হরিয়ানায় ১০ দিনে ১০ ধর্ষণ, এবার ভুলুণ্ঠিত বাংলার তরুণীর সম্মান

গুরুগ্রামে বছর ২২-এর এক যুবতীকে মাঝরাস্তা থেকে টেনে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠল। নিগৃহীতা পশ্চিমবঙ্গের বাসিন্দা হলেও স্বামীকে নিয়ে সেরাজ্যেই থাকতেন। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে ৫৭ নম্বর সেক্টরে।

গুরুগ্রামে বছর ২২-এর এক যুবতীকে মাঝরাস্তা থেকে টেনে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠল। নিগৃহীতা পশ্চিমবঙ্গের বাসিন্দা হলেও স্বামীকে নিয়ে সেরাজ্যেই থাকতেন। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে ৫৭ নম্বর সেক্টরে।

হরিয়ানায় ১০ দিনে ১০ ধর্ষণ, ভুলুণ্ঠিত বাংলার তরুণীর সম্মান

চার মদ্যপ মিলে প্রথমে তরুণীর স্বামীকে মারধর করে ও পরে তাঁকে পাশের ঝোপে টেনে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এই নিয়ে হরিয়ানায় ১০ দিনে ১০টি ধর্ষণের ঘটনা ঘটল বলে জানা গিয়েছে। গুরুগ্রামেই এর মধ্যে চারটি ঘটনা ঘটেছে।

রবিবার রাতে সেক্টর ৫৭-য় বিজনেস পার্ক টাওয়ার এলাকায় মধ্যরাতে এই ঘটনা ঘটে। নিগৃহীতা তরুণী স্বামীকে নিয়ে সাউথ সিটি-১ এ থাকেন। সেখান থেকে তিঘরা গ্রামে ভাসুরের বাড়িতে গিয়েছিলেন তাঁরা। সেখানে রাতে খাওয়ার পরে তাদের ছেড়ে দিতে আসেন ভাসুর। গাড়িতে মোট ৬ জন ছিলেন।

২০০ ফিট রোডে আসতে প্রকৃতির ডাকে সাড়া দিতে প্রস্রাব করতে নামেন তরুণীর স্বামী। তখনই চার মদ্যপ এসে কেন গাড়ি থামানো রয়েছে তা জিজ্ঞাসা করে। স্বামী ততক্ষণে ফিরে এলে তাঁর সঙ্গে ঝামেলা শুরু করে মদ্যপরা। তারপর হঠাৎ একজনের চোখ পড়ে তরুণীর দিকে। সে স্বামীকে ও অন্যান্যদের মারধর করে তরুণীকে পাশের ঝোপে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ।

তরুণীর অভিযোগ পেয়ে পুলিশ ৩২৩, ৩৭৬, ৫০৬, ৩৪ ধারায় মামলা দায়ের করেছে। তরুণীর স্বামী দুটি গাড়ির নম্বর টুকে রেখেছিলেন। তিনি তা পুলিশে দিলে তিন অভিযুক্ত সঞ্জীৎ (২২), ধর্মেন্দ্র (২৫) ও দশবীর (২৩) ও পবন (২৬)কে চিহ্নিত করে গ্রেফতার করা হয়েছে। মূল অভিযুক্ত সঞ্জীৎ নিজের দোষ স্বীকার করেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+