দীপাবলিতে নিরামিষ খাবারের পরিবর্তে মুরগির খাবার ডেলিভারি সুইগির! ঘটনায় উত্তাল নেটপাড়া
জোমাটো বা সুইগিতে নিরামিষ খাবারের জায়গায় আমিষ আর আমিষ খাবারের জায়গায় নিরামিষ খাবার ডেলিভারি দেওয়ার ঘটনা বহুবার সামনে এসেছে। কিন্তু বার বার এক ঘটনা কেউই মেনে নিতে পারছেন না। সম্প্রতি, লিঙ্কডইনে বাংলার একজন ব্যক্তির একটি পোস্ট ভাইরাল হয়েছে। সেখানে উল্লেখ করেছেন দীপাবলিতে সুইগির কাছ থেকে অর্ডার করা নিরামিষ খাবারের পরিবর্তে মুরগির মাংস পেলেন তিনি। আর এই ঘটনাকে কেন্দ্র করে ফের সোরগোল পড়েছে নেটপাড়ায়।

লিঙ্কডইনে এখন একটি পোস্ট খুব ভাইরাল। সুমিত আগরওয়াল নামে বাংলার এক ব্যক্তি অভিযোগ জানান সুইগির মাধ্যমে রঙ দে বাসন্তী ধাবা থেকে মুটার মাশরুম অর্ডার করেছিলেন কিন্তু তার পরিবর্তে তন্দুরি চিকেন ক্লাসিক পেয়ে তিনি হতবাক হয়ে গেছেন। উৎসবের দিনে এমন ঘটনায় তাঁর পরিবারও মর্মাহত।
আগরওয়াল তাঁর পোস্টে স্পষ্টভাবে লিখেছেন "আমি জানি না সুইগির সমস্যাটা কী। আমি সুইগির মাধ্যমে রঙ দে বাসন্তী ধাবা থেকে মুটার মাশরুম অর্ডার করেছিলাম দীপাবলির জন্য এটি একটি অত্যন্ত সাধারণ নিরামিষ খাবার। কিন্তু যা ডেলিভারি করা হয়েছিল তা হল তন্দুরি চিকেন ক্লাসিক,"।
তিনি আরও বলেন, "একটি মাড়োয়ারি পরিবারের কাছে দীপাবলি মানে অত্যন্ত শুভ একটি দিন ও উৎসব। এটি কেবল একটি ডেলিভারির ভুল নয়। এটি মানসিক ভাবে আঘাত করা! কল্পনা করুন, পূজার পর নিরামিষ খাবারের আশায় খেতে গেলেন এবং তার পরিবর্তে মাংস খুঁজে পেলেন। তবে কেমন ধাক্কা লাগবে বলুন।"
কেন তিনি এই কথাগুলো বলছেন তা ব্যাখ্যা করতে গিয়ে আগরওয়াল বলেন, "আমাদের অনেকের কাছেই খাবার কেবল খাবার নয়। এটি বিশ্বাস, পবিত্রতা এবং ঐতিহ্যের সমান। এভাবেই আমরা আমাদের বিশ্বাসকে সম্মান করি।"
পরিশেষে, তিনি প্ল্যাটফর্ম এবং রেস্তোরাঁর জন্য একটি বার্তা দিয়ে বলেন এই ভুল যেন অন্য কারোর সাথে না হয়। কারণ এই ধরনের ঘটনা তাদের ঐতিহ্য ও বিশ্বাসকে ভঙ্গ করে।
-
নতুন নির্দেশিকায় কড়া কেন্দ্র, নিয়ম না মানলে খোয়া যেতে পারে এলপিজি কানেকশনও! -
শেষ মুহূর্তে ক্যানসেল? আর মিলবে না টাকা! টিকিট বাতিলে বড় বদল ভারতীয় রেলওয়ের, জানুন নতুন নিয়ম -
তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, অভয়ার মায়ের নাম ঘিরে বড় চমক পানিহাটিতে -
ভোটার তালিকায় গণ্ডগোল ঘিরে উদ্বেগ, দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি সামাল কমিশনের -
রাজস্থানের পর মালিকানা হাতবদল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরও, আইপিএলে তৈরি হল নয়া রেকর্ড -
হরমুজ খুলে দাও, পরমাণু কর্মসূচিতে লাগাম, ১৫ দফা শান্তি প্রস্তাবে ট্রাম্প, রাজি হবে কি তেহরান? -
ফের অসুস্থ সোনিয়া গান্ধী, দিল্লির হাসপাতালে ভর্তি, চিকিৎসকদের নজরে শারীরিক অবস্থা -
এলপিজি রিফিল বুকিংয়ের সময়সীমা পরিবর্তনের খবর কি সত্যি? আসল তথ্য জানাল কেন্দ্র -
হুমায়ুন-ওয়েইসির জোটের চোখ ১৮২টি আসনে, সংখ্যালঘু ভোট সুসংহত করাই মূল লক্ষ্য -
ভোটার তালিকায় ‘অদৃশ্য' নাম! কমিশনকে তোপ দাগলেন মমতা, উত্তরবঙ্গের মঞ্চে চড়ল রাজনৈতিক পারদ -
সব কেড়ে নিলেও মানুষ আমার পাশে, ময়নাগুড়ি থেকে বিজেপি ও কমিশনকে একসুরে নিশানা মমতার -
ভোটের আগে বড়সড় সাফল্য, বিহার থেকে বাংলায় অস্ত্র পাচার রুখল পুলিশ












Click it and Unblock the Notifications