বসার আগে চেয়ার থেকে তোয়ালে সরালেন আপ বিধায়ক রাঘব চাদ্দা, আসল কারণ জানুন
বসার আগে চেয়ার থেকে তোয়ালে সরালেন আপ বিধায়ক রাঘব চাদ্দা, আসল কারণ জানুন
আম আদমি পার্টির নেতা রাঘব চাদ্দা কয়েকদিন আগেই দিল্লি জল বোর্ডের ভাইস চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেছেন। এদিক সম্প্রতি ইন্টারনেটে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে রাঘব চাদ্দা তাঁর অফিসে বসার আগে চেয়ার থেকে তোয়ালে সরিয়ে নিচ্ছেন।

ভিআইপি সংস্কৃতি প্রত্যাখানেই এই পদক্ষেপ
কোনও কুসংস্কারের কারণে নয় বরং ভিআইপি সংস্কৃতিকে নিছক প্রত্যাখ্যান করতেই তার এই অভ্যাস বলে সূত্রের খবর। এই শর্ট ভিডিও ক্লিপটি ইতিমধ্যে টুইটারে ‘আপ ইন নিউজ' নামে একটি পেজ থেকে শেয়ারও করা হয়েছে। এই পেজ থেকে সাধারণত আম আদমি পার্টি সংক্রান্ত যাবতীয় খবরা-খবর সাদারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়।

২০,০০০ ভোটে রাজিন্দর নগর আসন থেকে জেতেন রাঘব চাদ্দা
রাঘব চাদ্দা সাম্প্রতিককালে দিল্লি বিধানসভা নির্বাচনে প্রায় ২০,০০০ ভোটে জিতলেন রাজিন্দর নগর আসন থেকে। গত সোমবার আম আদমি পার্টি সরকারের এই প্রথমবারের বিধায়ক দিল্লি জল বোর্ডের (ডিজেবি) ভাইস চেয়ারম্যান পদে দায়িত্বও গ্রহণ করেছেন বলে জানা যাচ্ছে।

রাঘবের কাছে পরাজিত হন প্রবীণ বিজেপি নেতা আরপি সিং
পাশাপাশি বুরারির বিধায়ক সঞ্জীব ঝা এবং দেওলির বিধায়ক প্রকাশ জারওয়ালকেও ডিজেবি-র সদস্য হিসাবে নিয়োগ করা হয়েছিল। অন্যদিকে নগর উন্নয়ন মন্ত্রী সত্যেন্দ্র জৈন বর্তমানে এই বোর্ডের চেয়ারম্যান পদে আসীন রয়েছেন। অন্যদিকে ৮ ই ফেব্রুয়ারির বিধানসভা ভোটে প্রবীণ বিজেপি নেতা আরপি সিং এবং কংগ্রেসের রকি তিউসেদকে পরাজিত করে ভোটে জিতে আসেন চার্টার অ্যাকাউন্টেন্ট তথা রাজিন্দর নগরের বিধায়ক রাঘব চাদ্দা।
-
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা











Click it and Unblock the Notifications