও অধরা

আততায়ীর খবর দিলেই নগদ এক লাখ
রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের কর্মী জ্যোতি উদয়ের ওপর হামলার পর ৭২ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত। ক্রমশ মরিয়া হয়ে পড়ছে পুলিশ। বেঙ্গালুরুর পুলিশ কমিশনার রাঘবেন্দ্র ওরাদকর জানান, ওই মহিলার চুরি যাওয়া মোবাইলের সূত্র ধরে অন্ধ্রপ্রদেশ থেকে একজনকে আটক করা হয়েছিল। কিন্তু, ওই লোকটি আততায়ী নয়। সে মোবাইলটি কিনেছিল একজনের কাছ থেকে। যে লোকটি মোবাইল বিক্রি করেছিল, তার খোঁজে শুরু হয়েছে তল্লাশি। বেঙ্গালুরু পুলিশের আটটি দল ছড়িয়ে পড়েছে বিভিন্ন জায়গায়। আততায়ীকে ধরতে পুলিশ এক লক্ষ টাকা নগদ পুরস্কার ঘোষণা করেছে। পুলিশ কমিশনারের আশা, শীঘ্রই আততায়ী ধরা পড়বে। তিনি আরও জানান, সব ব্যাঙ্ককে তাদের অরক্ষিত এটিএমগুলিতে ২৪ নভেম্বরের মধ্যে নিরাপত্তারক্ষী নিয়োগ করতে হবে। পুলিশ এ ব্যাপারে কোনও অজুহাত শুনতে রাজি নয়। এবার থেকে শুধু এটিএমের ভিতরেই নয়, বাইরেও রাখতে হবে ক্লোজ-সার্কিট ক্যামেরা।
এদিকে, আক্রান্ত ওই মহিলা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। অল্প কথাবার্তা বলছেন। এর আগে ডাক্তাররা জানিয়েছিলেন, প্রাণে বেঁচে গেলেও ওই মহিলার শরীরের একদিক পক্ষাঘাতগ্রস্ত হয়ে গিয়েছে আক্রমণের জেরে।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications